প্রচ্ছদ    খেলাধুলা   বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশ অধিনায়ক

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশ অধিনায়ক

২০ অক্টোবর ২০২৪ ০১:০৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

পর্দা নামছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। যে দলই জিতুক, নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারে দেখা যাবে নতুন এক চ্যাম্পিয়নকে। আর এই ফাইনালের আগে চলতি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিজেদের ওয়েবসাইটে এক নিবন্ধে প্রকাশ করেছে এই একাদশ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এই একাদশে একমাত্র এশিয়ান ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টাইগ্রেসদের সবচেয়ে বড় তারকা বিশ্বকাপে খুব বেশি মনে রাখার মতো পারফর্ম করতে পারেননি। বাংলাদেশ দলও পায়নি প্রত্যাশিত সাফল্য। তবে স্ট্যাম্পের পেছনে জ্যোতি ঠিকই নিজের কাজটা ঠিকভাবেই করেছেন। ব্যাট হাতেও গড় ছিল ৩৪ এর বেশি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এই দলে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন ৪ জন। নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন ৩ জন। অস্ট্রেলিয়ার নারী দল থেকে জায়গা পেয়েছেন ২ জন। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ থেকে এসেছেন ১ জন করে।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটিকেই বেছে নেয়া হয়েছে। প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট এবং তাজমিন ব্রিটস থাকছেন ওপেনার হিসেবে। ৫ ম্যাচে লরা উলভার্ট করেছেন ১৯০ রান। আর তাজমিনের রান ১৭০। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন দুজনেই। আজকের ফাইনালেও তাদেরই দিকে তাকিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডাউনে আছেন নিউজিল্যান্ডের জর্জিয়া প্লিমার। ৫ ম্যাচে তাজমিনের সমান ১৭০ রান তার। সোফি ডিভাইনের সঙ্গে তার শক্ত ভূমিকাই ২০১০ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডকে নিয়ে গিয়েছে বিশ্বকাপের ফাইনালে।  

বিশ্বকাপের এই দলে দ্রুতগতির রান তোলার দায়িত্ব দক্ষিণ আফ্রিকার মারিজানে কাপ এবং ওয়েস্ট ইন্ডিজের দিয়ান্দ্রা দোতিনের। ৫ ম্যাচে ৮২ রান করা কাপের এবারের আসরে স্ট্রাইকরেট ১৫১ এর বেশি। সঙ্গে বল হাতে আছে ৫ উইকেট। দোতিন ১৬২ স্ট্রাইকরেটে করেছেন ১২০ রান। উইকেট পেয়েছেন ৫টি।


দোতিন ও জ্যোতি- দুজনেই জায়গা পেয়েছেন বিশ্বকাপের সেরা একাদশে
আসরের সেরা অলরাউন্ডারের নামটা আছে এরপরেই। ৫ ম্যাচে ৯২ রান নিউজিল্যান্ডের অ্যামিলিয়া কারের। সঙ্গে ৪.৬০ ইকোনমিতে বল করে পেয়েছেন ১২ উইকেট। সিরিজসেরার দৌড়ে থাকা কারের জায়গা পাওয়া নিশ্চিত ছিল এই একাদশে।

৪ ম্যাচে ৩৪.৬৬ গড়ে বিশ্বকাপে ১০৪ রান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। ব্যাটে পিছিয়ে থাকলেও এবারের আসরে উইকেটের পেছনে সেরা ছিলেন তিনিই। নিয়েছেন ১ ক্যাচ। করেছেন ৬ স্ট্যাম্পিং। দলের বিপর্যয়ে ব্যাট হাতেও ছিলেন ভরসা হয়ে।

বোলারদের মধ্যে আছেন দুই অজি তারকা অ্যানাবেল সাদারল্যান্ড এবং মেগান শ্যুট। সাদারল্যান্ড ১০ এর বেশি রান দিয়ে পেয়েছেন ৯ উইকেট। মেগানের উইকেট ৮টি। কিউই বোলার ইডেন কার্সনও ৮ উইকেটের সুবাদে জায়গা করে নিয়েছেন এই স্কোয়াডে। দলের শেষ সদস্য ননকুলুলেকো এমলাবা। দক্ষিণ আফ্রিকার এই বোলার আসরে পেয়েছেন ১০ উইকেট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চোখে বিশ্বকাপের একাদশ

লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, জর্জিয়া প্লিমার, মারিজানে কাপ, দিয়ান্দ্রা দোতিন, অ্যামেলিয়া কার, নিগার সুলতানা জ্যোতি, অ্যানাবেল সাদারল্যান্ড, ইডেন কার্সন, মেগান শ্যুট ও ননকুলুলেকো এমলাবা। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা