ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে আইসিসি’র পদক্ষেপ

২০ মে ২০২৩ ০৪:৪১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
ক্রীড়াঙ্গনের জনপ্রিয় ও প্রাচীন আসর অলিম্পিক। শেষবার ১৯০০ সালের প্যারিস অলিম্পিক গেমসে ক্রিকেট ইভেন্টকে দেখা গেছে। তবে আবারও এই খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। অলিম্পিক কর্তৃপক্ষকে রাজি করাতে বেশকিছু কৌশলের আশ্রয় নিয়েছে আইসিসি।
জানা গেছে, অলিম্পিক কমিটিকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রতিবেদন জমা দিচ্ছে আইসিসি। যেখানে ক্রিকেটের বাজার ও জনপ্রিয়তার বিষয়গুলোও তুলে ধরা হচ্ছে। এক্ষেত্রে বিশেষত তারা ভারতের ক্রিকেট বাজার থেকে বিপুল পরিমাণ আয়কে সামনে রেখেই চালিয়ে যাচ্ছে এই লড়াই। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
কেবল ক্রিকেটই নয়, এছাড়া আরও আটটি খেলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্তির বিষয়ে পর্যালোচনার জন্য সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোস, ব্রেক ড্যান্সিং, কারাতে, কিকবক্সিং, স্কুয়াশ ও মোটরস্পোর্ট রয়েছে এ তালিকায়।
অলিম্পিকে জায়গা পেতে হলে ক্রিকেটকে অন্যান্য ইভেন্টের সঙ্গে লড়তে হবে। যদিও তালিকায় রাখা ইভেন্টগুলোর মধ্যে কতগুলো নতুন খেলা আইওসি যোগ করতে পারবে, সেটা এখনও ঠিক হয়নি। গত ফেব্রুয়ারিতে আইওসি জানিয়েছিল, ২৮টি খেলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকবে। পাশাপাশি সম্ভাবনাময় নতুন খেলাও যোগ করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারতের বাজারের জন্য বিপুল অঙ্কে বিক্রি হওয়া অলিম্পিক মিডিয়া স্বত্ত্বের চুক্তির অঙ্ককে সামনে তুলে ধরেছে আইসিসি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য ভারতে মিডিয়া রাইটস বাবদ আইওসি বিপুল অঙ্কের টাকা লাভ করবে। এই আয় অন্ততপক্ষে ১৩০ মিলিয়ন ডলারের বেশি হতে পারে। তবে সর্বোচ্চ ২৬০ মিলিয়ন ডলার ও বৃদ্ধি পেতে পারে যদি ক্রিকেট খেলাটা অলিম্পিক গেমসের অন্তর্ভুক্ত করা হয়।
আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়েছেন, ‘গোটা বিশ্বে আমাদের কয়েক বিলিয়ন সমর্থক রয়েছে। আর তাদের ৯০ শতাংশ মানুষই ক্রিকেট খেলাটা দেখতে চায় অলিম্পিকে।’
সম্প্রতি আইপিএল এবং আইসিসির মিডিয়া স্বত্ত্ব ভারতের বাজারে যে বিপুল পরিমাণ অর্থে বিক্রি হয়েছে তাও আইওসির সামনে তুলে ধরা হয়েছে। আইপিএলের সদ্য বিক্রি হওয়া মিডিয়া সত্ত্বের পরিমাণ ৩০০ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। পাঁচ বছরের জন্য এই চুক্তি করা হয়েছে ৪৮ হাজার ৩৯০ কোটি টাকায়। আইসিসির মিডিয়া সত্ত্বের টাকার পরিমাণ ও বৃদ্ধি পেয়েছে ৪০০ পার্সেন্ট। আইসিসির এই মিডিয়া স্বত্ত্ব বিক্রি হয়েছে তিন বিলিয়ন ডলারে। যা আগেরবার আট বছরের জন্য ১.৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ