প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   নারীদের অধিকার কারও করুণা নয়...

নারীদের অধিকার কারও করুণা নয় : রুফায়দাহ পন্নী

৮ জুন ২০২৫ ১১:০২ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার: 
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজ আমাদের মেয়েদের এত সুন্দর একটি জামায়াতে অংশগ্রহণের তাওফিক দান করেছেন। এমনিতেই আমাদের জাতীয় ও অর্থনৈতিক বহু কাজে নারীদের অংশগ্রহণের সুযোগ সীমিত। নানা ধরনের কথা বলে আমাদের অংশগ্রহণে বাধা দেওয়া হয়। আমরা হেযবুত তাওহীদ আন্দোলনকে ধন্যবাদ জানাই -নারীদের এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য।

নোয়াখালীর চাষীরহাটে হেযবুত তওহীদের বৃহত্তম ঈদ জামাতে নামাজ আদায় শেষে এক সাক্ষাৎকারে একথা বলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী।

মেয়েরা ঈদের জামাতে বা জুমার নামাজে অংশগ্রহণ করলে, সন্তানদের নিয়েও সেখানে গেলে, তাদের একটি সামাজিক সংযোগ গড়ে ওঠে। তারা দীনের কথা শুনতে পারে, সাহস ও সংগ্রামী চরিত্র গঠিত হয়। কিন্তু সাধারণত আমরা দেখি শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম নারীরা সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বঞ্চিত। -মন্তব্য করেন তিনি। 
‘হজের ময়দানে লক্ষ লক্ষ পুরুষ ও নারী আরবের রুক্ষ মরুভূমি, প্রখর রোদ ও উত্তাপ সহ্য করে একসাথে সাফা-মারওয়া পাহাড়ে দৌড়ান, কাবা তাওয়াফ করেন, আরাফাতের ময়দানে একত্রে অবস্থান করেন -সেখানে কেউ আপত্তি করেন না। অথচ আমাদের দেশে ঈদের জামাত ও জুমার নামাজে নারীদের অংশগ্রহণে আপত্তি করা হয়।’

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

রুফায়দাহ পন্নী বলেন, রাসুল (সা.)-এর যুগের ইতিহাসে দেখা যায়, নারীরা এই স্বাধীনতা পেয়েছেন। হেযবুত তওহীদ সেই স্বাধীনতার ব্যবস্থা করেছে। এজন্য এই আন্দোলনকে বহু হয়রানি, মিথ্যা অপবাদ ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে।

হেযবুত তওহীদের এই নারী নেত্রী বলেন, আমি মনে করি -এটি নারীদের অধিকার, কারও করুণা নয়। আল্লাহর রাসুল (সা.) আমাদের অধিকার দিয়েছেন। অধিকার আদায়ের জন্য সংগ্রাম, লড়াই ও প্রতিবাদ করতে হয়। এতে কোরবানি ও ত্যাগের প্রশ্ন আসে। প্রতিটি আন্দোলনে এটি প্রমাণিত হয়েছে। ২৪-এর আন্দোলনেও প্রমাণিত হয়েছে -অধিকার আদায় কোরবানি ছাড়া সম্ভব নয়।

নারীদেরকে এই অধিকার আদায়ের সংগ্রামে নামতে হয়েছে। হ্যাঁ, যেকোনো অধিকার অর্জনের জন্য একটি সঠিক কর্মসূচি লাগে। আনন্দের বিষয়, আমরা সেই কর্মসূচি পেয়েছি। প্রয়োজন হয় সঠিক নেতৃত্বের -আমরা সেটিও পেয়েছি, আলহামদুলিল্লাহ।

লক্ষ্য অর্জনের জন্য কারও জীবন দিতে হতে পারে, রক্ত দিতে হতে পারে; তবেই চূড়ান্তভাবে নারীরা তাদের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। এই অধিকার রক্ষার জন্য যেমন আল্লাহর রাসুলের (সা.) নারী সাহাবীরা লড়াই করেছেন, আজ হেযবুত তওহীদের নারীরাও সেই পথেই লড়াই করছে -বলেন তিনি।

ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারা নারীদের অধিকার অর্জনের একটি ধাপ বা ধাপের সূচনা বলে মনে করেন রুফায়দাহ পন্নী।

তিনি বলেন, আমরা সেদিন বুঝতে পারব যে আমরা সফল হয়েছি, যেদিন একটি নারী একা রাতের অন্ধকারে হাজার মাইল পথ অতিক্রম করবে, কিন্তু কেউ তার প্রতি অশ্লীলতা, ধর্ষণ, ইভটিজিং বা নির্যাতন করার সাহস করবে না। নারীরা নিশ্চিন্তে, নির্ভয়ে জাতীয়, সামাজিক ও রাজনৈতিক সব কর্মকাণ্ডে মর্যাদার সঙ্গে অংশগ্রহণ করতে পারবে এবং তাদের জ্ঞান, যোগ্যতা ও শক্তি সমাজে স্বীকৃতি পাবে।

সেদিন হবে এক নবজাগরণ -এক বিপ্লব। সেই বিপ্লবের প্রথম ধাপ হলো -হেযবুত তওহীদের নারীদের ঈদের জামাতে অংশগ্রহণের স্বাধীনতা। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা