প্রচ্ছদ    চট্টগ্রাম   সোনাইমুড়ী শিক্ষা অফিসারের উপর সন্ত্রাসী...

সোনাইমুড়ী শিক্ষা অফিসারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষকরা

১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি:

সোনাইমুড়ী উপজেলা শিক্ষা অফিসার এমরান হোসেনের উপর হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়েছেন সোনাইমুড়ীতে কর্মরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বুধবার দুপুরে সোনাইমুড়ী উপজেলা পরিষদের প্রবেশপথে সড়কে বিপুলসংখ্যক শিক্ষক হাতে হাত রেখে মানববন্ধনে অংশ নেন। 

এসময় শিক্ষকরা হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। একইসাথে শিক্ষা কর্মকর্তার উপর হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তারা এই ঘটনার বিচার দাবী করেন। শিক্ষকরা বলেন, যেখানে একজন সরকারি কর্মকর্তার নিরাপত্তা নেই, সেখানে আমরা শিক্ষকরা বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। তাই অবিলম্বে সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে হামলার বিচার করতে হবে। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সোনাইমুড়ী শাখার সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতি সোনাইমুড়ী শাখার সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, প্রধান শিক্ষক মিজানুর রহমান কামাল, মতিউর রহমান ও জাফর ইকবাল। 

আরও পড়ুন

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠন। জানা যায়, সোনাইমুড়ী উপজেলা শিক্ষা অফিসার এমরান হোসেন গত ০৬ ফেব্রুয়ারী সন্ধ্যা তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায় অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ নামক বাজারে একজন সিএনজি চালকের নেতৃত্বে ১৫-১৬ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত আক্রমন করে। তারা এতোটাই ত্রাস সৃষ্টি করেছিল যে বাজারে লোকজন থাকলেও কেউ তাদের ভয়ে ভিকটিমকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি । দুর্বৃত্তরা জখম ও খুনের অভিপ্রায়ে শিক্ষা অফিসারের মাথায় হেলমেট দিয়ে উপর্যপুরি আঘাত করা সহ কিল, ঘুসি ও লাথি মারে। এক পর্যায়ে পিঠে ছুরি মারলে গায়ে জ্যাকেট ও রেইন কোর্ট থাকায় শরীর রক্ষা হলেও এগুলো কেটে যায়। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও আক্রমনকারীরা ক্ষান্ত হয়নি বরং তাকে টেনে হিচড়ে তুলে বাজারের অভ্যন্তরে নিয়ে মারাত্মকভাবে আঘাত করে প্রান নাশের চেষ্টা করে। যা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়। 

পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান । শিক্ষা অফিসারের সহোদর বাদী হয়ে মামলা করায় তাকে সন্ত্রাসী চক্র নানান ভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে বক্তারা জানান। শিক্ষক সমিতি সোনাইমুড়ী শাখার সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন বলেন, প্রাথমিক শিক্ষা পরিবার এ ধরনের ন্যাক্কার জনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা