নোয়াখালীর চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

১৮ ডিসেম্বর ২০২২ ০৪:০০ এএম
বজ্রশক্তি ডেস্ক

বেলাল হোসাইন তাওসান:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক নুরুল হক। পরে চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ এর সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, কুচকাওয়াজ, পিটি ডিসপ্লে, অংক দৌড়, মোরগের লড়াই অনুষ্ঠিত হয়। এছাড়াও মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ নাটক, বাল্যবিবাহ প্রতিরোধে নাটক, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ ও ত্যাগের বিষয়গুলো তুলে ধরা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, পৃষ্ঠপোষক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। 

পরে চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা ও মহাপরিচালক, চাষীরহাট ইউনিয়নের কৃতি সন্তান হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিজয় দিবসের এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, এই জাতির মধ্যে সুশিক্ষার অভাব রয়েছে বলেই একদল বিশ্বাসঘাতক বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সহ রাষ্ট্রনায়কদের নির্মমভাবে হত্যা করেছে। এই জাতিকে সঠিক শিক্ষার মাধ্যমে সংশোধন করতে না পারলে এমন নিকৃষ্ট ঘটনা বার বার ঘটবে। একটা জাতিকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য সঠিক আদর্শ ও সুশিক্ষার কোনো বিকল্প নেই। এসময় তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা ও অত্র এলাকায় একটি উন্নত হাসপাতাল নির্মাণ করার ঘোষণা দেন ।

আরও পড়ুন

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

এখন আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখান থেকে একদল দেশ প্রেমিক সোনার মানুষ বের হবে যারা বিজ্ঞান-প্রযুক্তি, সাধারণ শিক্ষা এবং নৈতিক শিক্ষায় বলিয়ান হবে, দেশ ও সমাজ গড়ায় নিজেদের জীবন উৎসর্গ করবে। তিনি বলেন গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে উন্নত শিক্ষার বিকল্প নেই। তিনি শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কররানী ফুড এন্ড বেভারেজ এর চেয়ারম্যান রুফায়দাহ পন্নী, চাষীরহাট উন্নয়ন প্রকল্পের পরিচালক মহি উদ্দিন মহিন, চাষীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার, ইউপি সদস্য আবুল কাশেম ভূইয়া, ইউপি সদস্য আলমগীর হোসেন, স্থানীয় বিএনপি নেতা আ. রহিম ও সিরাজুল ইসলাম, মফিজ উল্লাহ, নিজাম উদ্দিন, এবাদুল্লাহ মাষ্টার, মজিবর হক, বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন (সাহেব মিয়া) , ডা. শহীদ, ডা. মহীন,মাসুদ আলম, আনোয়ার হোসেনসহ চাষীরহাট ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুই দিনব্যাপী নানা আয়োজনের পর বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ