পুরান ঢাকায় ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৭ অক্টোবর ২০২৪ ০৬:১৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার:
মহালয়া শেষ, এখন দেবী অভিষেকের পর্ব। সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনন্দে মেতে ওঠার অপেক্ষায় দেশের সনাতন ধর্মাবলম্বীরা। কাল বাদে পরশু ষষ্ঠী, সেদিনই মণ্ডপে অভিষেক হবে দুর্গাপ্রতিমার। তাই শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। পাশাপাশি সমানতালে চলছে মণ্ডপসজ্জার কাজও।
সরেজমিনে রবিবার (৬ অক্টোবর) পুরান ঢাকার মণ্ডপগুলো ঘুরে দেখা যায়, অধিকাংশই মণ্ডপের প্রতিমা এবার অর্ডার দিয়ে বানানো হচ্ছে। তাই এখনও মণ্ডপগুলো প্রতিমাশূন্য। তবে চলছে অন্য সাজসজ্জার কাজ। মণ্ডপগুলোর পাশাপাশি তৈরি করা হচ্ছে সুসজ্জিত তোরণ। এ ছাড়া উৎসবের মাত্রা বাড়াতে করা হচ্ছে লাইটিং। টানা বৃষ্টির কারণে সাজসজ্জার এসব কাজ আটকে থাকায় এদিন ব্যস্ত সময় পার করতে দেখা গেছে সংশ্লিষ্টদের।
অন্যদিকে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরাও। প্রতিমাগুলোর ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে কাজে বাধা পড়েছে তাদেরও। তাই রোদ উঠতেই কাজে নেমে পড়েছেন তারাও। প্রতিমার আকৃতি দেওয়ার কাজ শেষ হয়েছে আগেই। এখন প্রতিমা সাজসজ্জা ও রঙের কাজ চলছে।
কোথাও চলছে রং-তুলির আঁচড়ে দেবীকে রাঙিয়ে তোলার কাজ। আবার কোথাও চলছে রং করার প্রস্তুতি। মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলছেন দুর্গা দেবীকে। দেবীদুর্গার প্রতিমা ছাড়াও কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ করছেন তারা।
বাংলাবাজারে লক্ষ্মী নারায়ণ জিউ ঠাকুর মন্দিরে প্রতিমা তৈরির কাজ করছেন শিল্পী দিলীপ পাল। এ বছর খুব বেশি কাজ নেই তার হাতে। পাঁচটি কাজের ডেলিভারি সম্পন্ন করেছেন। এখন বাকি আছে দুটি।
দিলীপ পাল বলেন, ‘এ বছর কাজ কম, তাই ব্যস্ততাও কম। গত বছর ১৪টি কাজ করেছিলাম। এবার সাতটি কাজ করছি। দেশের পরিস্থিতি খারাপ থাকায় অনেকেই পরে যোগাযোগ করেছে। তাদের কাজ নিতে পারিনি। ইতোমধ্যে পাঁচটি কাজ শেষ। বাকি আছে দুটি। বৃষ্টির কারণে রঙের কাজ করা হয়নি। এখন রং শুরু করবো। তারপর সাজসজ্জা।’
এই মন্দিরের পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল সাহা বলেন, ‘বৃষ্টির কারণে এ কয়দিন কাজ করাতে পারিনি আমরা। ষষ্ঠী চলে আসছে, তাই একটু ব্যস্ততা যাচ্ছে। আজ প্যান্ডেল আর লাইটিংয়ের কাজ শুরু হয়েছে। নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা কাজ করছে। তবে সেনাবাহিনী-বিজিবি নিয়মিত আসছে। আমাদের সঙ্গে কথা বলছে। সরকার আনসার নিয়োগ দিয়েছে। আশা করছি সুন্দরভাবইে এবার পূজা শেষ হবে।’
পাশেই শিরিস দাস লেনের প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী বলাই চন্দ্র পাল। প্রায় ৪৫ বছর ধরে এই পেশায় আছেন তিনি। এবার ৯টি প্রতিমার কাজ করছেন তিনি। গত বছর করেছিলেন ১২টি প্রতিমার কাজ। তার সব প্রতিমার কাজই শেষ। এখন চলছে রংতুলির আঁচড়ে সাজিয়ে তোলা আর অন্যান্য সাজসজ্জার কাজ।

বলাই চন্দ্র পাল বলেন, ‘এবার মানুষের হাতে টাকা কম, জিসিপত্রের দাম বেশি। তাই এবার কাজ কম পেয়েছি। বুধবার ষষ্ঠী, তাই অভিষেকের আগে কাজ শেষ করতে হবে; দিন-রাত কাজ করতে হচ্ছে। এখন রং আর সাজসজ্জার কাজ একসঙ্গে করছি। আমরা ৯ জন আছি এবার। দিন-রাত কাজ করেও কুলাতে পারছি না।’
প্রতিমা তৈরির অনুষঙ্গের দাম বাড়লেও শিল্পীর দাম বাড়েনি জানিয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘প্রতিমা তৈরির সব জিনিসের দাম দুই থেকে তিন গুণ বেড়েছে। বিচালি, বাঁশ-কাঠ, তারকাঁটা, এঁটেল মাটি, বেলে মাটি—সবকিছুর দামই বেশি। বিচালি গত বছর কিনেছি ১৩০ থেকে ১৪০ টাকা মুঠি। এবার কিনতে হচ্ছে ৩৫০ টাকা করে। এরপরও যারা অর্ডার দিয়েছেন, তারা বলছেন কম নেওয়ার কথা। ব্যবসা না থাকার অজুহাত সবার। কিন্তু আমাদের শ্রমের দামই কমেছে।’
শাঁখারি বাজারের প্রতিমাশিল্পী সুশীল নন্দীর মৃত্যুর পর কাজ করছেন তার মেয়ে অনামিকা নন্দী। তিনি ঢাকা মহানগর মহিলা কলেজে অনার্সে পড়াশোনা করছেন।
অনামিকা বলেন, ‘এবার দুটা বড় প্রতিমা অর্ডার আছে, যথাক্রমে ৮০ হাজার ও ৬০ হাজার টাকা করে বিক্রি করা হবে। তবে প্রতিমাগুলোয় লাভ খুব সীমিত হয়ে থাকে। আর সারা বছর অর্ডার অনুযায়ী দোকানে আমাদের প্রতিমা বানানোর কাজ চলে।’
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ