অঝোর ধারায় কেঁদে কেঁদে ভিনিসিয়ুস বললেন, ‘আমি শুধু ফুটবলটা খেলতে চাই’

২৬ মার্চ ২০২৪ ১০:০৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক:

স্পেনের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে নিজের চোখের পানি আড়াল করতে পারলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। অঝোর ধারায় কাঁদলেন তিনি। নিজের প্রতি করা বর্ণবাদের বর্ণনা দিতে গিয়ে চোখের পানি আটকাতে পারলেন না এই ফুটবলার। কেঁদে কেঁদে শুধু বললেন, ‘আমি ফুটবলটা খেলতে চাই। আর কিছুই না।’

যেভাবে একের পর এক প্রতিটি ম্যাচে বর্ণবাদের শিকার হন রিয়াল মাদ্রিদের এই তারকা, তাতে করে তিনি স্বীকার করেছেন, ‘খেলার ইচ্ছাটাই কমে যায়।’ একই সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন, চরম বর্ণবাদী আচরণের শিকার হলেও তিনি স্প্যানিশ লা লিগা ছেড়ে যাবেন না।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৫ বছর আগে রিয়াল মাদ্রিদে নাম লেখান ভিনিসিয়ুস জুনিয়র। লজ ব্লাঙ্কোজদের জার্সি গায়ে তোলার পর থেকে দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। রিয়ালের একজন মূল খেলোয়াড়ে পরিণত হয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। একই সঙ্গে প্রথম থেকেই প্রতিপক্ষের দর্শক-সমর্থকদের পক্ষ থেকে প্রতিনিয়ত বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন তিনি। তাকে প্রায় গ্যালারি থেকে শুনতে হয়, ‘ভিনিসিয়ুস তুমি মরে যাও।’

সংবাদ সম্মেলনে এসে বর্ণবাদী আচরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বেশ আবেগি হয়ে পড়েন। ভিনিসিয়ুস বলেন, ‘আমি এ ধরনের বাজে মন্তব্য দীর্ঘ সময় ধরে শুনে এবং দেখে আসছি। এতে করে আমি মনে অনেক অনেক বেশি দুঃখ পাই। যে কারণে আমার মধ্যে খেলার প্রতিও অনেক বেশি অনীহা তৈরি হয়।’ ভিনিসিয়ুস আরো বলেন, ‘আমার প্রতি যখন অভিযোগ তোলা হয়, বাজে আচরণ করা হয়, প্রতিটি আচরণেই আমি খুব কষ্ট পাই। কিন্তু তবুও আমাকে হাজির হতে হয় এবং মুখ দেখাতে হয়।’


ফুটবলের অভিভাবক সংস্থাগুলোর কাছে সাহায্য চেয়েছেন উল্লেখ করে ভিনিসিয়ুস বলেন, ‘আমি উয়েফা, ফিফা, কনমেবল (লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশন) এবং সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) – এর কাছে সাহায্য চেয়েছি। তারা আমাদে সহযোগিতা করছেন এবং বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছেন। কিন্তু সমস্যা হলো স্পেনে। এখানে বর্ণবাদী আচরণকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না।’ স্পেনের বিপক্ষে ব্রাজিল আজ রাতেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে নামছে। ম্যাচটি দুই ফুটবল ফেডারেশন মিলে আয়োজন করেছে, বর্ণবাদী আচরণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যকে সামনে রেখে। সেখানেই কথা বলতে আসেন বর্ণবাদী আচরণের সবচেয়ে বেশি শিকার ভিনিসিয়ুস জুনিয়র।

ভিনিসিয়ুস বলেন, ‘আমি নিশ্চিত, স্পেন কোনো বর্ণবাদী রাষ্ট্র নয়। কিন্তু এখানে অনেক বর্ণবাদী রয়েছেন এবং যাদের অধিকাংশই স্টেডিয়ামে হাজির হন। আমাদেরকে পরিবর্তন করতে হবে। কারণ, বর্ণবাদী আচরণ যারা করে, তাদের অনেকেই জানে না বর্ণবাদ বা রেসিজম কী? আমার এই ২৩ বছর বয়সে স্প্যানিশদের শেখাতে চাই, আসলে বর্ণবাদটা কী?’ বর্ণবাদের বিপক্ষে বর্তমান সময়ে সবচেয়ে বড় কণ্ঠস্বরই এখন ভিনিসিয়ুস জুনিয়রের। গত বছরই ব্রাজিলে ‘ভিনিসিয়ুস জুনিয়র আইন’ পাশ করা হয়েছে, বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ের জন্য।

তিনি বলেন, ‘ফুটবল খেলা গুরুত্বপূর্ণ। তবে, বর্ণবাদের বিপক্ষে লড়াই করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যে বর্ণেরই মানুষ হোক না কেন, সবারই একটা স্বাভাবিক জীবন আছে। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আমি আমার ক্লাবে চলে যাই এবং খেলায় মনোযোগ দিই। একটি বিষয় আমি চিন্তা করি যে, আমাকে খেলা চালিয়ে যেতে হবে। এটা সবার জন্যই। কারণ সবারই স্বাভাবিক একটা জীবন আছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ