শ্রীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, মুক্তির দাবিতে পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ

১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৫২ এএম
বজ্রশক্তি ডেস্ক

আবদুল্লাহ তারেক রানা:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনকে অপহরণ ও চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১১টার দিকে শ্রীপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এদিকে রাত সাড়ে ১১টা দিকে তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মাওনা ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নগুলির কয়েক হাজার মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। তাঁরা জাহাঙ্গীর আলম খোকনের মুক্তির দাবি জানিয়ে মাওনা ফ্লাইওভারের উত্তর পাশের এলাকা থেকে পল্লী বিদ্যুৎ মোড় পর্যন্ত টায়ার জ্বালিয়ে, কাঠ ও বাঁশ ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ভোর সাড়ে চারটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। তাতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, মাওনা ইউনিয়নের চকপাড়া (মেডিকেল মোড়) এলাকায় ফরচুন ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উত্তর-পশ্চিম পাশে সীমানা প্রাচীর নির্মাণকাজে বাঁধা দেওয়াসহ ২০ লাখ টাকা দাবি করে আসার অভিযোগ আছে জাহাঙ্গীর আলম খোকনের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই সীমানা প্রাচীর নির্মাণকালে চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, মো. বায়েজিদ, তাজউদ্দিনসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জন সেখানে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় ওই কারখানার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলামকে মারধর করেন তাঁরা। পরে প্রাইভেটকারযোগে তাঁকে তুলে নিয়ে মাওনা ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা হয়। ঘটনা জেনে পুলিশ ওই ইউনিয়ন পরিষদ থেকে জহিরুলকে উদ্ধার করেন।

আরও পড়ুন

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনের ছেলে মিজানুর রহমান রায়হান অভিযোগ করে বলেন, ফরচুন গ্রুপের নির্মাণাধীন একটি কারখানা এক অসহায় নারীর চলাচলের রাস্তা বন্ধ করে নির্মাণকাজ করছিল। ভুক্তভোগী নারী বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি সেখানে গিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে জানতে চান। এ সময় কারখানা কর্তৃপক্ষের লোকজন চেয়ারম্যানের সঙ্গে খারাপ আচার-আচরণ করেন। তা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে কারখানা কর্তৃপক্ষ মিথ্যা চাঁদাবাজির অভিযোগ সাজিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সুপরিকল্পিত ভাবে মিথ্যা মামলা দিয়েছে।

মিজানুর রহমান রায়হান বলেন, ‘শ্রীপুর থানার ওসি চেয়ারম্যানকে ফোন করে থানায় চায়ের নিমন্ত্রণ দেয়। বাবা সন্ধ্যা সাতটার দিকে থানায় চায়ের নিমন্ত্রণ রক্ষা করে গেলে তাকে থানায় বসিয়ে রেখে নানান কৌশলে সময় ক্ষেপণ করে মামলা রুজু করে তাকে মিথ্যা চাঁদাবাজি ও অপহরণ মামলা দেয়। খবর পেয়ে চেয়ারম্যানের কর্মী সমর্থক এসে মহাসড়ক অবরোধ করে রাখে। সাড়ে চার ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মহাসড়কের অবরোধ উঠিয়ে নেওয়া হয়। আগামীকাল দুপুরের মধ্যে চেয়ারম্যানের মুক্তি না মিললে কঠোর আন্দোলন করা হবে।’

এ ঘটনায় গতকাল বুধবার রাতে জহিরুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, ওই মামলায় জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মাওনা ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। তাঁরা মাওনা ফ্লাইওভারের উত্তর পাশের এলাকা থেকে পল্লী বিদ্যুৎ মোড় পর্যন্ত ও জৈনাবাজার এলাকায় টায়ার জ্বালিয়ে, কাঠ ও বাঁশ ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে। তাতে মহাসড়কের উভয় পাশে ৬০ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে যাত্রীবাহী পণ্যবাহী ব্যক্তিগত পরিবহনসহ হাজার হাজার গাড়ি।

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মো. সাখাওয়াত হোসেন  বলেন, গতকাল বুধবার দিবাগত রাত এগারোটা পর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ শান্তিপূর্ণ ভাবে পরিস্থিতি মোকাবিলা করে ভোর পাঁচটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন  বলেন, রাত ১২টার পর থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত আমি মহাসড়ক থেকে দফায় দফায় অবরোধকারীদের সরাতে চেষ্টা করি। মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর ভোর পাঁচটার দিকে চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ