প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   কোন ইসলাম গ্রহণ করব?

কোন ইসলাম গ্রহণ করব?

২৩ এপ্রিল ২০১৮ ১০:০০ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী
একজন মুসলমান যুবক বিভিন্ন ধর্মের মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছিলেন। তিনি মানুষের সামনে ইসলামের মহিমা, কোর’আনের অনন্যতা, ইসলামের সোনালি যুগের ইতিহাস ইত্যাদি বর্ণনা করে করে মানুষকে দাওয়াত দিতেন। তার বক্তব্যে মুগ্ধ হয়ে একজন ভিন্নধর্মাবলম্বী ইসলাম গ্রহণ করতে চাইল। ভদ্রলোকটি বললো- আমি তো ইসলাম গ্রহণ করবো কিন্তু তার আগে আমি ভালোভাবে ইসলাম সম্পর্কে জেনে নিতে চাই, মুসলমানদের সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে চাই। কিছুদিন আমি এ বিষয় নিয়ে স্টাডি করি; তারপর আপনার কাছে আসব।
কিছুদিন পর ভদ্রলোকটি ঐ যুবকের কাছে এসে বললেন- আমি তো মুসলমান হতে চাই কিন্তু আমি আসলে শিয়া মুসলমান হবো না-কি সুন্নি মুসলমান হবো? যদি সুন্নি মুসলমান হই; তাহলে আমি কি হানাফি, হাম্বলি, মালেকি না-কি শাফেয়ি মতের অনুসারী হবো? আত্মার উন্নতির জন্য আমি কোন তরীকা অনুসরণ করবো- নক্সবন্দিয়া, মুজাদ্দেদিয়া, কাদেরিয়া, চিশতিয়া না-কি অন্য কিছু? আবার ইসলাম তো প্রতিষ্ঠা করতে হবে। এই প্রতিষ্ঠার জন্য কি রাজনৈতিক প্রক্রিয়া গ্রহণ করব না-কি সশস্ত্র পন্থা গ্রহণ করব? রাজনৈতিক প্রক্রিয়া গ্রহণ করলে কোন দল গ্রহণ করব আর সশস্ত্র পন্থা গ্রহণ করলেই বা কোন দল গ্রহণ করব? এভাবে আরও কিছুক্ষণ ভদ্রলোক বলতে লাগলো; তারপর কিছুক্ষণ চুপ থেকে বললো- যদি শিয়া মুসলিম হই তাহলে সুন্নিরা আমাকে কাফের বলবে, আমার রক্তে হোলি খেলবে, আমাকে হত্যা করা ধর্মজ্ঞান করবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলছে।
একইভাবে যদি সুন্নি ইসলাম গ্রহণ করি তাহলে শিয়ারা আমাকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতে আসবে। আমি যদি ইসলাম গ্রহণ করে হাজার হাজার পথের যে কোনো একটি গ্রহণ করি তাহলে বাকিদের চোখে আমি সেই কাফের-মোশরেকই থাকলাম, আমি তাদের ভাই না হয়ে শত্রুই থেকে গেলাম। এখন তো তবু পৃথিবীতে শান্তিতে থাকতে পারছি, আমার জাতি শক্তিশালী, বিত্তবান, জ্ঞান-বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, শিক্ষা-দীক্ষা সমস্ত দিক থেকে এগিয়ে আছে, নিজেরা নিজেরা তুচ্ছাতিতুচ্ছ বিষয় নিয়ে এতটা দ্ব›দ্ব-সংঘাত করে না- সার্বিকভাবে অন্তত দুনিয়ার জীবনে সুখীই আছি কিন্তু মুসলমান হলে তো সে সুখটুকুও হারাবো। সবগুলো জাতির হাতে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত হবো।
আমি এই কয়দিনে আপনাদের পবিত্র গ্রন্থ কোর’আন পড়েছি খুব মনোযোগ দিয়ে, বেশকিছু হাদিসগ্রন্থ পড়েছি, আপনাদের নবী (সা.) এর জীবনী গ্রন্থ পড়েছি। আপনাদের নবী (সা.) এর প্রতি এবং আপনাদের পবিত্র গ্রন্থের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা জন্মেছে কিন্তু কেন জানি না- আপনাদের কারো মধ্যে কোর’আনের শিক্ষা বা নবীর শিক্ষা পেলাম না। আপনাদের নবী (সা.) এসে অন্ধকারাচ্ছন্ন যুগের মক্কার সেই অনৈক্য, হানাহানিতে লিপ্ত বর্বর বেদুইনদেরকে কেমন সুসভ্য, সীসাগলানো প্রচীরের ন্যায় ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করলেন। তাঁর হাতে গড়া তাঁর সঙ্গীরা প্রায় অর্ধপৃথিবীতে আপনাদের ধর্মটিকে প্রতিষ্ঠিত করলেন। আপনাদের খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.) নিজের ভৃত্তকে উটের পিঠে উঠিয়ে মরুর রাস্তা পাড়ি দিলেন। সেই আদর্শ কোথায়? ঐক্যবদ্ধ জাতি এখন হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে গেলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে গেলেন দাস জাতি, শিক্ষকের জাতি হয়ে গেলেন শিক্ষা-দীক্ষায় পশ্চাৎপদ। আপনাকে একটা অনুরোধ করি- যদি পারেন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে; একজাতি হয়ে জান্নাতের রাস্তা খুঁজে বের করুন। তারপর সেই রাস্তার সন্ধান নিয়ে আমার কাছে আসবেন, আমি অপেক্ষায় থাকব। এমন এক রাস্তা তৈরি করবেন যেন সেখানে শিয়া-সুন্নি, হানাফি-হাম্বলি, মুজাদ্দেদিয়া, নক্সবন্দিয়া ইত্যাদি ভাগ না থাকে, কেউ ইসলাম গ্রহণ করতে চাইলে সে যেন দ্বিধা-দ্ব›দ্ব ছাড়াই মুসলমান হতে পারে। মুসলমান হাবার পরে তার যেন একটাই পরিচয় হয়- সে একজন মুসলমান; একজন মো’মেন হয় মোহাম্মদ (সা.) এর অনুসারী তথা কোর’আনের অনুসারী।
যুবকের চোখ দিয়ে পানি ঝরছে। কান্না বিজড়িত কণ্ঠে সে ভদ্রলোককে বললো- আজ আমাকে অনেক কিছু শিখালেন। এভাবে আমি কখনোই ভাবিনি। আজ আমি শপথ নিলাম- আমার জীবনের লক্ষ্য এখন একটাই, সেটা হলো- মানুষকে এক আল্লাহ, এক রসুল, এক কোর’আন আর এক কলেমার উপর ঐক্যবদ্ধ করব। যতদিন আমি বেঁচে থাকি ততদিন এ সংগ্রাম চালিয়ে যাব, আল্লাহর নিকট অন্তত বলতে পারব- হে আল্লাহ আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমার বান্দাদেরকে একজাতি করতে। সেই সাথে আপনার কাছেও একটা অনুরোধ- আসুন না, আমার এই সংগ্রামে আপনিও সামিল হোন। আমরা দু’জন অন্তত ভাই-ভাই হই। আমরা তো এক বাবা-মা আদম-হাওয়ারই সন্তান, আমরা তো একই স্রষ্টার সৃষ্টি। তাছাড়া আমি তো মনে করি আপনি আমার ধর্ম সম্পর্কে যতটা পড়েছেন এবং যে সত্য উপলব্ধি করেছেন তাতে আপনি একজন সত্যিকারের আলেম (জ্ঞানী)। এখন এই সংগ্রামে অংশগ্রহণ করে মোজাহেদ হোন। ভদ্রলোক মুচকি হেসে বললো- লোকে আমাকে বলবে- “তোমার লেবাস কই? তুমি কি মাদ্রাসায় পড়েছ? তুমি ইসলামের কী বোঝ? তুমি তো মিঞা খ্রিষ্টানদের দালাল।
আমরা হেযবুত তওহীদ সেই আদর্শ পেয়ে গেছি। সমগ্র মানবজাতিকে এক আল্লাহর হুকুমের উপর ঐক্যবদ্ধ করার সংগ্রামে নেমেছি। সকল আদর্শের মানুষ, সকল ধর্মের মানুষ আমাদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছে। মানুষের মনে আর এ প্রশ্ন থাকবে না যে, সে কোন ইসলাম গ্রহণ করবে, কারণ ইসলাম তো একটাই। প্রকৃত ইসলাম। আল্লাহ ও তাঁর রসুলের ইসলাম। এ ইসলাম আবার মানবজাতিকে সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ করবে, সমাজ থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি দূর করে ন্যায়, সুবিচার ও শান্তি প্রতিষ্ঠত করবে। সকল মানুষ হবে ভাই-ভাই। একজনের দুঃখে অন্যজন এগিয়ে আসবে। মানুষে মানুষে আর ভেদাভেদ থাকবে না। আল্লাহ আমাদেরকে সেই প্রকৃত ইসলামের আদর্শের উপর ঐক্যবদ্ধ হবার তওফিক দান করুন, অটল থেকে জীবন-সম্পদ দিয়ে সংগ্রাম করার তওফিক দিন। আমিন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা