সাদা পোশাকে রঙিন জয়

২ ডিসেম্বর ২০২৩ ০৬:৫৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক:
বোলিং প্রান্তে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ছিলেন তাইজুল। আম্পায়ার আঙুল উচিয়ে আউট নিশ্চিতের সংকেত দিতেই তার খ্যাপাটে উদযাপন। ইনিংসে তার ষষ্ঠ উইকেট। ম্যাচে দশম। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয়বার এমন কীর্তি তার। তাতে নিউ জিল্যান্ডকে টেস্টে ১৫০ রানে হারাল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের লড়াই বাংলাদেশ শুরু করলো অভাবনীয় এক জয়ে, অকল্পনীয় পারফরম্যান্সে। 
তাইজুল ইসলামের শর্ট বল ডিফেন্স করতে গিয়ে সিলি পয়েন্টে জাকির হাসানের হাতে ক্যাচ দিলেন ইশ শোধী। গতকাল শেষ বিকেলে একবার ও আজ সকালে একবার, মোট দুইবার রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন শোধী। এবার আর বাঁচতে পারলেন না। জাকির বল তালুবন্দি করে নিউ জিল্যান্ডের শেষ উইকেট নিশ্চিত করলেন।
নিউ জিল্যান্ডকে এর আগেও হারিয়েছিল বাংলাদেশ। ২০২২ সালের শুরুতে বাংলাদেশ কিউই দূর্গ ভেদ করেছিল। এক বছর পর আবার সাদা পোশাকের ক্রিকেটে তাদের হারাল। এবার ঘরের মাঠে। প্রাপ্তিতে দুই জয়ই সমান সমান। তবে বিশ্বকাপের ভরাডুবির পর এই ম্যাচের অনন্য অর্জন নিশ্চিতভাবেই সাফল্যের পালে বাড়তি হাওয়া দিচ্ছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পেল ঊনিশতম জয়ের স্বাদ। নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ তিন ম্যাচে দ্বিতীয় এবং পাঁচ ম্যাচ পর এই ফরম্যাটে মাঠে নেমে টানা দ্বিতীয় জয়। 
আজ ম্যাচের শেষ দিন জয়ের থেকে ৩ উইকেট দূরে ছিল বাংলাদেশ।  নিউ জিল্যান্ডের জন্য কাজটা ছিল কঠিন। ৩৩২ রানের জবাবে চতুর্থ দিন শেষে তাদের রান ছিল ৭ উইকেটে ১১৩। প্রথম সাফল্যের জন্য বাংলাদেশের অপেক্ষা করতে হয় ৪৮ মিনিট, দশ ওভার। ফিফটি পাওয়া ড্যারেল মিশেলকে থামান নাঈম হাসান। ওভারের চতুর্থ বলে উইকেট পেলেও প্রথম দুই বলে সুযোগ তৈরি করেছিলেন নাঈম।
প্রথম বল রিভার্স সুইপ করতে গেলে টাইমিং মেলাতে পারেনি। বল একটু জন্য শর্ট গালির ফিল্ডার জাকিরের হাতে পৌঁছায়নি। সোহান ও ডিপ গালি দিয়ে বল বেরিয়ে যায়। দ্বিতীয় বল ইনসাইড এজ হয়ে ক্যাচ উঠে। শর্ট লেগে দাঁড়ানো শাহাদাত লাফিয়ে একটুর জন্য নাগাল পাননি। তৃতীয় বল ছিল ডট। চতুর্থ বলে বাংলাদেশ পেয়ে যায় কাঙ্খিত সাফল্য। মিশেল স্লগ সুইপ করলে বল তার ব্যাটের ওপরের অংশে লাগে। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে থাকা ফিল্ডারকে একটু পেছনে রেখেছিলেন শান্ত। ওই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। দলের পরিকল্পনা কাজে লেগে যায়। সেখানে তাইজুল অল্প একটু সরে বল সহজেই জমিয়ে নেন। 
পরের দুটি উইকেট নেন তাইজুল। কিউই অধিনায়ক টিম সাউদি মাঠে নেমে দ্রুত রান তোলায় ব্যস্ত হন। চার ছক্কায় সাজান তার ইনিংস। সাউদির টেস্টে ছক্কার সংখ্যা শুনলে অবাক হবেন। ৮৫টি। বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ১২৪ ছক্কা নিয়ে শীর্ষে বেন স্টোকস। একমাত্র বাংলাদেশ বাদে বাকি সবগুলো দলের বিপক্ষে তার ছক্কা রয়েছে। তাইজুলকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা উড়িয়ে ছক্কার বৃত্ত পূরণ করেন। এরপর মেহেদী হাসান মিরাজকেও আরেকটি ছক্কা উড়ান। আগ্রাসী এ ব্যাটসম্যান বেশিদূর যেতে পারেননি। ২৪ বলে ৩৪ রান করে তাইজুলের শর্ট বলে ক্যাচ দেন শর্ট মিড উইকেটে। 
প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার কিউই অধিনায়কের উইকেট নিয়ে দ্বাদশ ফাইফারের স্বাদ পান। এরপর কয়েক মিনিটের ব্যবধানে তার হাত ধরেই আসে জয়ের মুহূর্ত। ১১২ মিনিট ক্রিজে থেকে বাংলাদেশের জয়কে দীর্ঘায়িত করা শোধী শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সাফল্যের মুকুটে যুক্ত হয় নতুন পালক। 
মাউন্ট মঙ্গানুই টেস্টে খেলা ৭ ক্রিকেটার আজও ছিলেন সিলেটে। একাদশের বাইরে থাকা আরো তিনজনও ছিলেন এই স্কোয়াডে। প্রত্যেকের জন্য এই আনন্দ নিশ্চিতভাবেই দ্বিগুণ। সবচেয়ে বেশি আনন্দ নিশ্চয়ই নতুন টেস্ট অধিনায়ক শান্তর। প্রথম অ্যাসাইনমেন্টেই শান্ত অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। আগ্রাসী অধিনায়কত্ব, দারুণ ফিল্ডিং সাজানো, বোলিং পরিবর্তনে পারদর্শীতা, গোছানো পরিকল্পনায় বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাটে সেরা হওয়ার জন্যই এসেছেন তিনি। সাকিবের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে তার যাত্রা শুরু হলো জয় দিয়ে। সিলেটের পর ঢাকায় দ্বিতীয় টেস্টে তার নেতৃত্বে দল মাঠে নামবে। 
এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের যাত্রা শুরু করলো বাংলাদেশ। ঢাকায় আরো ১২ পয়েন্টের হাতছানি। সিরিজ জিততে পারলে হবে অতিমানবীয় কৃতি। মাউন্ট মঙ্গানুইয়ে যেদিন নিউ জিল্যান্ডকে প্রথমবার হারাল বাংলাদেশ, সেদিন ব-দ্বীপে কাক ডাকা ভোরে আনন্দের দিনটি এসেছিল চুপিসারে। দিনের আলো ফোটার আগে বাংলাদেশ থাবা বসিয়েছিল নিউ জিল্যান্ড দূর্গে। আজ সবুজের আচ্ছাদনে রৌদ্রোজ্জ্বল দিনে, হিম বাতাস গায়ে মাখিয়ে জয় উৎসবে মাতল শান্তর ব্রিগেডরা। জয়ের নায়ক স্পিনে বিষ ধরানো তাইজুল। গ্যালারিতে বড়জোর পনেরশ দর্শক ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়েছেন। আনন্দে তারা আত্মহারা। যে আনন্দ আগুনের স্ফূলিঙ্গ হয়ে ভেসে বেড়ায় ১৬ কোটি ক্রিকেটপ্রাণের মনের আয়নায়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ