প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মানুষ কেন শ্রেষ্ঠ?

মানুষ কেন শ্রেষ্ঠ?

২৪ মার্চ ২০১৮ ০১:৩১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম

হেযবুত তওহীদ আন্দোলনকে দীর্ঘদিন থেকে এ দেশের মানুষ পর্যবেক্ষণ করে আসছে এবং এখনও করছে। হেযবুত জাতির সামনে কী বার্তা দিতে চায়- এ বিষয়টি ইতিমধ্যেই অনেকের কাছেই পরিষ্কার হয়েছে, অনেকের কাছে এখনও পরিষ্কার হয় নাই। অনেকের ভিতরে এখনও নানারকম প্রশ্ন আছে। যাদের হৃদয় উন্মুক্ত, যাদের বিবেক-বুদ্ধি সজাগ, দৃষ্টি খোলা, শ্রবণশক্তি রয়েছে তাদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের হৃদয় দিয়ে আমাদের বক্তব্যকে উপলব্ধি করার চেষ্টা করবেন, বিবেক-বুদ্ধিকে কাজে লাগাবেন, কান দিয়ে শুনবেন, চোখ দিয়ে আমাদের কার্যক্রম দেখবেন। তারপর যদি কোন প্রশ্ন থাকে, আমরা সর্বত্র আছি, আমাদের অধিকাংশ জেলায় অফিস আছে, পত্রিকায়-লিফলেটে, পোস্টারে আমাদের ফোন নম্বর আছে, ফেসবুকে ইউটিউবে, ওয়েবসাইটে আমাদের সঙ্গে যোগাযোগ করার বন্দোবস্ত আছে। আমরা চাই আপনারা সবাই আমাদের ব্যাপারে সন্দেহমুক্ত হোন, নিশ্চিন্ত হোন, পরিষ্কার ধারণা লাভ করুন। কারো কোনো কথায় প্রভাবিত না হয়ে আপনি একজন বিচারকের আসনে আসীন হোন। একজন বিচারক যেমন উভয়পক্ষের বক্তব্য শুনেন, ঠিক তেমনি আমাদের বক্তব্যও শুনুন এবং আমাদের ব্যাপারে যেই বক্তব্যগুলি মাঠে চালু আছে সেটাও শুনুন। তখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা বেঠিক।

আল্লাহ রাব্বুল আ’লামীনের সৃষ্টির পরিধি অসীম। তিনি পর্বতমালা-বৃক্ষরাজি-তরুলতা, সাগর-মহাকাশ, পশু-পাখি সৃষ্টি করেছেন, তিনি মানুষকেও সৃষ্টি করেছেন। মানুষ আর অন্যান্য সৃষ্টির মধ্যে মৌলিক কতগুলি পার্থক্য রয়েছে। যেমন:

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানুষের ভিতরে আল্লাহর রুহ্ আছে, একটি পশুর ভিতরে আল্লাহর রুহ্ নেই।

মানুষকে আল্লাহ নিজ হাতে বানালেন, অন্যকে আল্লাহ বললেন ‘কুন’, হও, অমনি হয়ে গেল।

মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। অন্য কোনো সৃষ্টি আল্লাহর প্রতিনিধিত্ব করে না।

আল্লাহ বলেছেন, ‘ওয়া ইজ ক্বলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা (সুরা বাকারা ৩০)।’ ‘স্মরণ কর সেই মুহূর্তের কথা, যখন আল্লাহ মালায়েকদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা বানাবো বা খলিফা পাঠাতে চাই।’ আমরা এই পৃথিবীর বুকে (ফিল আরদ) আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা (Representative)। কাজেই মানুষ অন্যান্য প্রাণীর মতো নয়। আমি আগেই বলেছি, মানুষের অসম্ভব চিন্তাশক্তি। তাকে বহু কিছু ভাবতে হয় যা অন্য কোনো প্রাণীকে ভাবতে হয় না। তাকে ভাবতে হয় তার নিজেকে নিয়ে, তার সমাজকে নিয়ে, পুরো মানবজাতিকে নিয়ে। কারণ মানবজাতি তো তাঁরই জাতি। আমেরিকায় মারা গেলে আমারই ভাই, জাপান, জার্মানি, ব্রিটেন, ফ্রান্সে মারা গেলে আমারই ভাই। আফ্রিকার কালো মানুষ হলেও আমারই ভাই, ইউরোপের সাদা মানুষ হলেও আমারই ভাই। ভারতে না খেয়ে মারা গেলে আমারই ভাই, বাংলাদেশে ধর্ষিতা হলে আমারই বোন। এক কথায় পুরো মানবজাতি এক জাতি, বাবা-মা আদম হাওয়ার সন্তান। কাজেই আমাকে ভাবতে হবে, আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমি শুধু পশুর মতো নই যে খাব, বংশবৃদ্ধি করব, প্রশ্রাব-পায়খানা করব, একটা পরিণত বয়সে মারা যাব, মাটির সঙ্গে মিশে যাব। আমাকে শুধু এইজন্যে বানানো হয় নাই। আমার জীবনের একটি মহান লক্ষ্য রয়েছে, মহান উদ্দেশ্য রয়েছে। কি সেই লক্ষ্য, কি সেই উদ্দেশ্য – ইত্যাদি জানার নাম হচ্ছে আকিদা। উদ্দেশ্য ভুল হলে সবই অর্থহীন হয়ে যায়। এইজন্য সকল প্রাচীন আলেমরা একমত ছিলেন যে, আকিদা ভুল হলে ঈমানের কোন মূল্য নাই।

আমি আগেই বলেছি, আমরা ভাবব। আমরা কী ভাবব? আগে ভাববো নিজেকে নিয়ে যে আমি কে? আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমার কী কাজ? আল্লাহ কোর’আনে বললেন, ‘ওয়ামা খালাক্বতুুম জ্বিন্না ওয়াল ইনছা ইল্লা লিয়া’বুদুনি’। জ্বীন এবং ইনসানকে আমার এবাদত ছাড়া অন্য কিছুর জন্য বানাই নি (সুরা যারিয়াত ৫৬)। তাহলে আমাদেরকে বানানো হয়েছে আল্লাহর এবাদত করার জন্য। সেই এবাদতটা কি? সেই এবাদত হচ্ছে তাঁরই হুকুম মোতাবেক, তাঁরই এই পৃথিবী শান্তিপূর্ণ রাখা, শান্তিপূর্ণভাবে পৃথিবীকে পরিচালিত করা। এটাই হচ্ছে একজন খলিফার কাজ বা কর্তব্য। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আগেই বললাম, পৃথিবীর পুরো মানবজাতি আমারই জাতি, আমারই বাবা-মা আদম-হাওয়ার সন্তান। আমাদের কর্তব্য হচ্ছে তাদের সবার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। এই লক্ষ্যে সংগ্রাম করা, এই লক্ষ্যে কাজ করাই হচ্ছে আমাদের মূল কর্তব্য, মূল কাজ।

[১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সোমবার ঢাকার উত্তর বাড্ডায় অনুষ্ঠিত একটি আলোচনা সভায় হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম কর্তৃক প্রদত্ত ভাষণের খ-াংশ। সম্পাদনায় মো. রিয়াদুল হাসান। বক্তব্যের পরবর্তী অংশ দেখুন আগামীকাল।]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা