শেষের নাটকীয়তায় ওয়েলসের হৃদয় ভাঙল ইরান

২৬ নভেম্বর ২০২২ ০৫:০৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

দ্বিতীয়ার্ধে যেন খুঁজেই পাওয়া গেল না গ্যারেথ বেল-অ্যারন র‌্যামজিদের। ইরানের দাপুটে ফুটবলের সামনে তারা থাকলেন নিজেদের ছায়া হয়ে। প্রবল চাপ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না ইরান। হতাশার কত ধাপ পেরিয়ে একেবারে অন্তিত সময়ে খুলে গেল গোল মুখ। তিন মিনিটের মধ্যে দুবার বল জালে পাঠাল তারা। ওয়েলসকে হারিয়ে জয়ের হাসিতে মাঠ ছাড়ল কার্লোস কিরোসের দল।   
আহমেদ বিন আলি স্টেডিয়ামে গত শুক্রবার ‘বি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ইরান। চলতি আসরে এটি তাদের প্রথম ও এশিয়ার দেশগুলোর তৃতীয় জয়। একটা সময়ে মনে হচ্ছিল সমতাতেই শেষ হবে ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে ইরানের দুটি শট লাগে পোস্টে। তাদের আক্রমণগুলো কোনো না কোনোভাবে ঠেকিয়েই দিচ্ছিল ওয়েলস। এর মধ্যে বড় ধাক্কা হয়ে আসে ৮৬তম মিনিটে গোলরক্ষক ওয়েন হেনেসির অহেতুক লাল কার্ড। তীব্র স্নায়ু চাপের শেষ কিছুটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় ওয়েলসের। সেই সময়েই ব্যবধান গড়ে দেন ইরানের দুই ডিফেন্ডার। যোগ করা সময়ের অষ্টম মিনিটে দলকে এগিয়ে নেন রোজবেহ চেশমি। ব্যবধান দ্বিগুণ করেন রামিন রেজাইয়ান।  
ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে বড় হার দিয়ে আসর শুরু করা ইরানের খেলায় শুরু থেকেই উন্নতির ছাপ ছিল স্পষ্ট। ইংলিশদের বিপক্ষে যতটা ভঙ্গুর ছিল তাদের রক্ষণ, ওয়েলসের বিপক্ষে যেন ততটাই দৃঢ়। প্রথম জয়ের সন্ধানে থাকা দুই দলের লড়াইয়ে প্রথম ভালো সুযোগ পায় ওয়েলস। দ্বাদশ মিনিটে কনর রবার্টসের ক্রসে কিফার মুরের শট ঠেকিয়ে দেন ইরানের গোলরক্ষক। তিন মিনিট পর জালে বল পাঠায় ইরান। মাঝ মাঠে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বল পাঠাতে গিয়ে ভুল পাস দিয়ে বসেন রবার্টস। সরদার আজমাউনের সঙ্গে দারুণ ছন্দে বল দেওয়া-নেওয়া করে লক্ষ্যভেদ করেন আলি গোলিজাদেহ। কিন্তু তিনিই অফসাইডে থাকায় মেলেনি গোল, তাকে পাস না দিয়ে আজমাউন নিজে শট নিলেই হয়তো ভালো করতেন। এরপর সাবধান হয়ে যায় ওয়েলস। রক্ষণেও একটু মনোযোগ বাড়ায়। আগের ম্যাচে ৬ গোল খাওয়ায় স্বাভাবিকভাবে ইরানও ছিল সাবধানী। যোগ করা সময়ে এগিয়েও যেতে পারত তারা। আহমাদ নুরুল্লাহির দারুণ ক্রসে একটুর জন্য পা ছোঁয়াতে পারেননি আজমাউন। হাতছাড়া হয়ে যায় দারুণ একটি সুযোগ। এই ম্যাচ দিয়ে ওয়েলসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন গ্যারেথ বেল। তবে উপলক্ষ রাঙিয়ে রাখার মতো কিছু করতে পারেননি তিনি।
দ্বিতীয়ার্ধে অন্য চেহারায় দেখা যায় ইরানকে। সে সময়ে ওয়েলসের উপর চড়াও হয় কিরোসের দল। আক্রমণাত্মক ফুটবলে আসতে থাকে সুযোগ। ৫১তম মিনিটে ডি-বক্স থেকে ডানদিকের বার কাঁপায় আজমাউনের শট। কয়েক সেকেন্ড পর ডি-বক্সের বাইরে থেকে গোলিজাদেহর বুলেট গতির শট ব্যর্থ হয় বাঁদিকের পোস্ট লেগে। এরপরও সুযোগ ছিল, কিন্তু আজমাউনের শট যায় গোলরক্ষক বরাবর! ৭৩তম মিনিটে আবারও গোলের সম্ভাবনা জাগায় ইরান। এবার সাইয়িদ এজাতোলাহির শট কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ওয়েলস গোলরক্ষক হেনেসি। ৮৪তম মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে অনেকটা দূরে ফাউল করে মেহদি তারেমিকে থামান হেনেসি। শুরুতে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআরে দেখে সিদ্ধান্ত পাল্টে দেখান লাল কার্ড। চলতি আসরে যা প্রথম। হেনেসির এগিয়ে আসার কিছু ছিল না। তারেমির সঙ্গে ছিলেন একজন ডিফেন্ডার। হেনেসি লাল কার্ড দেখার পর মিডফিল্ডার অ্যারন র‌্যামজিকে তুলে নিয়ে গোলরক্ষক ড্যানি ওয়ার্ডকে নামান ওয়েলস কোচ। ৮৮তম মিনিটে মেহদি তোরাবির বুলেট গতির শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। কোনোমতে বাকি সময়টা কাটিয়ে দিতে চাইছিল ওয়েলস। এর মধ্যেই প্রতি-আক্রমণে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন চেশমি। দেশের হয়ে এটি কেবল তার দ্বিতীয় গোল। সমতায় ফিরতে মরিয়া চেষ্টায় মাঝেই আরেকটি গোল হজম করে ওয়েলস। নিজে শট না নিয়ে সতীর্থদের উঠে আসার অপেক্ষায় থাকেন তারেমি। তার কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন রেজারাইন। এই জয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনায় এগিয়ে গেল ইরান। অন্য দিকে শঙ্কায় পড়ে গেল প্রথম দুই ম্যাচে কেবল ১ পয়েন্ট পাওয়া ওয়েলস।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ