আগামীকাল অলিম্পিকে নামছেন বাংলাদেশের দ্রুততম মানব

২ আগস্ট ২০২৪ ০১:১৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

প্যারিস অলিম্পিকে প্রতিদিনই জমে উঠছে পদকের লড়াই। অন্যদিকে বাংলাদেশের প্যারিস অলিম্পিক অভিযান আগামীকালই শেষ হওয়ার পথে।

আগামীকাল প্যারিস সময় সকাল পৌনে এগারোটায় অ্যাথলেটিক্স ট্র্যাকে নামবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তিনি যখন স্টাদে দ্য ফ্রান্সে দৌড়াবেন এর মিনিট পনেরো পরেই সাঁতারের পুলে থাকবেন সাঁতারু সোনিয়া খাতুন। ইমরান ১০০ মিটার স্প্রিন্টে আর সোনিয়া ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশ নেবেন।

অলিম্পিক গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। সারা বিশ্ব এই ইভেন্টের দিকে তাকিয়ে থাকে। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের এই ইভেন্টে বাস্তবিক অর্থে সেমিফাইনালে উঠার সম্ভাবনা নেই। প্রাথমিক হিট উত্তীর্ণ হওয়াই মূল লক্ষ্য। আজ প্যারিসে অনুশীলনের সময় ইমরানুর রহমান বলেন, ‘আমি নিজের সেরা টাইমিং করতে চাই। দোয়া করবেন যেন আমি সেরাটা দিতে পারি।’

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইমরানের ইংলিশ কোচ স্টিফেন ১ আগস্ট প্যারিস এসেছেন। তার তত্ত্বাবধানে ইমরান ইংল্যান্ডে অনুশীলন করতেন। ইমরানুর রহমান ইংল্যান্ডের স্থানীয় একটি প্রতিযোগিতায় ১০০ মিটার ইভেন্টে ১০.১১ টাইমিং করেছিলেন। এটাই তার ক্যারিয়ার সেরা। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অবশ্য এই টাইমিং করতে পারেননি। ২০২৩ সালের জানুয়ারিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ৬০ মিটার ইভেন্টে স্বর্ণ জেতেন ইমরানুর রহমান।

বাংলাদেশের অ্যাথলেটিক্সের ইতিহাসে যা বিশেষ অর্জন। গত দুই বছরে ইমরান বিশ্ব অ্যাথলেটিক্স, এশিয়ান গেমসসহ অনেক বড় আসরেই দেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার অংশ নিচ্ছেন অলিম্পিকে। তাই খানিকটা রোমাঞ্চিত তিনি,‘আসলে অলিম্পিকের সঙ্গে অন্য খেলার তুলনা হয় না। আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহুর্তের অভিজ্ঞতার অপেক্ষায়।’

বাংলাদেশের পাঁচজন ক্রীড়াবিদের মধ্যে একমাত্র নারী সাঁতারু সোনিয়া খাতুন। তার একমাত্র ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইল আগামীকাল সকালেই। এই ইভেন্টে তার সেরা টাইমিং ৩০.১১ সেকেন্ড। বাংলাদেশ সাতার দলের কোচ আব্দুল হামিদ সোনিয়ার টাইমিং আরো একটু কমিয়ে আনার ব্যাপারে আশাবাদী।

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের আরেক সাঁতারু সামিউল ইসলাম রাফি অংশ নিয়েছেন। ৩০ জুলাই তিনি ১০০ মিটার ফ্রি স্টাইলে ৫৩.১০ সেকেন্ড টাইমিং করেন। যা তার নিজের ০.০২ সেকেন্ড কম। রাফি থাইল্যান্ডে ছয় মাসের বেশি সময় উন্নত ট্রেনিং করায় তার টাইমিং একটু উন্নতি হয়েছে। তিনি মূলত ব্যাকস্ট্রোকের খেলোয়াড় হলেও ফ্রি স্টাইলেও মানিয়ে নিয়েছেন দ্রুতই। পুল,পানি, গ্যাস নানা সমস্যায় জর্জরিত সাঁতার। তাই দেশে অনুশীলন করা সোনিয়া কেমন টাইমিং করেন সেটা দেখার বিষয়।

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদ পাঁচজন। ইতোমধ্যে শুটার রবিউল ইসলাম, আরচ্যার সাগর ইসলাম ও সাঁতারু সামিউল ইসলাম রাফির খেলা শেষ। তিন জনই প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছেন। সাঁতারু রাফি নিজের সেরা টাইমিং অতিক্রম করলেও শুটার রবিউল নিজের সেরা স্কোরের চেয়ে কম করেছেন। আরচ্যার সাগর ইসলাম সরাসরি নিজ যোগ্যতায় অলিম্পিক খেলছেন। তার প্রতি প্রত্যাশা ছিল শেষ আটে খেলার। র‌্যাংকিং রাউন্ডে ৪৫ হওয়ায় নক আউটের প্রথম পর্বেই টোকিও অলিম্পিকে রৌপ্যজয়ীর সঙ্গে খেলা পড়ে। ১/৩২ স্টেজে সরাসরি তিন সেটে হারেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ