সংসদ ভবন এলাকা থেকে সব কবর স্থাপনা অপসারণের দাবি

১৬ আগস্ট ২০২৩ ০৯:৫৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদ ভবন এলাকা থেকে স্বাধীনতাবিরোধীসহ সব নকশাবর্হিভূত কবর ও স্থাপনা অপসারণের দাবি জানিয়েছে এফ এফ কমান্ডার্স ফোরাম- ১৯৭১ নামে একটি মুক্তিযোদ্ধাদের সংগঠন।

আজ(১৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

আরও পড়ুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা খলিফা আশরাফ। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপত্য শিল্প পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নান্দনিক কর্ম হিসেবে সারা বিশ্বেই প্রশংসিত। এটির নকশা প্রণয়ন করেছিলেন বিশ্ব বরেণ্য স্থাপত্য শিল্পী লুই ইয়াডোর কান। সংসদ ভবনের নির্মাণ কাজ ১৯৬১ সালে শুরু হয়ে ১৯৮২ সালে শেষ হয়। বিপুল অর্থ ব্যয়ে দীর্ঘ ২১ বছর ধরে এ নান্দনিক শিল্পমন্ডিত সংসদ ভবন নির্মিত হয়।

তিনি দাবি করেন, যে রক্ত স্নাত পবিত্ৰ বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের জন্য আমাদের এতো গর্ব, সেই সংসদ ভবন এলাকায় স্বাধীনতা বিরোধীদের কবর দেওয়া হয়েছে। যারা একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে হানাদার গণহত্যাকারী পাকবাহিনীর দোসর হয়ে নারকীয় তাণ্ডবে মদদ যুগিয়েছেন। স্থপতি লুই কানের নান্দনিক নকশা এখন শকুনিদের নখরাঘাতে ক্ষতবিক্ষত, সংকীর্ণ অভিলাষের লালসায় আক্রান্ত, বিপর্যস্ত এবং সৌন্দর্যহীন কালিমায় লিপ্ত হয়ে পড়েছে। লুই কানের সেই নকশাস্থিত এলাকার মধ্যেই সমস্ত রীতি রেওয়াজ ভেঙ্গে নান্দনিকতার বৈভবকে উড়িয়ে দিয়ে ঘোষিত এবং স্বীকৃত রাজাকারসহ সাতজনকে করব দেওয়া হয়।

জাতীয় সংসদে যাদের কবর রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হলেন- সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, মুসলিম লীগের সাবেক সভাপতি সবুর খান, সাবেক সিনিয়র মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়া, সাবেক রাষ্ট্রপতি আব্দুস সাত্তার, সাহিত্যিক আব্দুল মনসুর আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান।


খলিফা আশরাফ আরও অভিযোগ করে বলেন, এদের মধ্যে মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তীকালে জাতির জনকের নারকীয় হত্যাযজ্ঞে তাদের ভূমিকা কি ছিল, তা আপনারা সবাই জ্ঞাত আছেন। শুধু তাই নয়, এদেরই কুটচক্রান্তে চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে রাখা হয় জিয়া উদ্যান, নকশা বহির্ভূতভাবে ক্রিসেন্ট লেকে ঝুলন্ত ব্রিজ নির্মাণ করা হয়, মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে পাঁচ বিঘা জমিতে জাতীয় কবরস্থান ঘোষণা করে ১৯৮২ সাল পর্যন্ত সাতজনকে সমাধিস্থ করা হয়, সংলগ্ন ১০ বিঘা জমিতে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র করা হয়, নকশা লঙ্ঘন করে এলাকার মধ্যেই স্পিকার ও ডেপুটি স্পিকারদের বাসভবন নির্মাণ করা হয়। অর্থাৎ, স্থপতি লুই কানের বিশ্বনন্দিত নকশাস্থিত সংসদ ভবনের শৈল্পিক এবং নান্দনিক সমস্ত সৌন্দর্যকে যেমন নস্যাৎ করা হয়েছে, ঠিক তেমনি পবিত্র সংসদ ভবনের এলাকায় ঘোষিত রাজাকারদের কবর দিয়ে মহান মুক্তিযুদ্ধ এবং আপামর স্বাধীনতাকামী মানুষের সঙ্গে উপহাস করা হয়েছে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের অর্জনকে অপবিত্র এবং কলঙ্কিত করা হয়েছে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। অবিলম্বে পবিত্র সংসদ ভবন এলাকা থেকে এ সমস্ত অবাঞ্ছিত কবর এবং স্থাপনা অপসারণ করতে হবে। বিশেষ করে স্বাধীনতা বিরোধীদের কবর কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। প্রয়োজন হলে দেশের স্বাধীনতাকামী মানুষ এবং মুক্তিযোদ্ধারা প্রবল প্রতিরোধ গড়ে তুলবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফ এফ কমান্ডার্স ফোরাম- ১৯৭১ এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব আবু জাফর ফিরোজ, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ খান, ঢাকা বিভাগের সংগঠক আনোয়ার হোসেন ভূঁইয়া, সিলেট বিভাগের সংগঠক হাজী এস এম নাজিম উদ্দিন, রংপুর বিভাগের সংগঠক আব্দুল গাফফার প্রমুখ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ