প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   প্রেক্ষিত: আমাদের কার্যক্রম | আইন-শৃঙ্খলা...

প্রেক্ষিত: আমাদের কার্যক্রম | আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রত্যাশা (শেষ পর্ব )

১৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

মো. মশিউর রহমান
হেযবুত তওহীদ এমন একটি সংগঠন যার সদস্যরা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত দীর্ঘ ২২ বছরে একটিও অপরাধ করে নি, একটিও আইনভঙ্গ করে নি। এটা আমাদের দাবি নয়, এটা প্রশাসনের তদন্ত কর্মকর্তাদের আদালতে দাখিলকৃত তদন্ত রিপোর্টের সারমর্ম। এর পক্ষে নিম্ন থেকে উচ্চ পর্যন্ত সকল আদালতের দলিল আমরা দেখাতে পারব। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর চিত্র আপনাদের সামনে রয়েছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার চিত্রও আপনাদের সামনে রয়েছে যারা হাজার হাজারবার বিবিধ অপরাধ, দুর্নীতি, খুন ইত্যাদির দরুন আদালতে দোষী সাব্যস্ত হয়েছে। পক্ষান্তরে, হেযবুত তওহীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার গৌরবময় অবস্থান সম্পর্কে যারা জানেন তারা কোনোরূপ অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বলেই আমাদের বিশ্বাস।
তথাপি আমরা আজও হয়রানির শিকার:
দুর্ভাগ্যজনক বিষয় এখানেই। এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ হেযবুত তওহীদ সম্পর্কে অপপ্রচারে প্রভাবিত, অথবা তারা আইনের দৃষ্টি দিয়ে না দেখে ব্যক্তিগত ধ্যানধারণার ভিত্তিতে হেযবুত তওহীদকে পরিমাপ করেন। আমরা একই দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন বিপরীতমুখী পরিস্থিতির সম্মুখীন হই। হয়তো একটি জেলায় আমাদেরকে প্রশাসন খুব সহযোগিতা করছে। হঠাৎ নতুন কোনো কর্মকর্তা এসে কাজই বন্ধ করে দিলেন। যখন ঢাকা মহানগরীতে আমরা বড় বড় জনসভা করে যাচ্ছি তখন ঢাকারই কোনো একটি থানায় সেমিনার করারও অনুমতি মিলছে না। অর্থাৎ এটা সুস্পষ্ট যে আমাদের বিষয়ে প্রশাসনের মধ্যে কোনো সুনির্দিষ্ট নীতি (Consistent Policy) নেই। একজন কর্মকর্তার অজ্ঞতাপ্রসূত সন্দেহ বা প্রচেষ্টাই আমাদের বিরাট জনসভার আয়োজনকেও শেষ মুহূর্তে প- করে দিতে পারে। আমরা যেখানে একশ’টি অনুষ্ঠানের অনুমতি চাই, সেখানে একটার অনুমতি পাই। কিন্তু হওয়ার কথা ছিল উল্টো। কেননা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ-র‌্যাব ইত্যাদি বাহিনীর প্রধানগণ বার বার জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তখন আমরা ছুটে গেছি। কিন্তু কাজ করতে গিয়ে প্রশাসনের মধ্য থেকেই যখন বিরূপ আচরণ পাই তখন বিস্মিত না হয়ে পারি না।
আমরা কাজ করতে পারি পারস্পরিক আস্থার ভিত্তিতে:
আগেই বলেছি, শুধুমাত্র দমন-পীড়নের মধ্য দিয়ে মানুষের অপরাধ প্রবণতা দূর করা যায় না। তার জন্য ধর্মের সঠিক শিক্ষা, মূল্যবোধ, আদর্শ ও নীতি-নৈতিকতার জাগরণ প্রয়োজন। অন্যদিকে জঙ্গিবাদের মতো বৃহৎ সংকট মোকাবেলায় এই আদর্শিক মোকাবেলার প্রয়োজনীয়তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখানে প্রয়োজন পড়ে একটি সঠিক পাল্টা আদর্শ (Counter Narrative)। সেই আদর্শটি আল্লাহর রহমতে আমাদের কাছে আছে। আমরা চাই দেশ ও জাতি এটা প্রয়োগ করে বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট থেকে পরিত্রাণ লাভ করুক। আমরা দেখতে পাচ্ছি, আমাদের আহ্বানে সাড়া দিয়ে বাংলার লাখো কোটি জনতা ধর্ম ও রাজনীতির নামে চলা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা জানতে পারছে কীভাবে ধর্মের নামে প্রতারণা করে তাদের সম্পদ হরণ করেছে একটি গোষ্ঠী, কীভাবে তাদের ঈমানী চেতনাকে ভুল খাতে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে ধর্মব্যবসায়ী অপরাজনীতিকরা। আমাদের বক্তব্য যাদের হৃদয়ে সত্যের ঝঙ্কার তুলছে, তারা দেশ ও জাতিকে রক্ষায় নিঃস্বার্থ ভূমিকা রাখতে অনুপ্রাণিত হচ্ছেন। আমরা চাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হেযবুত তওহীদ পারস্পরিক আস্থার মধ্যে থেকে কাজ করে যাবে। বাহিনীগুলোর কাছে রয়েছে শক্তি, আমাদের কাছে রয়েছে আদর্শ। আমরা যদি পরস্পর সহযোগী হিসেবে কাজ করে যেতে পারি, তাহলে তা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্থিতিশীলতা বজায় রাখতে অনন্য শক্তিশালী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট আমাদের প্রত্যাশা:
আইন-শৃঙ্খলা বাহিনী দেশের কল্যাণকামী নাগরিকদের বন্ধু। আমরা দেশের জন্য, মানুষের জন্য কাজ করার সুযোগ চাই। মাননীয় এমামুয্যামান আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন যে মানবজীবনে শান্তি প্রতিষ্ঠাই হচ্ছে মানুষের মূল এবাদত। সারা বিশ্বে যখন তৃতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল বেজে উঠেছে, যখন মুসলিম দেশগুলোও বিভিন্ন সামরিক জোটে যোগদান করছে, তখন আমাদের এই সবুজ শ্যামল দেশটিকে রক্ষা করার একটি পথ আমরা প্রস্তাব করছি। আমাদের আশা থাকবে আমাদের প্রস্তাবটি বিবেচনা করা হোক।
আমরা যেন মানুষকে এ প্রবল অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত করে তুলতে পারি, সেজন্য আমাদের বিষয়ে প্রশাসনের মধ্যে একটি সুসমন্বিত নীতি থাকা অপরিহার্য বলে মনে করি। আমরা চাই আপনারা অতি দ্রুত আমাদের বিষয়ে সেই নীতি গ্রহণ করবেন, দেশের সকল থানায় সেই নীতিই অনুসরণ করা হবে। আমরা যদি অন্যায় করি, আমরাদেরকে আইনে সোপর্দ করা হোক। কিন্তু যদি আমরা দেশের জন্য কল্যাণকর হই, তাহলে আমাদের চলার পথকে সুগম ও কণ্টকমুক্ত করা হোক। আমাদের সম্পর্কে আপনারা নিশ্চিন্ত হোন, সন্দেহমুক্ত হোন। “হেযবুত তওহীদ এখন তো ভালো কথা বলছে, ভালো কাজই করছে, কিন্তু ভবিষ্যতে না জানি কী করে ফেলে?” – এ ধরনের অহেতুক সন্দেহ অন্তত আমাদের ব্যাপারে করবেন না। সবাইকে এক পাল্লায় মাপার নীতি অবশ্যই অযৌক্তিক। তাহলে জগতে ভালো-মন্দ, আসল-নকল বলে কোনো কিছু থাকত না। কারা প্রকৃতপক্ষে দেশের মানুষের কল্যাণ চায়, ঐক্য চায়, কারা শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করতে চায়, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে মানুষকে নিরাপদ করতে চায় তা অবশ্যই আপনাদের সুস্পষ্টভাবে নিরূপণ করতে হবে। ভালো কাজকে উৎসাহিত করা এবং মন্দকে দমন করাই রাষ্ট্রের নীতি হওয়া উচিত।
আমরা আমাদের দেশে প্রচলিত আইন ভঙ্গ না করার নীতি থেকে কখনোই বিচ্যুত হবো না ইনশা’ল্লাহ। আমাদের সম্পর্কে জানার জন্য হাজারটা পথ খোলা আছে। আমাদের জনসভাগুলোর ভিডিওগুলো অনলাইনে আছে, আমাদের লেখা বইগুলো, পত্রিকাগুলো ওয়েবসাইটে আছে। দেশের প্রায় পঞ্চাশটি জেলা-শহরে আমাদের কার্যালয় রয়েছে। সুতরাং আমাদের বিষয়ে সন্দেহ সৃষ্টির কোনো অবকাশই নেই। (সমাপ্ত)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা