ম্যাচে সময় নষ্ট করে বিতর্কে ধোনি!

২৪ মে ২০২৩ ০২:২৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
চলতি আইপিএলের লিগপর্বে রীতিমতো উড়ছিল গুজরাট টাইটান্স। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে প্লে-অফে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ১ম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে ১৫ রানের হারে টানা ফাইনাল খেলার অপেক্ষা বাড়ল হার্দিক পান্ডিয়াদের।
রেকর্ড দশমবারের মতো ফাইনাল নিশ্চিত করার পথে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ‘চতুর’ অধিনায়কত্ব নিয়েও আলোচনা হচ্ছে। অভিযোগ উঠছে, মাঠে সময় নষ্ট করে ম্যাচের লাগাম নিজের হাতে রেখেছিলেন ধোনি। এদিন দ্বিতীয় ইনিংসে ১৬তম ওভারের আগে বেশ কিছুক্ষণ ‘সময় নষ্ট’ করেন ধোনি। কারণ তিনি মাথিশ পাথিরানাকে দিয়ে বল করাতে চাইলেও নিয়মের জটে তা করতে দিচ্ছিলেন না আম্পায়াররা। 
প্রসঙ্গত, সেই ওভারটিতে বল করার আগে প্রায় ৯ মিনিট মাঠের বাইরে ছিলেন পাথিরানা। তাই নিয়ম অনুযায়ী, তাকে ‘পেনাল্টি টাইমে’র পরই বল করার অনুমতি দেওয়া হত। এই আবহে সেই ‘পেনাল্টি টাইম’ নষ্ট করে মাথিশ পাথিরানাকে দিয়েই বল করান ধোনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 
ধোনির সময় নষ্ট করার বিষয়টির সমালোচনা করেন ধারাভাষ্যকাররাও। ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ধোনির সমালোচনা করে বলেন, আম্পায়ারের সিদ্ধান্ত সব সময় মেনে নেওয়া উচিত। চাপের মধ্যে যদি কখনও আম্পায়ার ভুল করেন তাহলেও।’ আইপিএলে ধারাভাষ্য দেওয়া সাবেক কিউই ক্রিকেটার সাইমন ডুল মনে করেন ধোনি ইচ্ছাকৃতভাবে খেলা বন্ধ করে রেখেছিলেন। বলেন, ‘পাঁচ মিনিট ধরে আম্পায়ারদের সঙ্গে অহেতুক কথা বলল। আরেকজনকে দিয়ে বল না করিয়ে খেলাটা থামিয়ে রাখল শুধু শুধু। ম্যাচ শেষে এটা নিয়ে আফসোস করতে হতে পারে ধোনিকে।’ উল্লেখ্য, সময় নষ্ট করার কারণে শেষ ওভারে শাস্তি পায় চেন্নাই। একজন বাড়তি ফিল্ডারকে ৩০ গজের মধ্যে আনতে হয়।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হগ বলেন,‘ধোনি নিজের প্রভাব খাটাচ্ছে। আম্পায়ারদের কথা বলে সময় নষ্ট করছে। পাথিরানাকে বল করানোর জন্য এমনটা করল ধোনি। আম্পায়াররা কঠোরভাবে এটা নিয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে ধোনির সঙ্গে হাসছে।’

আইপিএলের নিয়ম কি বলছে?
আইপিএলের ২৪.২.৩ ধারা অনুযায়ী, একজন ক্রিকেটার খেলার মাঝে মাঠের বাইরে যতক্ষণ থাকবেন, মাঠে ফিরে আসার পর তিনি ততক্ষণ সময় বল করতে পারবেন না। পাথিরানা এই কারণেই বল করতে পারছিলেন না। শ্রীলঙ্কার তরুণ পেসার ১২তম ওভারে বল করেছিলেন। তারপর মাঠের বাইরে গিয়েছিলেন তিনি। ৯ মিনিট বাইরে থাকার পরে ফিরে এলেও ১৬তম ওভারে পাথিরানাকে বল করাতে পারছিলেন না ধোনি। তখনও কিছুটা পেনাল্টি সময় বাকি ছিল। ধোনি ১৬তম ওভারে পাথিরানাকে বল করাতে গেলে আম্পায়ার বাধা দেন। চেন্নাই অধিনায়ক সেই সময় আম্পায়ারের সঙ্গে কথা বলতে থাকেন। তাতেই পার হয়ে যায় পেনাল্টি সময়। 
আইপিএলের নিয়ম দেখলে স্পষ্টতই বোঝা যাচ্ছে ধোনি অন্যায় করেছেন। নিয়ম না ভাঙলেও নিয়মের ফাঁক তিনি কাজে লাগিয়েছেন। ধোনি প্রায় পাঁচ মিনিট ধরে আম্পায়ারের সঙ্গে কথা বলতে থাকেন। হয়তো সময় নষ্ট করার জন্য ইচ্ছা করেই তিনি আম্পায়ারের সঙ্গে কথা চালিয়ে যেতে থাকেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ