প্রচ্ছদ    খেলাধুলা   ‘মেসির কারণে’ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে...

‘মেসির কারণে’ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার

২৫ ডিসেম্বর ২০২৪ ১২:৪৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

২০১৭ সালে তোলপাড় করা একটি দলবদল দেখেছে ফুটবলবিশ্ব। বার্সেলোনা ছেড়ে ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে গিয়েছিলেন ব্রাজিল ফরোয়ার্ড নেইমার জুনিয়র। সেই সময় তার এই দলবদলের পেছনে মূলত অর্থের ভূমিকাই বেশি বলে মনে করা হয়েছিল। তবে ব্রাজিল তারকার বাবা নেইমার সান্তোস সিনিয়র জানালেন ভিন্ন কথা, লিওনেল মেসির জায়গা ছেড়ে দিতেই নাকি বার্সা ছাড়েন নেইমার!

এই ব্রাজিলিয়ান সুপারস্টার বার্সায় থাকতে মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে তার ছিল ‘এমএসএন’–ত্রয়ীর শক্তিশালী আক্রমণ বিভাগ। যা যেকোনো প্রতিপক্ষের রাতের ঘুম হারামে যথেষ্ট ছিল। ব্যক্তিগতভাবেও অর্জনের পাল্লা ভারী করার সুযোগ ছিল নেইমারের সামনে। তবে নিজেদের সাজানো সেই ফরম্যাট ভেঙে তিনি পাড়ি জমান ফরাসি ক্লাব পিএসজিতে। নেইমারের ক্যাম্প ন্যু ছাড়ার সেই সিদ্ধান্তটি অবাক করেছে কাতালান ভক্তদের। এমনকি টাকার লোভে ব্রাজিল তারকা ক্লাব ছাড়ছেন বলেও সমালোচনা হয়েছিল ব্যাপক।

গড়িয়েছে অনেক সময়, নেইমারও পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল হিলালে। তবে বার্সা ছাড়ার বিষয়ে সেভাবে তাদের কথা বলতে দেখা যায়নি। সম্প্রতি ‘জোতা জোতা পডকাস্ট’ অনুষ্ঠানে নেইমারের বাবা বলেন, ‘পিএসজিতে যাওয়ার সিদ্ধান্তটি তারই (নেইমার) ছিল, ওই মুহূর্তে পরিবর্তন চেয়েছিল সে। আমরাও কঠিন পরিস্থিতিতে ছিলাম, কারণ জানতাম না বার্সার স্পোর্টিং ম্যানেজমেন্টের ভাবনায় কী ছিল। মনে হচ্ছিল– ক্লাব মেসির জায়গায় নেইমারকে চায়, কিন্তু তাতে সে রাজি নয়। তাই সে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেয়, সেটা যেকোনো জায়গা হতে পারে। কিন্তু আমি চেয়েছিলাম সেই বার্সাতেই থাকুক।’

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেইমার সিনিয়রের চাওয়ার সত্ত্বেও ছেলে মেসির কারণে বার্সা ছাড়েন বলেও উল্লেখ করেন তিনি, ‘নেইমার দল ছেড়েছিল কারণ– মেসির জায়গা দখল করে সে বার্সার সবচেয়ে বড় তারকা হতে চায়নি।’ বার্সার প্রতি নেইমার সবসময়ই অনুগত ছিল বলে দাবি তার বাবার। এমনকি বড় বেতনে রিয়াল মাদ্রিদ প্রস্তাব দিলেও নাকি ক্যাম্প ন্যুতে খেলার স্বপ্ন পূরণেই কাতালান ক্লাবটিতে যোগ দেন নেইমার।


নেইমার সান্তোস সিনিয়র জানান, ‘বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্তটিও সম্পূর্ণ সেই নিয়েছিল। আমার হাতে বার্সা এবং মাদ্রিদ দুই দলেরই প্রস্তাব ছিল। মাদ্রিদের প্রস্তাব ছিল বার্সার চেয়ে তিন গুণ বড়। কিন্তু সে তাদের না করে দেয়, কারণ সে চেয়েছিল তাদের (মেসি ও সুয়ারেজ) সঙ্গে খেলতে। বার্সেলোনার হয়ে খেলার স্বপ্ন ছিল তার।’

নেইমারের ৪ বছর পর মেসিও বার্সা ছেড়ে যোগ দিয়েছিলেন পিএসজিতে। ফলে আবারও দুই পুরোনো সতীর্থ একসঙ্গে বিনোদিত করেছেন ফুটবলবিশ্বকে। যদিও ক্লাবটিতে তাদের সময়টা সুখকর ছিল না। পিএসজির টিম ম্যানেজমেন্ট ও কিলিয়ান এমবাপের আধিপত্য বিস্তারের চেষ্টায় তিক্ত অভিজ্ঞতা হয় দুজনেরই। এরপর ২০২৩ সালে পিএসজি ছেড়ে মেসি মায়ামি এবং নেইমার পাড়ি জমান সৌদিতে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা