ইউরোজয়ী গোলরক্ষককে পিএসজিতে চান না কোচ লুইস এনরিকে

১৪ জুলাই ২০২৩ ০৪:১০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

 খেলারপত্র ডেস্ক:
বাজে একটা মৌসুম কাটিয়ে নতুন করে পুরো দল গোছাচ্ছে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সাবেক কোচ লুইস এনরিকে ফরাসিদের দায়িত্ব নিয়েছেন। এরপরই তারুণ্য নির্ভর শক্তিশালী স্কোয়াড গড়ার মিশনে নেমেছেন তিনি। গত মৌসুমের স্কোয়াডের তুলনায় পিএসজি যেন সম্পূর্ণ অচেনা এক ক্লাব। বিদায় নিয়েছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। কিলিয়ান এমবাপেও যাই যাই করছেন। এবার দলটিতে থাকা ইউরোজয়ী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারমাকেও বিদায় দিতে চান এনরিকে।
ফুটবলে স্বাভাবিক একটা চিত্র প্রায় সময়ই দেখা যায়, তা হচ্ছে নতুন কোচের সঙ্গে সঙ্গে নতুন করে স্কোয়াড গঠন। দলে নতুন কোচ আসা মানেই কিছু খেলোয়াড়ের বিদায় ঘটবে, আসবে নতুন কিছু খেলোয়াড়। পিএসজিও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে দোন্নারুমাকে নিয়ে এতদিন কিছু শোনা না গেলেও, তিনি পছন্দের তালিকায় নেই স্প্যানিশ কোচের। তার বিকল্প ভাবতে ইতোমধ্যে তিনি ক্লাব কর্তৃপক্ষকে বলে দিয়েছেন।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ বলছে, এনরিকের পছন্দের তালিকায় আছেন চেলসির গোলকিপার কেপা আরিজাবালাগা। এর আগে শোনা গিয়েছিল পিএসজি টটেনহামের গোলকিপার উগো লরিসকে প্রাথমিক প্রস্তাব দিয়েছে। কিন্তু এনরিকের পরিকল্পনার সঙ্গে তিনি ঠিক মানানসই কিনা, তা নিয়ে সন্দেহ আছে।
গুঞ্জন রয়েছে শেষ পর্যন্ত স্পেনের কেপা আরিজাবালাগাকে না পেলে পিএসজি ফ্রি এজেন্ট ডেভিড ডি গিয়াকেও দলে টানতে পারে। তবে পিএসজির প্রাথমিক পছন্দের তালিকায় নেই ডি গিয়া। এক্ষেত্রে একে একে দুই মিলবে যার সঙ্গে, তাকে নতুন মৌসুমে পিএসজির গোলবার সামলাতে দেখা যাবে।
গত মৌসুমে পিএসজির প্রাপ্তি বলতে কেবল লিগ ওয়ানের শিরোপা। তারকা বহুল দলটি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিলেও, লিগের সব শিরোপা জেতার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী ছিল। কিন্তু একটা বাদে সেগুলোও একে একে তারা হাতছাড়া করেছেন। এরপর মৌসুম শেষ হতেই রিয়াল মাদ্রিদ থেকে ক্লাবটিতে এসেছেন মার্কো অ্যাসেনসিও। পরবর্তীতে ফরাসি শিবিরে এসেছেন উগারতে, লুকাস হার্নান্দেজ, ক্যাঙ-ইন লি স্ক্রিনিয়ার ও চের এনডোর। এখন পর্যন্ত ছয় সাইনিংয়ে বোঝা গেছে পিএসজি তারুণ্য নির্ভর একটি দল গড়তে যাচ্ছে। অবশ্য এর আগেও তারা সেরকমই ইঙ্গিত দিয়েছিল।
১৮ বছর বয়সী ইতালির সেনেগালিজ মিডফিল্ডার এনডোর পাঁচ মৌসুমের চুক্তি সেরেছেন ক্লাবটির সঙ্গে। এতদিন পর্যন্ত বেনফিকার হয়ে মাঝমাঠে নিজের প্রতিভা দেখিয়েছেন এনডোর। ২০০৪ সালে ইতালিতে জন্ম নেওয়া এই মিডফিল্ডার ১৬ বছর বয়সেই বেনফিকায় এসেছিলেন। সেখান থেকেই তিনি নজরে আসেন পিএসজির।
পিএসজির নতুন করে গড়তে চলা তরীতে এনডোর সর্বশেষ সংযোজন। এতেই থামতে চায় না ক্লাবটি, তাদের পরিকল্পনায় আরও বেশ কয়েকজন তারকা ফুটবলার রয়েছেন। তবে এখন পর্যন্ত দলটির অন্যতম প্রধান তারকা নেইমার জুনিয়রের থাকা নিয়েও সংশয় রয়েছে। তবে সবমিলিয়ে এর আগে তারকাবহুল ক্লাবটি লিগের বাইরে আশানুরূপ সাফল্য পায়নি। এবার তরুণনির্ভরতা তাদের সেই আক্ষেপ ঘোচাতে পারবে কিনা সেটি সময়ই বলে দেবে!
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ