আশা বাঁচিয়ে রাখতে ভারতের সামনে বাংলাদেশ

২২ জুন ২০২৪ ১১:০৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া ডেস্ক:

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত এশিয়ার একমাত্র দল হিসেবে ভারত অপরাজিত রয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। আফগানিস্তান, বাংলাদেশ উঠেছে সুপার এইটে। আইসিসির গ্রুপ সিডিংয়ে এশিয়ার তিন দলই, ভারত, আফগানিস্তান ও বাংলাদেশ পড়েছে এক গ্রুপে। এমনিতেই এশিয়ার দলগুলো যখন মাঠে নামে, একে অপরের মুখোমুখি হয় তখন আলাদা উত্তেজনা ছড়ায়। এবারও তাই হচ্ছে।

সুপার এইটে আফগানিস্তান ও ভারতের ম্যাচকে ঘিরে প্রবল আগ্রহ তৈরি হয়েছিল সমর্থকদের মনে। কিন্তু মাঠের ক্রিকেটে আফগানিস্তান ছিল পানসে। সহজেই তারা হেরে গিয়েছে। একই অবস্থা বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের ছিটেফোঁটাও ছিল না বাংলাদেশের ব্যাটিং কিংবা বোলিংয়ে। তবুও মিফাইনালের আশা টিকে আছে এখনো। সেই আশা বাঁচিয়ে রাখতেই ভারতের বিপক্ষে আজ মাঠে রাতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটা শুরু হবে।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লড়াইটা ছিল একপেশে। ব্যাটিং-বোলিং কোনো কিছুই অজিদের সামনে দাঁড়াতে পারেনি। শরীরী ভাষায় ছিল না জয়ের জেদ। কেবল মাঠে নামার জন্যই নামা, এমন একটা আবহ তৈরি হয়েছিল। তবে এবার লড়াইটা যখন ভারতের বিপক্ষে তখন বাংলাদেশ কিছুটা লড়াই করবে সেই আশা করাই যায়। অন্তত প্রতিদ্বন্দ্বীতা হবে, হারার আগে হারবে না সেই আশা করাই যায়।

পরিসংখ্যান অবশ্য সেই আশা দেখাচ্ছে না। টি-টোয়েন্টিতে দুই দলের তেরোবারের মুখোমুখিতে বাংলাদেশ কেবল একবার জিতেছে। বাকি ১২ ম্যাচে ভারত জিতেছে। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল অ্যাডিলেডে মুখোমুখি হয়েছিল। যে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৫ রানে। সেদিন বিরাট কোহলির একটি ঘটনা ম্যাচের পর আলোড়ন তৈরি করে। ফেক ফিল্ডিংয়ের অভিযোগ করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু মাঠের আম্পায়াররা সেদিকে কর্ণপাতই করেননি।

যদি বাংলাদেশের অভিযোগ আমলে নিতো আম্পায়াররা তাহলে ৫ রান পেনাল্টি পেত। হয়তো ম্যাচের ভাগ্যও পরিবর্তন হতে পারতো। প্রতিবেশি এই দুই দল শেষ কয়েক বছরে যতবারই মাঠে নেমেছে, কোনো না কোনো ঘটনা ঘটেছে। ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা ছড়ায়, উত্তেজনার সৃষ্টি হয়। আজও তেমন কিছু হবে এমনটাই প্রত্যাশা।

আজকের ম্যাচে ভারতকে হারাতে না পারলে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। অ্যান্টিগায় কার মুখে হাসি ফুটবে? রোহিত শর্মার ভারত নাকি নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের? উত্তরের অপেক্ষায়।

বাংলাদেশ যদি আজ ভারতকে হারাতে পারে তাহলে এবারের বিশ্বকাপের আরেকটি অঘটন ঘটে যেতে পারে। আর ভারত প্রত্যাশিত জয় পেলে বাংলাদেশের হারানোর কিছু থাকবে কিনা সেটাই প্রশ্ন। কেননা বাংলাদেশ গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে উঠেই খুশি। কোচ তো বলেই দিয়েছেন, যা পাবে তা-ই বোনাস!

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ