দেড়মাস পর অনুশীলনে মেসি, মাঠে ফিরবেন কবে

২৯ আগস্ট ২০২৪ ০১:০২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ার পর আর মাঠে নামা হয়নি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। ডান পায়ের অ্যাঙ্কলে চোটের কারণে তিনি মাঠের বাইরে আছেন প্রায় দেড় মাস। এতদিন পর্যন্ত তার মাঠে ফেরার সময়ও স্পষ্টভাবে জানা যাচ্ছিল না। সে কারণে তাকে বাইরে রেখেই আর্জেন্টিনা আসন্ন দুটি বিশ্বকাপ বাছাইয়ের দল সাজায়। এবার ভক্তদের দুরাশা কাটিয়ে মেসি ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন।

কোপার পর গতকাল (বুধবার) প্রথমবার এই মায়ামি তারকা গ্রুপ অনুশীলনে নামেন। তবে এখন পর্যন্ত পুরোদমে মাঠে নামার সময় জানা যায়নি মেসির। যদিও গত শুক্রবার মায়ামি কোচ জেরার্দো মার্টিনো এমএলএসের (মেজর লিগ সকার) প্লে-অফ ম্যাচের আগে তার মাঠে ফেরার প্রত্যাশা জানিয়েছিলেন।

সংবাদ সংস্থা এপি’র বরাতে ইএসপিএন বলছে, ইন্টার মায়ামি এরপর শনিবার শিকাগোয় সফর করে। এমএলএসে ক্লাবটির পরবর্তী ম্যাচ ১৪ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায়। ওই সপ্তাহেও যদি মেসি খেলতে না পারেন, তার মানে তাকে আরও দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ওই সময়েও পুনর্বাসন প্রক্রিয়ায় ব্যস্ত থাকবেন তিনি। এদিকে, বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। সেই দলে নেই মেসির নাম।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গতকাল মেসি দলের সঙ্গে অনুশীলনে ফিরতে দেখে খুশি মায়ামি সতীর্থরা। এ নিয়ে গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার বলছেন, ‘তাকে ফের মাঠে দেখার অনুভূতি দারুণ। আমি দেখেছি তাকে প্রতিটি দিনই পায়ের চিকিৎসা নিতে হয়েছে, যা নিয়েই পায়ের স্বাভাবিক অনুশীলন করতে হয়। যদিও আগে থেকেই তার এমন অভিজ্ঞতা ছিল। এখনও নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি। কোপায় যে ভয়ঙ্কর চোট দেখেছি, সেই অবস্থা কাটিয়ে আবারও এই সিজনে ফেরার মতো পরিস্থিতি তৈরি হওয়ার মানে এখানে তার যত্নটা সেভাবেই হচ্ছে।’

এমএলএসে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলেছেন মেসি, যেখানে ১২ গোলের সঙ্গে তার অ্যাসিস্ট ১৩টি। এর মাঝে অবশ্য চোট আর আন্তর্জাতিক সূচির কারণে তিনি ১৪টি ম্যাচ মিস করেছেন। এ ছাড়া লিগস কাপেও তিনি মায়ামির চারটি ম্যাচেই ছিলেন না। এক বছর আগে এই টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হতে বড় অবদান ছিল এই মহাতারকার, এবার তার অনুপস্থিতিতে মায়ামি বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই।

গত ১৪ জুলাই শেষবার খেলেছিলেন মেসি, কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে তিনি দ্বিতীয়ার্ধের পর চোটে পড়েন। যা তাকে আর মাঠে নামতে দেয়নি, অঝোর ধারায় তিনি কেঁদেছেন ডাগআউটে বসে। পরে পায়ের গোড়ালিও ফুলে যায় ভয়ঙ্করভাবে। আগামী ১৪ সেপ্টেম্বরের ম্যাচেও যদি মেসি মায়ামির জার্সি গায়ে চাপাতে না পারেন, তখন তার মাঠের বাইরে থাকার দুই মাস পূর্ণ হবে। তাকে দ্রুত সময়ে মাঠে পাওয়াটা বড় কিছু বলে ভাষ্য সতীর্থ ক্যালেন্ডারের, ‘আমরা তাকে যত দ্রুত মাঠে দেখতে চাই, সেটি হবে আমাদের জন্য বড় কিছু্।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ