সাকিবদের হেড কোচ হিসেবে ফিরলেন হাথুরুসিংহে

১২ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
অনেক গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে আবারও নিয়োগ পেলেন চন্ডিকা হাথুরুসিংহে। আকস্মিকভাবে শ্রীলঙ্কা চলে যাওয়ার আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন বছর হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ৫৪ বছর বয়সী এই শ্রীলঙ্কান। দ্বিতীয় মেয়াদে তিনি আবারও একই পদে ২ বছরের চুক্তিতে যোগদান করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানান, হাথুরুসিংহে টাইগারদের অল-ফরম্যাট কোচ হিসেবে যোগদান করেছেন।
একটি সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, ২০১৭ সালে হাথুরুসিংহের পদত্যাগের পরও দীর্ঘদিন তাকে স্বপদে ফেরানোর চেষ্টা করেছে বিসিবি। হেড কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গোর পদত্যাগের পর নতুন কোচের সন্ধান করা হচ্ছে বলে জানায় বিসিবি, এরপরেই দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহের যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিসিবি।
প্রকাশিত সংবাদের তথ্যানুযায়ী, হাথুরুসিংহের তুলনায় স্টিভ রোডস (২০১৮-১৯) ও ডোমিঙ্গোর (২০১৯-২২) সময়ে জয়ের হার তুলনামূলক বেশি ছিল। ৪৫ ম্যাচে রোডসের জয়ের হার ছিল ৫১ দশমিক ১১ শতাংশ এবং সব ফরম্যাটের ক্রিকেটে ডোমিঙ্গোর জয়ের হার ছিল ৪২ দশমিক ৩৪ শতাংশ। হাথুরুসিংহের তুলনায় ওডিআই ও টি২০ দুই ফরম্যাটেই রোডস ও ডোমিঙ্গো দুইজনের রেকর্ড ভালো। তবে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে হাথুরুসিংহের রেকর্ড তুলনামূলক ভালো, ২১টি ম্যাচের মধ্যে ৬টিতে জয় পাওয়ার রেকর্ড করেন তিনি।
হাথুরুসিংহের ফিরে আসা নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই মনে করেন যে ২০১৯ বিশ্বকাপের পর তাড়াহুড়ো করে রোডসকে পদত্যাগে বাধ্য করে বিসিবি। অপরদিকে ডোমিঙ্গোর কোচিং পদ্ধতি নিয়ে সমালোচনার পর পদত্যাগ করেন তিনি।
মিডিয়ার সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা বলেন, হাথুরুসিংহে ২০১৭ সালে হুট করে কোচের দায়িত্ব পালন করা ছেড়ে দিয়েছিলেন। বর্তমানে টাইগাররা ড্রেসিংরুমে তাকে নতুন কোচ হিসেবে কীভাবে গ্রহণ করবে তা একটি বড় প্রশ্ন বলেও জানান সাবেক এ পেসার।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের মতে, হাথুরুসিংহেকে স্বাগত জানাতে পেরে বোর্ড আনন্দিত। জালাল ইউনুসের মতে, দলের সংস্কৃতি ও খেলোয়াড়দের সাথে পূর্বপরিচিত হওয়ার কারণে খাপ খাইয়ে নিতে খুব বেশি সময় লাগবে না তার।  
তিনি দাবি করেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে হাথুরুসিংহের সবসময়ই আগ্রহ ছিল। পাশাপাশি বোর্ডের আত্মবিশ্বাস বজায় রাখতে তিনি নিবেদিতপ্রাণ থাকবেন এবং সামনের বছরগুলোতে নিজের চুক্তিবদ্ধ প্রতিশ্রুতি বজায় রাখতে সক্ষম হবেন।
ধারণা করা হচ্ছে, ১ মার্চের বাংলাদেশ ও ইংল্যান্ডের তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রায় ১ সপ্তাহ আগে, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ঢাকায় এসে পৌঁছাবেন চন্ডিকা হাথুরুসিংহে। বলা বাহুল্য, নিজেদের মাটিতে হতে যাওয়া এই সিরিজে, ইংল্যান্ডের সাথে টাইগারদের সাক্ষাতের দিকে গভীরভাবে নজর রাখবেন সবাই। এখন এটাই দেখার বিষয় যে পুরোপুরি নতুন টাইগার দলের ওপর সাবেক এই শ্রীলংকান অলরাউন্ডারের কি রূপ ভূমিকা ও তার ফল উপভোগ করেন টাইগার সদস্যরা ও দর্শকেরা। তার উপরই আসলে  বিবেচনা করবেন বিসিবি’র দায়িত্বশীলগণ।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ