‘বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট’ মাতাবেন বাংলাদেশি বংশোদ্ভূত রুকসানা

২০ মার্চ ২০২৩ ০৩:৫৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
সাধারণ মানুষের কাছে বক্সিং নিয়ে খুব একটা আগ্রহ নেই বললেই চলে। যদিও এশিয়ান গেমসে প্রথম পদকটা এসেছিল বক্সিংয়ের হাত ধরেই। কিন্তু এরপর খুব একটা আলোড়ন সৃষ্টি করতে পারেনি খেলাটি। তাই তারকা হওয়ার সম্ভাবনাও কেউ জাগাতে পারেননি।
কোনও নারীর পক্ষে তারকা হওয়া আরও বেশি অসম্ভব বলেই মানবেন বেশিরভাগ সাধারণ মানুষ। সেই দৃষ্টিভঙ্গি বদলে দিতেই বাংলাদেশে এসেছেন রুকসানা বেগম। ব্র্রিটেনে রয়েছে তারকাখ্যাতি। মুয়ে থাইয়ের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। লন্ডনে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত সেই রুকসানা বেগম আজ (২১ মার্চ) লড়বেন বাংলাদেশের পেশাদার বক্সিং ‘বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট’ প্রতিযোগিতায়।  
এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট গত বছর থেকেই বাংলাদেশের বক্সারদের নিয়ে আয়োজন করে আসছে পেশাদার বক্সিং প্রতিযোগিতা। আন্তর্জাতিক বক্সারদের নিয়ে এটি দ্বিতীয় আসর। এবারের আসরে অবশ্যই বড় চমক বাংলাদেশি বংশোদ্ভূত বক্সার রুকসানা। ৩৬ বছর বয়সী সাবেক কিকবক্সিং বিশ্ব চ্যাম্পিয়নের জীবনটাই অবশ্য চমকে ভরা।  
২০১০ সালে থাই মার্শাল আর্টখ্যাত মুয়ে থাইয়ের বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সাড়া ফেলেছিলেন রুকসানা। তারও আগে ২০১২ সালে হয়েছিলেন ব্রিটেনে মুসলিম নারী খেলোয়াড়দের শুভেচ্ছাদূত। একই বছর ব্রিটেনে ১০০ প্রভাবশালী বাংলাদেশির তালিকাতেও ছিলেন রুকসানা। ২০২০ সালে প্রকাশিত তার জীবনী ‘বর্ন ফাইটার’ ব্রিটেনের অন্যতম সাড়া জাগানো বইয়ের একটি।  
পেশাদার লড়াকুর মতো রুকসানার জীবনটাও লড়াইয়ে ভরপুর। ২০০৬ সালে বাবা-মায়ের পছন্দে বিয়ে করেছিলেন ব্যাংকার সাঈদ চৌধুরীকে। দুই বছর পরই বিচ্ছেদ ঘটে সম্পর্কের। নিজের জীবনীতে রুকসানা লিখেছিলেন, বিয়ের পর লড়াকু পরিচয়টাই হারিয়ে ফেলেছিলেন তিনি। মানসিক সমস্যায় ভর্তি হোন হাসপাতালে। সেখান থেকে বাবা-মায়ের সমর্থন পেয়েই মুয়ে থাইয়ে ব্রিটিশ চ্যাম্পিয়ন হোন রুকসানা। ২০১৬ সালের এপ্রিলে কিকবক্সিংয়ে পান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ।  
রুকসানার বক্সিংয়ের শুরুতে অবশ্য ছিল পরিবারের বাধা। পরিবারের কাছে গোপন রেখেই শুরু করেছিলেন বক্সিং খেলা। তিনি বলেন, ‘আমি  যখন ছোট ছিলাম ব্রুস লিকে দেখতে আমার অনেক ভালো লাগতো। আমি তার অনেক বড় ভক্ত ছিলাম। আমি তার স্কিল দেখে মুগ্ধ হতাম। এছাড়া স্কুলে খেলাধুলায় আমি ভালো ছিলাম। ছোট বেলায় মুসলিম নারী হওয়ায় কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। তখন বিষয়টা এতটা সহজ ছিল না। তখন ছেলেরাই বেশিরভাগ মার্শাল আর্ট অনুশীলন করতো, ওয়েস্টার্ন মেয়েরাও তেমন একটা মার্শাল আর্টে আগ্রহী ছিল না।’ 
‘আমি শুরু থেকেই জানতাম এই সফরটা আমার জন্য কঠিন হবে। আমি অনেক বছর পর্যন্ত আমার এই ইচ্ছার কথা গোপন রেখেছিলাম পরিবারের কাছে। আমার বক্সার হওয়ার পথটা সহজ ছিল না। তবে বক্সিং খেলাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। বক্সিং আমাকে জীবন যাপনের নতুন পথ দেখিয়েছে। কীভাবে প্রাণবন্ত ভাবে বাঁচা যায়, লক্ষ্যে কীভাবে অবিচল থাকতে হয় এটা আমাকে বক্সিং শিখিয়েছে।’
পরিবারের সম্মতির পর আর ফিরে তাকাতে হয়নি রুকসানাকে। একের পর এক সাফল্য এসে ধরা দিয়েছে রুকসানার কাছে। সাফল্য পাওয়ার পর জীবন এতটা বদলে যাবে সেটা ভাবতে পারেননি তিনি। রুকসানা বলেন, ‘আমি আশা করিনি গণমাধ্যমগুলো আমার প্রতি এতটা আগ্রহ দেখাবে। তারা আমার কথা জানতে চাইবে। চ্যাম্পিয়ন হওয়ার পর মিডিয়ার যে সাড়া পেয়েছি তা অপ্রত্যাশিত ছিল। অ্যাডিডাস, প্যানডোরা, জিম শক, অ্যাপলের মত প্রতিষ্ঠানের সঙ্গে আমি কাজ করেছি। তবে এটা একদিনে আসেনি। দশ বছরের কঠোর পরিশ্রমের পর আমি ঐ পর্যায়ে পৌছাই।’
মুয়ে থাই ছেড়ে ২০১৮ সালে পেশাদার বক্সিংয়ে নাম লেখান রুকসানা। আজ বাংলাদেশের তানজিলার বিপক্ষে লড়বেন ৩৬ বছর বয়সী এই বক্সার। ইংল্যান্ডের পর বাংলাদেশেও চ্যাম্পিয়ন হতে চান সিলেটি বংশোদ্ভূত রুকসানা, ‘আমি খুব খুশি এখানে আসতে পেরে। লন্ডনে থাকলেও আমার শেকড় বাংলাদেশে। লন্ডনে থাকলেও বাংলাদেশের প্রতি আমার একটা টান আছে। ব্রিটিশ বাংলাদেশি হিসেবে এখানে অংশ নিতে পারা আমার জন্য গর্বের ব্যাপার। ইংল্যান্ডের পর এখন বাংলাদেশে যদি চ্যাম্পিয়ন হতে পারি তবে সেটা সত্যি দারুণ হবে।’ 
মোট ১৪ বক্সার বিভিন্ন ওজনের ৭টি শ্রেণিতে আগামীকাল লড়বেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ফেদারওয়েট, লাইট হেভিওয়েট, ব্যান্টামওয়েট, ক্রুজারওয়েট, ফ্লাই ওয়েট, লাইটওয়েট এবং ওয়েল্টারওয়েট শ্রেণিতে লড়বেন বক্সাররা। ব্যান্টামওয়েট ক্যাটাগরিতে ছয় রাউন্ডের একটি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টটি শুরু হবে যেখানে দুজন বাংলাদেশি বক্সার অংশগ্রহণ করবেন। 
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ