নোয়াখালীতে হেযবুত তওহীদের ঈদ-পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০ আগস্ট ২০২৩ ০৩:১২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

নিজস্ব প্রতিনিধি :
নোয়াখালী জেলা শহরের বিআরডিবি হলে হেযবুত তওহীদের নোয়াখালী শাখার উদ্যোগে ঈদ-পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ই আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এ আলোচনা সভার প্রতিপাদ্য ছিল- “রাজনৈতিক অস্থিরতা ও বিদেশি শক্তির হস্তক্ষেপ থেকে জাতিকে নিরাপদ রাখতে আমাদের প্রস্তাবনা”।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি গোলাম কবির, মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চাষীর হাট নুরুল হক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক দেশেরপত্রের সহ-সাহিত্য সম্পাদক প্রকৌশলী রাকীব আল হাসান, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগের সভাপতি নিজাম উদ্দিন। 
মাওলানা রুহুল আমিনের শুললিত কণ্ঠের কোর’আন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শুরু করেন নোয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি গোলাম কবির। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নোয়াখালী জেলা পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাছিনা চৌধুরী, হেযবুত তওহীদ নোয়াখালী সদর উপজেলা সভাপতি মো. আশিক মিয়া, সোনাইমুড়ী উপজেলা সভাপতি মাসুদুর রহমান জুয়েল, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদা আক্তার বেবি, মুখ্য আলোচক রাকীব আল হাসান ও বিশেষ আলোচক নিজাম উদ্দিন। 
মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, বর্তমানে আমাদের দেশসহ বিশ্বব্যাপী যে ভোগবাদী জীবনব্যবস্থা দ্বারা সমাজ-রাষ্ট্রগুলো চলছে তা আজ পদে পদে ব্যর্থ হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, যুদ্ধ-মহাযুদ্ধ, অর্থনৈতিক সংকট, নৈতিক অধঃপতন, নারী-নির্যাতন, মাদক, রাজনৈতিক হানাহানি ইত্যাদি সকল দিক থেকে প্রচলিত এই রাষ্ট্রব্যবস্থাগুলো ব্যর্থ। ব্রিটিশদের তৈরি প্রচলিত ষড়যন্ত্রমূলক এই শিক্ষাব্যবস্থাও ব্যর্থ। যদি বাঁচতে হয়, মনবজাতিকে বাঁচাতে হয় তাহলে প্রচলিত এই ব্যবস্থাগুলো ছুড়ে ফেলে নতুন একটি নিখুঁত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই ব্যবস্থাই প্রস্তাব করছে হেযবুত তওহীদ। কেবল প্রস্তাবই নয় বরং হেযবুত তওহীদ এই ব্যবস্থা ইতোমধ্যে প্রাক্টিস করছে এবং অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
বিশেষ আলোচক হিসাবে মো. নিজাম উদ্দিন তার বক্তব্যে হেযবুত তওহীদ কর্তৃক গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরে বলেন, আমরা প্রকৃত ইসলামের আদর্শে উজ্জীবীত হয়ে, আল্লাহর হুকুমের উপর ঐক্যবদ্ধ হয়ে এই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছি। আমরা প্রমাণ করে দিয়েছি ইসলাম উন্নতির ধর্ম, ইসলাম প্রগতির ধর্ম, ইসলাম দিয়ে সমাজ পরিচালনা করা যায়। আমরা প্রকৃত ইসলামের এই আদর্শ দিয়ে চাষীর হাটে একটি মডেল সমাজ স্থাপন করতে সক্ষম হয়েছি, যেখানে কোনো বেকার নেই, কাউকে না খেয়ে থাকতে হয় না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় না, কাউকে গৃহহীন, বস্ত্রহীন থাকতে হয় না, শিক্ষাহীন কাউকে থাকতে হয় না। এখানে কোনো হানাহানি, ঝগড়া-ঝাটি হয় না, কারো নামে কোনো মামলা হয় না, চুরি-ডাকাতি হয় না।
তিনি আরও বলেন, আমাদের এই প্রস্তাবিত ও পরীক্ষিত সমাজব্যবস্থা দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, বিশ্ব পরিচালনা করা যায় তবে একই ধরনের ইতিবাচক ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগের সহসভাপতি এডভোকেট রাজু আহম্মেদ, বেগমগঞ্জ উপজেলা সভাপতি শাহেদুর রহমান, সেনবাগ উপজেলা সভাপতি মো. আমির হোসেন, জেলা নারী নেত্রী নাজমা আক্তার। এ ছাড়াও হেযবুত তওহীদ এর নোয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সদস্য-সদস্যা ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে চাষীরহাট উন্নয়ন প্রকল্পের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং হেযবুত তওহীদের মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের একটি ভিডিও বক্তব্য প্রদর্শন করা হয়।
চট্টগ্রাম বিভাগের যে সকল সদস্য ঈদুল আজহায় সর্বাত্মক পত্রিকা বিক্রিতে প্রথম, দ্বিতীয়, তৃতৃতীয় স্থান অধিকার করেন তাদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ