সত্যের জন্য নির্যাতিত যারা

২০ নভেম্বর ২০২৩ ০৭:৩৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

আম্মার ইবনে ইয়াসীর (র.)

আল্লাহর রসুল (সা.) যখন তওহীদের দিকে মানুষকে আহ্বান করতে শুরু করেন তখন যাঁরা আল্লাহর রাস্তায় জীবন সম্পদ সঁপে দিয়ে তাঁর পাশে এসে দাঁড়ায় তারা সংখ্যায় ছিলেন খুবই কম। বিশেষ করে প্রথমদিকে যারা সাড়া দেন তাদের অধিকাংশই ছিলেন সমাজের শোষিত, বঞ্চিত, নির্যাতিত, দুর্বল শ্রেণির মানুষ। অনেকেই ছিল পরাধীন ক্রীতদাস। কিন্তু ইসলামের বিরুদ্ধবাদীরা ছিল খুবই শক্তিশালী। তাই নবগঠিত উম্মাহর সদস্যদের জন্য ওই সময়টি ছিল এক ভয়ঙ্কর পরীক্ষাকাল। কারো তওহীদ গ্রহণের সংবাদ কাফেরদের আত্মায় যেন বিষাক্ত তীর বিদ্ধ করত। তারা রেগে অগ্নিশর্মা হয়ে যেত, হিংস্রতায় ফেটে পড়তো। তারা শক্তি দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে চাইত। তাই মো’মেনদের মধ্যে যাদের বংশের ও বিত্তের কোন প্রভাব ছিল না তাদের উপর তারা অমানুষিক নির্যাতন চালাতো। এদের মধ্যে অন্যতম ছিলেন সুমাইয়া ও ইয়াসিরের পুত্র আম্মার ইবনে ইয়াসির।

আম্মার পরিবার মক্কার স্থানীয় ছিলেন না। হারানের ভাইয়ের খোঁজে আম্মারের পিতা ইয়াসির ও তার আরো দুই ভাই মক্কায় এসেছিল। তার দুই ভাই ইয়েমেন ফিরে গেলেও ইয়াসির আর ফিরে যায় না। আরবের প্রথা মোতাবেক একজন বাইরের মানুষকে আরবের কোনো এলাকায় বাস করতে হলে স্থানীয় কোনো গোত্রের বা ব্যক্তির সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে হতো। ইয়াসীর সে মোতাবেক চুক্তি ও সন্ধিবদ্ধ হন মক্কায় আবু হুযাইফার সাথে। এক সময় তিনি আবু হুয়াইফার দাসী সুমাইয়্যাকে বিয়ে করেন এবং তার গর্ভেই আম্মারের জন্ম হয়। মক্কায় আম্মারদের কোন শক্ত খুঁটি ছিল না। বংশ-বিত্তের কোন প্রভাব ছিল না। তাই তারা যখন রসুলাল্লাহর আহবানে সাড়া দিয়ে ইসলামের ছায়াতলে আসলো মক্কার কাফের মোশরেকরা যেন তীব্র রাগে-ক্ষোভে ফেটে পড়ল। কেননা ক্রীতদাসদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকারই ঐ সমাজে স্বীকৃত ছিল না। তাদের সেই ক্ষোভ, ক্রোধ ও হিংস্রতা এক সময় চরম পাশবিক রূপ নিল।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মক্কার কাফেরদের রক্তচক্ষুর প্রধান লক্ষ্যবস্তু ছিল এই দুর্বল আম্মার পরিবার। তাদের উপর কাফেররা পালাক্রমে চালাতো নিষ্ঠুর নির্যাতন। দিনের বেলায় সেই মরুভূমিতে হাঁটলে পায়ে ফোসকা পড়ে যেত মুহূর্তেই। মরুভূমির প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে অধিবাসীরা তাবুতে আশ্রয় নিতো। সেই উত্তপ্ত মরুভূমির উপর আম্মার পরিবারকে বুকে পাথর চাপিয়ে শুয়ে রাখা হতো। সেই তাপে গায়ের চর্বি পর্যন্ত গলে মরুভূমির মাটি ভিজে যেত। কিন্তু ওই হিংস্র-পাপী অত্যাচারীদের হৃদয় গলতো না। বরং দিনদিন তাদের অত্যাচারের মাত্রা বাড়ছিল। তবুও কি অসীম ধৈর্য, কি বিশ্বাস-ভালোবাসা রসুলাল্লাহর প্রতি! ঈমানের প্রবল শক্তিতে বলীয়ান হয়ে সাধারণের মধ্যে থেকেও যেন ধরা ছোয়ার অতীত।

একদিন কিশোর আম্মারকে জলন্ত অঙ্গারে শুয়ে রেখে কাফেররা অত্যাচার করছিল। তখন পাশ দিয়ে রসুলাল্লাহ যাচ্ছিলেন। আম্মারকে দেখে তিনি ব্যথিত হলেন এবং তার পবিত্র হাত আম্মারের মাথায় রেখে বললেন, “হে আগুন তুমি ইবরাহীমের জন্য যেমন ঠাণ্ডা হয়েছিলে, আম্মারের জন্য তেমন ঠাণ্ডা হয়ে যাও।” কাফেররা বিভিন্ন কৌশলে তাদের উপর নির্যাতন চালাতো। একদিন তারা আম্মারকে দীর্ঘক্ষণ পানিতে চুবিয়ে অজ্ঞান করে ফেলে এবং তার মুখ দিয়ে রসুলাল্লাহকে অস্বীকারের কথা কৌশলে বলিয়ে নেয়। জ্ঞান ফিরলে কিশোর আম্মার অনুশোচনাবোধে কাঁদতে কাঁদতে রসুলাল্লাহর দরবারে হাজির হয়ে ঘটনা ব্যক্ত করে। রসুলাল্লাহ তাকে জিজ্ঞাসা করে তোমার ঈমান কি বলে? সে বললো, আমার হৃদয় ঈমানে পরিপূর্ণ। তখন রসুলাল্লাহ বললেন, “ঠিক আছে তারা আবার এমন করলে তুমি তাদের কথা মেনে নিও, এতে কোন পাপ হবে না।”কোরায়েশদের পৈশাচিকতা মাঝে মাঝে বন্য পশুদেরও হার মানাতো। কখনো তারা ফুটন্ত গরম পানির মধ্যে তাদের মাথা চেপে ধরতো, মাঝে মধ্যে লোহার পোশাক পড়িয়ে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে রাখতো। তখন শরীরের চামড়া ফেটে রক্ত ঝরত। সেই নির্যাতন ছিল বর্ণনাতীত। তারা আকাশের দিকে তাকিয়ে ডাকতো কেবলই আল্লাহকে। কারণ, এক আল্লাহ ছাড়া তাঁদের আর কোন সহায় ছিল না।

এতকিছুর পরও যখন তাদের সত্যের পথ থেকে তাদের বিন্দুমাত্র বিচ্যুত করা গেল না। রসুলাল্লাহর প্রতি বিশ্বাস-ভরসায় সামান্য ঘাটতি দেখা গেল না। তখন তীব্র পরাজয়বোধে কুরাইশরা যেন উন্মাদ হয়ে গেল। ইসলামকে ধ্বংস করার জন্যে তারা তাদের পাশবিকতার চূড়ান্তে পৌছালো। অত্যাচার সইতে সইতে আম্মারের পিতা ইয়াসির শাহাদাত বরণ করলো। আম্মারের মা সুমাইয়াকে নির্মম ভাবে হত্যা করলো। তারা রেখে গেলেন তাদের বুকের ধন আম্মারকে। তারও অনেক পর যখন আল্লাহ মো’মেনদেরকে মদীনায় প্রতষ্ঠিতি করনে তখন তাঁরা ঘুরে দাঁড়ান। সত্যদীনকে প্রতষ্ঠিা করে মানবজীবন থেকে সকল অন্যায় অবিচার অশান্তি বিলুপ্ত করার অবিনাশী প্ররেণায় উজ্জীবতি নবীর সঙ্গীগণ শুরু করণে জীবনরে অন্য র্পব- শুরু হয় সশস্ত্র সংগ্রাম। তাঁরা রুখে দাঁড়ান সন্ত্রাসী কাফেরদের বিরুদ্ধে সংঘটতি হয় ঐতহিাসকি বদর যুদ্ধ, সত্য-মিথ্যা আলাদা হয়ে ওঠার যুদ্ধে। আল্লাহর সৈনিকরা ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনে সত্য প্রতষ্ঠিার যুদ্ধে। আল্লাহ বিজয় দান করেণ, মো’মেনদেরকে এমনকি মক্কার সবচেয়ে বড় কাফের আবু জহেলেও মারা যায় এই যুদ্ধে।

নবীজীর (সা.) পাশে তখন আম্মার। শহীদ জননীর বীর পুত্র আম্মার। সামনে হতভাগা আবু জেহেলের লাশ। তিনি চলে যান ১০ বছর আগে। অসহায় বৃদ্ধা মায়ের রক্তমাখা বদনখানি যনে স্বরূপে ভেসে ওঠে আম্মারের স্মৃতিপটে নবীজী তখন সান্ত্বনার সুরে বললেন: “আল্লাহ তোমার মায়ের হত্যাকারীকে ধ্বংস করে দিয়েছেনে।” [সূত্র: সীরাতুল মুসতাফা-১:২২৫-২২৭ পৃ.]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ