বাফুফের আর্থিক বিষয়ে তদন্ত অভিযান শুরু

৭ মে ২০২৩ ০৪:১৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
জাতীয় দল কমিটির সভা শেষ হওয়ার কিছুক্ষণ পরই তদন্ত কমিটির সভা। এই সভা চলেছে দুই ঘন্টার বেশি সময়। আজকের সভার পর থেকে ত্রিশ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট প্রদান করতে হবে।
আজ প্রথম সভার পর তদন্ত কমিটির আহ্বায়ক ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা প্রথম সভায় মূলত কার্যপরিধি ও পন্থা নিয়ে আলোচনা করি। সামনে আরো কয়েকটি সভা অনুষ্ঠিত হবে। তদন্তাধীন অবস্থায় অনেক বিষয় আপনাদের (মিডিয়ায়) বলা যাবে না, আবার মাঝে মধ্যে আপনাদের অবহিত করব।’
ফিফা ২০১৭-২০ সাল পর্যন্ত বাফুফের আর্থিক বিষয়ে তদন্ত করেছে। সেই তদন্তে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে। বাফুফের তদন্ত কমিটি সেই রিপোর্টের আলোকেই কাজ করবে। ফিফার রিপোর্টকে ভিত্তি ধরে কাজ হবে। সেই রিপোর্টে যাদের নাম এসেছে তাদের তলব করা হবে সামনের সভাগুলোতে। সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে তদন্তের কাজে ডাকা হবে না বলে জানান কাজী নাবিল, ‘তাকে আমরা ডাকব না। তার ব্যাপারে ফিফা ও বাফুফের বোর্ড উভয় সিদ্ধান্ত নিয়েছে’।
যারা অভিযুক্ত তাদের তদন্তকালীন সময় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়ার কথা একবার শোনা গিয়েছিল। তবে আজকের (গতকাল) সভা শেষে তদন্ত কমিটির আহ্ববায়ক বলেন, ‘সামনে তাদের ডাকা হবে এরপর আমরা সিদ্ধান্ত নেব তারা দায়িত্বরত থাকবে না তদন্ত অবস্থায় অব্যাহতি প্রদান করা হবে।’
ফিফা সোহাগকে মূলত চারটি বিষয়ের জন্য অভিযুক্ত করেছে। সেই চারটি বিষয়ের মধ্যে দু’টি বিষয় জাতীয় দল সংক্রান্ত। বিমান টিকিট ক্রয় ও জার্সি কেনা। তদন্ত কমিটির আহ্ববায়ক কাজী নাবিল জাতীয় দল কমিটিরও চেয়ারম্যান। জাতীয় দলের কেনাকাটায় বাফুফের অফিস স্টাফদের পাশাাপশি নির্বাহী কমিটির নজরদারি থাকবে কিনা এই প্রশ্নের উত্তরে বলেন, ‘এই জন্যই তো তদন্ত করা। আমরা তদন্ত করে একটি পর্যবেক্ষণ বা সুপারিশ প্রদান করব।’
ফিফার রিপোর্টে সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর নামও এসেছে। ফিফা থেকে তিনিও শোকজ পেয়েছিলেন বলে জানা গেছে। সালাম মুর্শেদীকে তলব করা হবে কিনা এই প্রশ্নের উত্তরে নাবিল বলেন, ‘প্রয়োজনে তার সঙ্গে আলাপ করা হতে পারে।’
গত ১৪ এপ্রিল ফিফার এক বিজ্ঞপ্তির পর উত্তাল হয়ে ওঠে দেশের ফুটবলাঙ্গন। আর্থিক অসঙ্গতির বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই ঘটনার তিন দিন পরেই বাফুফে দশ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি থেকে দুই সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহী পদত্যাগ করেন। ফলে কমিটি এখন ৮ সদস্য বিশিষ্ট। আজ (গতকাল) প্রথম সভায় ইমরুল হাসান ও ইলিয়াস হোসেন ব্যস্ততার জন্য উপস্থিত হতে পারেননি। কমিটির আরেক সদস্য বাফুফের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ