ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তন

২৪ নভেম্বর ২০২২ ০৬:২০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোস্তাফিজুর রহমান অপু: 
গত ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এতে ৩০ হাজারের মতো সর্তক, গবেষক ও শিক্ষক অংশ নেন। কালো গাউন, টুপি ও টাই পরে অংশ নেন স্নাতক ও গবেষকরা। সমাবর্তনের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩ টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে বিচিত্র ও ৩৫ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মোঃ: আবদুল হামিদ সভাপতিত্ব করেন এবং সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২০১৪ সালের নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ জ্যঁ মাসের তিরোল। তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সস্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়। 
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু উচ্চ শিক্ষার একটি প্রতিষ্ঠান নয়, এটি দেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দুও বটে। ভাষা আন্দোলন থেকে শুরু করে রক্তঝরা মুক্তিযুদ্ধ বা দেশের গণতান্ত্রিক আন্দোলনের সুতিকাগার এ বিশ্ববিদ্যালয়। সেদিক থেকে চিন্তা করলে দেশের রাজনীতিতে নতুন নেতৃত্ব তৈরি কারখানাও এ বিশ^বিদ্যালয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ এসব কথা স্মরণ করে …সাথে বলেন, গবেষণায় আমরা অনেক পিছিয়ে রয়েছি। একসময় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা  বিশ^বিদ্যালয়কে বিশেষ মর্যাদার চোখে দেখা হতো। সময়ের বিবর্তনে ক্রমেই যেন সেই ঐতিহ্য সংকুচিত হয়ে আসছে। রাষ্ট্রপতি আচার্য মোঃ: আবদুল হামিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সুযোগ-সুবিধা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত না হলেও তা কয়েক গুন বেড়েছে। সে তুলনায় শিক্ষার গুনগত মান, গবেষনার পরিমাণ ও মান কতটুকু বেড়েছে বা কমেছে সেটাও মূল্যায়ন করতে হবে। গবেষণার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সব খবর প্রচারিত করা হয় তা দেখলে বা শুনলে অনেক সময় আচার্য হিসেবে তাকে ও লজ্জায় পড়তে হয়। তিনি বলেন, একজন উপাচার্যের মূল দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমের তত্ত্বাবধান, পরিচালনা, মূল্যায়ন ও উন্নয়নকে ঘিরে। কিন্তু ইদানীং পত্রিকা খুললে মনে হয়, পরিবার পরিজন ও অনুগতদের চাকুরী দেওয়া এবং বিভিন্ন উপায়ে প্রশাসনিক ও আর্থিক সুযোগ- সুবিধা নেওয়াই যেন কিছু উপাচার্যের মূল দায়িত্ব। অন্যদিকে অনেক শিক্ষক  বিশ্ববিদ্যালয়ে ক্লাস না নিয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার প্রতি আগ্রহী। যা ছাত্র-শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে খুবই বেমানান বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।  
শারীরিক অসুস্থতা নিয়ে তিনি মনের জোরে সমবর্তন অনুষ্ঠানে এসেছেন বলে মনে করেন। এর কারণ হিসেবে তিনি বলেন, আগামী এপ্রিলে তার মেয়াদ শেষ হয়ে যাবে। তাই এ হতে পারে শেষ বারের মতো তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ গ্রহণ। একসময় শিক্ষকদের কথা শুনলে শ্রদ্ধায় অবণত হতে দেখা যেত সবাইকে। এখন শিক্ষকদের আর সেই ভাবে কেউ ভালো চোখে দেখেন না। কারণ তারা দুর্নীতি, স্বেচ্ছাচারিতায় জড়িয়ে গেছেন। দলীয় রাজনীতিতে অংশ নিয়ে। বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেন। একই অবস্থা শিক্ষার্থীদের ক্ষেত্রেও তারা প্রতিষ্ঠানের উন্নয়নের ব্যাপারে সচেতনতার চেয়ে জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। আমরা আশা করবো রাষ্ট্রপতি ও আচার্যের কথা গুলো মূল্যায়ন করে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের হারানো গৌরব উদ্ধারের চেষ্টা করবেন। আর যারা সমাবর্তিত হলেন, তাদের সেবার জন্য জাতি তাকিয়ে আছে। শিক্ষা সনদ পাওয়ার পর তাদের দেশ ও জাতির প্রতি দায়িত্ব বেড়ে গেল। যে ব্যাপারে তারা সচেতন থাকবেন সব সময়। তাদের প্রতি আমাদের অভিনন্দন।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ