স্টাফ রিপোর্টার:
রাজধানীর মালিবাগ মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সের আট তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মালিবাগের মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বেলা ১১টা ৪০মিনিটে এ আগুন লাগার খবর পাওয়া যায়। বিস্তারিত এখনো জানা যায়নি।
আরও পড়ুন
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

ঘটনাস্থল থেকে ওই মার্কেটের ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, কমপ্লেক্সের ভবনের আট তলার বাইরের দিকে বৈদ্যুতিক বোর্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের সব ব্যবসায়ীরা আতঙ্কে ভবনের নিচে নেমে আসেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

















