নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২৮ জানুয়ারি ২০২৫ ০৭:০৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমকালো আয়োজনে নোয়াখালীতে ‘হোসাইন মোহাম্মদ সেলিম মিনিবার ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামের চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে পিনাকল স্পোটর্স এ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

গত ১৪ ডিসেম্বর পিনাকল স্পোর্টসের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট উদ্বোধন হয়। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ২৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। দেড় মাসব্যাপী আয়োজিত টুর্নামেন্টে হাড্ডাহাডি লড়াই শেষে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন নুরুল হক একাডেমি ও শহিদ সাইফুল্লাহ স্পোর্টিং ক্লাব। ফাইনালে ৫০ মিনিটের খেলায় দুই শূন্য গোলে নুরুল হক একাডেমি বিজয় অর্জন করে।

ফাইনাল ম্যাচ শেষে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিনাকল স্পোর্টসের প্রতিষ্ঠাতা ও হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম ও অন্যান্য অতিথিগণ।

আরও পড়ুন

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের ইমাম তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি ও ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে বাঁচাতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। আজকের এই আয়োজন আমাদের তরুণদের মাঝে একটি বার্তা পৌঁছানোর একটি সুযোগ, যাতে তারা সঠিক পথে এগিয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, “ইসলামের ইতিহাসে রাসুলাল্লাহ (সা.)-এর সাহাবিরা দৌড় প্রতিযোগিতা করতেন। আলী (রা.) ছিলেন হালকা পাতলা গড়নের মানুষ, কিন্তু দৌড়ে তিনি ছিলেন অত্যন্ত দ্রুতগতির, যা তার সাহস ও কর্মদক্ষতা প্রদর্শন করে। এই পবিত্র সুন্নাহ অনুসরণ করে হেযবুত তওহীদের সদস্যরা নিজেদের শারীরিক এবং মানসিক সক্ষমতা বৃদ্ধি করতে দৌড় প্রতিযোগিতা ও অন্যান্য খেলাধুলায় অংশগ্রহণ করেন। আমাদের মাননীয় ইমামুযযামানও তরুণ বয়সে ফুটবল খেলোয়াড় ছিলেন এবং তিনি নিজে এই খেলাটি খুবই পছন্দ করতেন।”

তিনি বলেন, “ইসলামে শরীরচর্চামূলক খেলাধুলার গুরুত্ব রয়েছে, কারণ এর মাধ্যমে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকে এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজের শক্তি ও সক্ষমতা বজায় রাখতে পারে। আল্লাহ তাআলা পছন্দ করেন কর্মচঞ্চল, প্রাণবন্ত ও বলিষ্ঠ মোমেনকে। আল্লাহর রসুল (সা.) বলেছেন, ‘দুর্বল মোমেনের চেয়ে সবল মোমেন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে অধিক প্রিয়’। এজন্য ইসলাম সেসব খেলাধুলার প্রতি গুরুত্ব দেয়, যা শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং ব্যক্তির আত্মবিশ্বাসকে শক্তিশালী করে।”

পিনাকল এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সমন্বয়ক নিজাম উদ্দিন ও পিনাকল স্পোর্টিং এসোসিয়েশন সাধারণ সম্পাদক রিয়াল তালুকদার, অর্থ সম্পাদক আইনুল হক, চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাকিব আল হাসান লিহি প্রমুখ।

হাজারো খেলাপ্রমী দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠ। দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে দর্শকদের মুহুর্মূহু উচ্ছ্বাস ছিল শুরু থেকে শেষ পর্যন্ত মাঠকে প্রাণবন্ত করে রাখে। খেলা শেষে চ্যাম্পিয়ন দল নুরুল হক একাডেমির খেলোয়ারদের হাতে ট্রফি ও পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ সেলিম। শহিদ সাইফুল্লাহ স্পোর্টিং ক্লাব এর খেলোয়ারদের হাতে রানার্সআপ ৩০০০০ টাকা পুরস্কার তুলে দেন তিনি। এছাড়াও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার ও সকল খেলোয়ারদের মেডেলসহ ম্যাচ পরিচালনাকারী রেফারিদেরও পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য ২০১৬ সালে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তার পর থেকেই প্রতিবছর ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, সাঁতারসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে আসছে সংগঠনগুলো। ইতোমধ্যে এই সংগঠনের উদ্যোগে সারাদেশে বিভিন্ন খেলার দুই শতাধিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতবছর আগস্টেও চাষীরহাট নূরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে একমাসব্যাপি ‘হোসাইন মোহাম্মদ সেলিম মিনিবার ফুটবল টুর্নামেন্ট’ এর আয়োজন করে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ