….. বিদায়ের পরও বার্সা কোচের দাবি, ‘উন্নতি করেছি’!

২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
মার্চ মাস আসার আগের ইউরোপিয়ান প্রতিযোগিতায় পথচলা শেষ। দুই যুগ পর এমন তেতো স্বাদ পেল বার্সেলোনা। সেই ২০০৮ সালের পর প্রথমবার হারল তারা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। তবে হতাশার এই আবহেও আশার গান শোনালেন শাভি এর্নান্দেস। বার্সেলোনা কোচের দাবি, গত মৌসুমের চেয়ে এবার আরও ভালো করেছে তার দল।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে ইউরোপা লিগে খেলতে আসা বার্সেলোনা মুখ থুবড়ে পড়েছে এখানেও। নকআউট পর্বের প্লে অফের দ্বিতীয় লেগে ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার তারা ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। প্রথম লেগে কাম্প নউয়ে ফলাফল ছিল ২-২। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে অগ্রগামিতায় শেষ ষোলোয় পায় রাখল ইউনাইটেড।
এবারের মতো গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল বার্সেলোনা। টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব থেকে বিদায়ের ঘটনা তাদের সবশেষ ছিল সেই ১৯৯৮-৯৯ মৌসুমে। এবারের আগে ওই মৌসুমেই শেষবার তারা মার্চে খেলতে পারেনি কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায়।
গত মৌসুমে ইউরোপা লিগে কোয়ার্টার-ফাইনালে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের কাছে হেরে বিদায় নিয়েছিল বার্সেলোনা। এবার তারা থমকে গেল আগেই। কিন্তু ম্যাচ শেষে মুভিস্টার প্লাসকে শাভি বললেন, এবার উন্নতি হয়েছে তার দলের।
“অবশ্যই বড় হতাশার (এই হার), তবে আমার বিশ্বাস, আগের মৌসুমের চেয়ে এবার আমরা ভালো খেলেছি। অন্তত এবার তো লড়াই করেছি! এই মৌসুমে আমাদের বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান (চ্যাম্পিয়ন্স লিগে) এবং এখন ম্যানচেস্টার ইউনাইটেড, এমন বড় ও শক্তিশালী ক্লাবের বিপক্ষে খেলতে হয়েছে। যদিও আমরা যথেষ্ট ভালো ছিলাম না, তাদের পর্যায়ে খেলতে পারিনি।”
“আমরা অবশ্যই উন্নতি করেছি এবার। তবে তা যথেষ্ট ছিল না। এখন বাকিটা আমাদের হাতেই। আমরা আবার চেষ্টা করব (পরের মৌসুমে)। আত্ম-সমালোচনা করব, নিজেদের নিয়ে পর্যালোচনা করব, আরও প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করব ও পরের মৌসুমে ইউরোপে আরও ভালো করার চেষ্টা করব।”
ইউনাইটেডের বিপক্ষে এই ম্যাচে প্রথমার্ধে এগিয়ে ছিল বার্সেলোনাই। দ্বিতীয়ার্ধে দুটি গোল হজম করে ম্যাচ হেরে যায় তারা। প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেও শাভি দায় দিচ্ছেন নিজেদেরই। চোটের কারণে পেদ্রি ও নিষেধাজ্ঞার কারণে গাভির না থাকা বড় ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করেন বার্সেলোনা কোচ।
“ওদেরর প্রথম গোলটাই আমাদের বড় ক্ষতি করে দেয়। দ্বিতীয়ার্ধে মুখোমুখি দ্বৈরথগুলোয় আমরা বারবার হেরেছি। ইউনাইটেডের খেলায় তাড়না অনেক বেশি ছিল। দারুণ ফর্মে থাকা দুর্দান্ত একটি দলের কাছে আমরা হেরেছি। তবে দিনশেষে, দায়টা আমাদেরই। দ্বিতীয়ার্ধে আমরা খেই হারিয়েছি।”
“পেদ্রি আর গাভি খেললে, আমার ধারণা দ্বিতীয়ার্ধের চিত্র হতো ভিন্ন। অজুহাত খুঁজছি না। কিন্তু ওদের খেলা যে ধরনের, ওরা থাকলে প্রতিপক্ষের অর্ধে খেলার সুযোগ থাকে। আজকে সের্হি রবের্তো ভালো খেলেছে, কেসিয়ে ভালো ছিল। কিন্তু আমরা যেভাবে খেলি, তাতে ওরা দু’জন (পেদ্রি-গাভি) থাকলে ভালো হতো। তার পরও অবশ্য বলতে হবে, প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। বিদায় নেওয়াটা হতাশাজনক।”
ইউরোপ থেকে বিদায় নিলেও নিজেদের দেশে ভালো অবস্থানে আছে বার্সেলোনা। লা লিগায় তারা শীর্ষে আছে রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকে। কোপা দেল রে-তে সেমি-ফাইনালে খেলবে তারা রিয়ালের বিপক্ষেই।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ