প্রচ্ছদ    সম্পাদকীয়   ছাত্রলীগের সম্মেলনে বাহুল্য খরচ

ছাত্রলীগের সম্মেলনে বাহুল্য খরচ

৬ ডিসেম্বর ২০২২ ০৫:৪৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের রজত জয়ন্তী পালনের পর থেকে সরকারী দল আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠন গুলোর বার্ষিক, দ্বিবার্ষিক ও ত্রিবার্ষিক সম্মেলন গুলো একে একে অনুষ্ঠিত হচ্ছে। গত দুই ডিসেম্বর ছিল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলন। অবশ্য তাদের এ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিল ৮ ডিসেম্বর। কিন্তু ১০ ডিসেম্বর বিএনপিকে ঢাকা বিভাগীয় সমাবেশ করার জন্য বরাদ্দ দেওয়ায় ছাত্রলীগের সম্মেলন এগিয়ে দু’ডিসেম্বর করা হয়। রংবেরঙের ব্যনার ফেস্টুন আর বিল বোর্ড দিয়ে ছাত্রলীগের পদ প্রত্যাশীরা সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথসহ গোটা মাঠ সাজিয়েছিল। যা দেখে মুল দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। প্রসঙ্গত: উল্লেখ্য এ ডিসেম্বরেই মুলদল আওয়ামীলীগেরও কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবার কথা। ছাত্রলীগ এদেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী সংগঠন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন তো বটেই স্বাধীনতা আন্দোলনের প্রতিটি বাঁকে বাঁকে ছাত্রলীগ এক গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। কিন্তু বিগত দু’দশক থেকে ছাত্রলীগ টেন্ডারবাজী, চাঁদাবাজি, হল দখল ও সিট বণ্টন সহ নানা অপরাধ মূলক কাজে জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, হলে ছাত্র নির্যাতন করে হত্যা ও টাকা আদায়ের খবরও গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। অন্যদিকে চলমান অর্থনীতিক সংকটের কারণে সাশ্রয়ী নীতিতে চলছে সরকার। সরকারের শীর্ষ পর্যায় থেকে কৃচ্ছতা সাধনের আহবান জানানো হচ্ছে। অথচ ছাত্রলীগ উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলনে পদ প্রত্যাশীদের বাহুল্য খরচ করেছেন বলে অভিযোগ উঠেছে। শুধু ব্যনার ফেস্টুন বিল বোর্ডের জন্য দশ লাখ টাকা খরচ হয়েছে বলে একটি সহযোগী দৈনিক হিসেব করে দেখিয়েছে। এ ছাড়া রয়েছে উপস্থিত নেতা-কর্মীদের দুপুরের খাবার। এবারের সম্মেলনের সংগঠনের দু’ ইউনিটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীর সংখ্যা তিন শতাধিক। অবশ্য আওয়ামী লীগের ভাত্রপ্রতিম সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগের সভাপতি। তার ইঙ্গিতে নতুন নেতৃত্ব দায়িত্ব নেবে।
সম্মেলনের মঞ্চে অধিক সংখ্যক নেতাকর্মীর বসে থাকা, বন্যার ফেস্টুন, বিলবোর্ড নামাতে বলার পরও তা না নামানোয় উপস্থিত মুল দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব সময় অভাবে বক্তব্য দিতে না পারার কারণে প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার বক্তব্যে ক্ষোপ প্রকাশ করছেন। বলেছেন, অপকর্ম করবে এমন ছাত্রলীগ আমরা চাইনা। দুর্নামের ধারা থেকে বেরিয়ে ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরতে হবে। সুশৃঙ্খল হতে হবে। ওবায়দুল কাদের যথাযথই বলেছেন, ছাত্রলীগকে সুসংগঠিত হয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ ছাত্রলীগের একসময় নেতৃত্ব দিয়েছেন ওবায়দুল কাদের। তাই হয়তো তিনি এভাবে বলতে পেরেছেন। নতুন নেতৃত্ব সুশঙ্খল ও অন্যায়ের বিরুদ্ধে প্রত্যয়ী হয়ে ছাত্রলীগের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এমনটাই আমাদের প্রত্যাশা।     

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা