প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   নারী দিবসে উদযাপন নয়, চাই...

নারী দিবসে উদযাপন নয়, চাই নিরাপত্তার নিশ্চয়তা

৬ মার্চ ২০২৫ ১০:৩১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

৮ই মার্চ, বিশ্ব নারী দিবস। প্রতি বছর এই দিনটি আমরা উদযাপন করতাম গর্বের সঙ্গে, নারীর অর্জন ও অধিকারকে সম্মান জানিয়ে। কিন্তু এবার এই দিনটি সামনে আসতেই মনে হচ্ছে উদযাপনের চেয়ে, শঙ্কার কথাই বেশি ভাবতে হচ্ছে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিশেষ করে গণঅভ্যুত্থানের পর থেকে নারী নিরাপত্তার চিত্র এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, সেটি প্রকাশ করাও কষ্টকর।

বর্তমানে রাস্তায় চলাচল করা নারীদের জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চুরি-ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণের সংখ্যা যেন প্রতিদিন বেড়েই চলেছে। নিরাপত্তাহীনতার এতোটা অবনতি হয়েছে যে, আজ ৩ বছরের শিশুও নিরাপদ নয়। বিচারহীনতার সংস্কৃতির ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে, যা নারীদের জীবনে এক অবর্ণনীয় আতঙ্ক তৈরি করেছে।

নতুন সরকার গঠনের পর ভেবেছিলাম দেশ এগিয়ে যাবে, নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু নিরাপত্তা তো দূরের কথা, বর্তমানে দলীয় কোন্দল ও অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় দেশ যেন আরও পিছিয়ে পড়ছে। অপরাধীরা নির্ভয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে। বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ—এসব যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থার পরিবর্তন হচ্ছে না কেন? কেন সঠিক বিচার নিশ্চিত করা হচ্ছে না? প্রতিবন্ধী, আদিবাসী ও অন্যান্য নারীদের নিরাপত্তার বিষয়টি নিয়েও আমরা চিন্তিত।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

আমি নিজেই একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার কন্যা হয়েও যখন এই বিষয়গুলো নিয়ে শঙ্কিত, তখন বুঝি নিরাপত্তা পরিস্থিতি কতটা সংকটজনক। সামরিক এলাকার বাইরে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। যেখানে দেশের সেনাপ্রধানেরও এত নিরাপত্তার প্রয়োজন হয়, সেখানে সাধারণ নারীদের নিরাপত্তার কি হবে?

সাত মাস পেরিয়ে গেলেও অন্তর্র্বতীকালীন সরকারের কার্যক্রম বা সংস্কার দৃশ্যমান নয়। বরং প্রতিদিন দেশ আরও অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের ভবিষ্যৎ কী হবে? যদি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে শুধু নারীরাই নয়, পুরো দেশই নিরাপত্তাহীনতায় ভুগবে।

এতদিন বাক স্বাধীনতা না থাকায় আমরা অনেক কিছুই প্রকাশ করতে পারিনি। তবে এখন অন্তত নিজেদের মত প্রকাশের সুযোগ পেয়েছি। আমরা যদি সবাই একত্রিত হয়ে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসি, তাহলে হয়তো সত্যিকারের ‘সোনার বাংলাদেশ’ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। বিশ্ব নারী দিবসে আসুন, নারী নিরাপত্তা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে জোর দাবি জানাই। আমাদের ঐক্যই পারে এই অন্ধকার কাটিয়ে আলোর পথ দেখাতে।

লিমিয়া দেওয়ান
প্রতিষ্ঠাতা, অন্বেষণ অর্গানাইজেশন

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা