হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত

২৪ ডিসেম্বর ২০২৩ ০২:২১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

জিল্লুর রহমান মানিক, নোয়াখালী:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উজ্জ্বল স্পোর্টিং ক্লাব। রানার আপ হয় লাকসাম আবু উবায়দা স্পোটিং ক্লাব।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক রিয়াল তালুকদার এর সঞ্চালনায় হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

আরও পড়ুন

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, যে কোনো জাতির উন্নতি, অগ্রগতির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঐ জাতির তরুণ সমাজ। অথচ আমাদের তরুণ সমাজ মাদক, জঙ্গিবাদী আদর্শ, অপরাজনীতি, ডিভাইস আসক্তিসহ বিভিন্নভাবে বিপথে পরিচালিত হচ্ছে, স্বার্থবাদী অপরাজনীতির হাতিয়ার হয়ে নিজেদের জীবন হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এ সকল ষড়যন্ত্রের হাত থেকে যদি জাতিকে রক্ষা করতে হয় তাহলে তরুণদের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের শরীর ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই আমাদের তরুণ সমাজকে যাবতীয় ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে, তাদের মধ্যে গতিশীলতা, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে সুস্থ জাতি গঠনের লক্ষ্যে এই কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে । এর মাধ্যমে আমাদের জাতীয় খেলা কাবাডির ব্যাপারে তরুণরা উৎসাহিত হবে, তরুণ সমাজ মাদক, ইভটিজিং, অপরাজনীতি থেকে বিরত থাকবে। তবে খেলাধুলায় যেন অসুস্থ প্রতিযোগিতা, রেষারেষি না থাকে, সকলের প্রতি সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান হেযবুত তওহীদের এই নেতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তওহীদ কাবাডি দলের চেয়ারম্যান এসএম সামছুল হুদা, ইলদ্রিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন, তিতাস গ্যাস লিমিটেডের প্রাক্তন উপ মহাব্যবস্থাপক আয়শা সিদ্দিকা, টুর্নামেন্ট আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন, চাষীরাট উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. মহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা মেহরাব হোসেন ভুট্টু, আবুল কাশেম মেম্বার, শাহাদাত হোসেন রাসেল, আলমগীর হোসেন মেম্বার প্রমুখ। 

৯ নভেম্বর ৩২ টি দলের অংশগ্রহণে হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ দেড় মাস যাবৎ সুশৃংখলভাবে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে তৃতীয় স্থান অধিকার করেন মেকদাদ এন্ড মেহরাদ স্পোর্টিং ক্লাব।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উজ্জ্বল স্পোর্টিং ক্লাব। রানার আপ হয় লাকসাম আবু উবায়দা স্পোটিং ক্লাব।  

খেলা শেষে খেলা পরিচালনা পরিষদের সদস্যদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান, সেরা রেডার, সেরা ডিফেনডার, ম্যান অফ দ্যা ম্যাচ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

দীর্ঘ দেড় মাস ধরে চলমান টুর্নামেন্টে ৬৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিটি খেলা অত্যন্ত সুশৃংখল ও শান্তিপূর্ণ উপায়ে সমাপ্ত হওয়ায় অনুষ্ঠানে আগত অতিথি ও ক্রিয়া প্রেমী দর্শকগণ সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, যুবসমাজকে মাদক, সন্ত্রাস, অপরাজনীতি ইত্যাদি থেকে মুক্ত রেখে একটি আলোকিত ও সুস্থ জীবন উপহার দেওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রতিবছরই ফুটবল, কাবাডি, ব্যাটমিন্টনসহ বিভিন্ন ধরনের দেশীয় টুর্নামেন্টের আয়োজন করে আসছেন তিনি। এরই অংশ হিসেবে তাঁর নিজ এলাকা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামে ‘হোসাইন মোহাম্মদ সেলিম কাবাডি টুর্নামেন্ট -২০২৩’ এর আয়োজন করা হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ