নোয়াখালীতে মঞ্চ মাতালো মাটি সাংস্কৃতিক গোষ্ঠী, সাংস্কৃতিক বিপ্লবের ডাক

২ জুন ২০২৪ ০১:৫৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

‘সংস্কৃতি চর্চার হাত ধরে আসুক নবজাগরণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর নোয়াখালী জেলা শাখা। রবিবার বিকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অপসংস্কৃতির আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতিকে রক্ষা করা ও সাংস্কৃতিক জগতে একটি জাগরণ সৃষ্টি করতে সুস্থ সংস্কৃতি চর্চায় দীর্ঘদিন যাবৎ সারাদেশে কাজ করে যাচ্ছে মাটি সাংস্কৃতিক গোষ্ঠী। তারই ধারাবাহিকতায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মাটি সাংস্কৃতিক গোষ্ঠী নোয়াখালী। 
মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর নোয়াখালী জেলা সভাপতি গোলাম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্লাহ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিয়াদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, নারী অধিকার জোটের সভাপতি বেগম লায়লা পারভীন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া, নোয়াখালী পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা চৌধুরী, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক জামাল হোসেন বিশাদ, লক্ষ্মী নারায়ণপুর থিয়েটার এর মহাসচিব ও নাট্য নির্দেশক ফরিদ উদ্দিন মনু, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক কণ্ঠশিল্পী তোফায়েল হোসেন মোহনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

ডাক্তার তুহিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান আলোচক রিয়াদুল হাসান বলেন, মুুক্তিযুদ্ধের পর আমাদের দেশে জাগরণমূলক গানের আকাল শুরু হয়েছে। আমাদের দেশে নর-নারীর প্রেম নিয়ে হাজারো গান, কবিতা, নাটক, সিনেমা হয়। কিন্তু দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হওয়া দেশে দুর্নীতির বিরুদ্ধে সংস্কৃতি কর্মীদের তেমন কোনো রচনা আমাদের চোখে পড়ে না।

তিনি বলেন, আমাদের সমাজে দুই বছরের শিশু ধর্ষিত হয়, মাদ্রাসায় শিশুরা বলাৎকারের শিকার হয়, মাদকের আগ্রাসনে যুগ সমাজ ধ্বংসের পথে, কিশোর গ্যাং এর দৌরাত্ম দিন দিন বাড়ছে, তরুণরা ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে স্বকীয়তা হারাচ্ছে, পশ্চিমা অপসংস্কৃতির আগ্রাসনে অশ্লীলতা, বেহায়াপনার দিকে ধাবিত হচ্ছে, অপরাজনীতিকদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে তারুণ্য শক্তির অপচয় হচ্ছে। এসব বিষয় নিয়ে সংস্কৃতিপ্রেমীদের সোচ্চার হতে দেখি না আমরা। অথচ এসব অপ-সংস্কৃতি রোধে, তরুণ সমাজকে অন্ধকার থেকে টেনে তুলে আলোর পথে আনতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারত এই সংস্কৃতি জগৎ। একটি জাগরণ সৃষ্টি করে সমাজের জন্য, জাতির জন্য ভূমিকা রাখতে উৎসাহ, উদ্দীপনা জোগাতে পারত।

তিনি আরো বলেন, মাটি সাংস্কৃতিক গোষ্ঠ এই কাজটিই হাতে নিয়েছে। মাটি সাংস্কৃতিক গোষ্ঠী গান, কবিতা, নাটক ইত্যাদির মাধ্যমে ঐক্যের শিক্ষা দিচ্ছে। জাতির জন্য, দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করছে। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতির আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতিকে রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে ইউরোপের মতো একটি নবজাগরণ, একটি বিপ্লব সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সবশেষে তিনি বলেন, একশ্রেণির ধর্মব্যবসায়ীরা ফতোয়া দেয় গান হারাম। আমরা বলছি গান হারাম নয়। আল্লাহ হারাম-হালাল বিষয়টি পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। কোরআনে কোথাও গান-বাদ্যযন্ত্রকে, শিল্পচর্চাকে হারাম করা হয়নি। আল্লাহ হারাম করেছেন অশ্লীলতা, বেহায়াপনা, আল্লার নাফরমানিকে। সেটা প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য। আমরা বলছি, যে গান মানবতার কথা বলে, মানুষের মুক্তির কথা বলে সে গান হারাম নয় বরং তা এবাদত।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ মুখ্য আলোচকের বক্তব্যের সাথে সহমত পোষণ করেন। মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর নিয়মিত শিল্পী টিএইচ মোহান, নাজমুল আলম শান্তু, শাহীন আলম, তহমিনা আক্তার চাঁদ, তাহী প্রমুখ। এছাড়াও নাটক, আবৃত্তি, একক অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে নোয়াখালী চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের একঝাঁক ক্ষুদে শিল্পী।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ