দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

১৭ জুলাই ২০২৩ ০১:৫৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক:
২-২ এ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচটা ছিল অঘোষিত ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখালো জুনিয়র টাইগাররা। তাতে হার দিয়ে শুরু করা সিরিজে শেষটা জয় দিয়ে রাঙালো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ফলে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩-২ এ সিরিজ জিতেছে স্বাগতিক যুবারা।
আজ (১৭ জুলাই) সিরিজের পঞ্চম ওয়ানডেতে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে সেরা বোলার রাব্বি। জবাবে ব্যাটিং করতে নেমে ৪৭ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৮১ বলে ৭১ রান করেছেন রাব্বি। 
৪ উইকেটে ১৭৯ রানের স্কোর নিয়ে সহজ জয়ের পথেই এগোচ্ছিল স্বাগতিকরা। সেটিই হুট করে পরিণত হয় ৭ উইকেটে ১৮৯ রানে। তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন ৮১ বলে ৭১ রান করা আরিফুলও। ক্রিজে এরপর নতুন দুই ব্যাটসম্যান অধিনায়ক মাহফুজুর রহমান ও রাফি উজ্জামান। দুজনের অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশকে পার করে নিরাপদেই। 
অবশ্য আদিল ও আরিফুলের ৮০-পেরোনো স্ট্রাইক রেটের ফিফটি ইনিংস নিশ্চিত করে—হাতে পর্যাপ্ত বল থাকছে বাংলাদেশের। মাহফুজুর ও রাফি তাই ঝুঁকি না নিয়েই পার করাতে পারেন দলকে। এর আগে প্রথম ইনিংসেও বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পেছনে বোলিংয়ে অন্যতম ভূমিকা রাখেন এ দুজন।
এর আগে টসে হেরে ফিল্ডিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসটা এগিয়েছে প্রায় আগের ম্যাচের গতিতেই। গুচ্ছাকারে উইকেট হারিয়েছে তারা। চতুর্থ উইকেটে ৫২ ও পঞ্চম উইকেটে ৪৪ রান ছাড়া সেভাবে কোনো জুটিই বড় হয়নি। তিনে নামা ডেভিড টিগার করেছেন ইনিংসে একমাত্র ফিফটি।
পেসার রিজান হোসেনের তোপে ১৮ রানেই ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকার যুবারা, রাফি এসে তাদের পরিণত করেন ৪৯ রানে ৩ উইকেটে। টিগার ও রিচার্ড সেলেস্টওয়ানের চতুর্থ উইকেট জুটিতে এরপর ওঠে ৫২ রান। সেলেস্টওয়ানকে ফিরিয়ে সে জুটি ভাঙেন আরিফুল।
অধিনায়ক জুয়ান জেমসকে নিয়ে পঞ্চম উইকেটে আরও ৪৪ রান তোলেন টিগার। সে জুটি ভাঙে টিগারের উইকেটেই, রোহানাত দৌলার বলে ক্যাচ দেন তিনি। রোহানাত, রাফি ও মাহফুজুর রাব্বি এরপর আঘাত করেন নিয়মিত বিরতিতে। ৬৫ রান তুলতে শেষ ৬ উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের ২ বল বাকি থাকতেই অলআউট তারা।
রিজান ২ উইকেট নেন ৮ ওভারে মাত্র ১৫ রান দিয়ে। রোহানাত ও রাফিও নেন দুটি করে উইকেট। সর্বোচ্চ ৩ উইকেট অধিনায়ক রাব্বির, তিনি খরচ করেন ৪৩ রান।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ