ইতালিকে কাঁদিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড, জিতল জার্মানিও

৩০ জুন ২০২৪ ১২:৫৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

১৯৯৩ সালের পর আর ইতালিকে হারাতে পারেনি সুইজারল্যান্ড। এমন তথ্য অতীত, গতকাল (শনিবার) রাতেই ৩১ বছর পর ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে সুইসরা। ইতালিয়ানদের বিদায় করে ২-০ গোলের জয়ে তারা কোয়ার্টার ফাইনালে ওঠে গেল। সমান ব্যবধানে ডেনমার্ককে হারিয়েছে শেষ আটে উঠেছে এবারের ইউরোর আয়োজক জার্মানিও।

সুইজারল্যান্ড ২ : ০ ইতালি

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ইতালি-সুইজারল্যান্ডের ম্যাচ যে উত্তাপ ছড়াবে সেটা জানা কথা। তবে সেই ম্যাচ ইতালিয়ানদের চোখের জ্বলে ভাসবে, এমন ধারণা করা একটু কঠিনই মনে হয়েছিল হয়তো। যা সম্ভব করেছে সুইজার‌ল্যান্ড। শুরু থেকেই দারুণ উজ্জ্বীবিত ‍দলটির সঙ্গে ইতালির সমান লড়াই ছিল। কিন্তু একটি করে গোল আদায়ে সফল সুইস তারকা রেমো ফ্রয়লার ও রুবেন ভার্গাস।

ম্যাচের প্রথম বড় সুযোগটা পায় সুইসরা। একের পর এক আক্রমণের পর ২৪তম মিনিটে সুযোগ পেলেও জিয়ানলুইজি দোন্নারুমার বাধায় সেটি কাজে লাগাতে ব্যর্থ ব্রিল এমবোলো। ইতালিয়ান গোলরক্ষককে আবারও পরীক্ষায় পড়তে হয় ৩৭তম মিনিটে। ভার্গাসের পাস বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে ভলি করেন মিডফিল্ডার ফ্রয়লার, যা দোন্নারুমার পায়ে লেগে জালে জড়ায়।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


দ্বিতীয়ার্ধে নেমে এক মিনিট না গড়াতেই ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। আগের গোলে যোগান দেওয়া ভার্গাস সতীর্থের পাস বক্সে পেয়ে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন। পুরো ম্যাচে গোলের লক্ষ্যে একটি মাত্র শট নিতে পারে ইতালি, তবে ৭৩তম মিনিটে মাতেও রেতেগির নেওয়া সেই শট ঠেকিয়ে তাদের হতাশায় ডোবান সুইস গোলরক্ষক ইয়ান সমার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলে টানা দ্বিতীয়বার ইউরোর শেষ আটে উঠল সুইজারল্যান্ড।


জার্মানি ২ : ০ ডেনমার্ক


একই রাতে ডর্টমুন্ডে বৃষ্টি-বজ্রপাত বিঘ্নিত ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও ডেনমার্ক। ৩৬ মিনিট পেরোতেই ম্যাচে প্রকৃতি বাধা হয়ে দাঁড়ায়। প্রবল বৃষ্টি আর বজ্রপাতে খেলা থামিয়ে দিতে বাধ্য হন রেফারি। অবশ্য ২৫ মিনিট পর ফের খেলা শুরু হয়। পুরো ম্যাচে ৫৫ শতাংশের বেশি সময় দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে জার্মানি, এর মধ্যে দুটিতে সফল জুলিয়ান নাগালসম্যানের শিষ্যরা। বিপরীতে ডেনিশদের ১১ শটের দুইটি লক্ষ্যে ছিল।


দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে, আক্রমণাত্মক প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। অথচ ম্যাচের চতুর্থ মিনিটেই জার্মানির নিকো শ্লটারবেক হেডে প্রতিপক্ষের জালে বল পাঠান। কিন্তু তার আগমুহূর্তে ডেনমার্কের আন্দ্রেস ওলসের ফাউলের শিকার হওয়ায় মেলেনি গোল। এর পরের ছয় থেকে দশ মিনিটের মধ্যে পরিষ্কার তিনটি সুযোগ তৈরি করে জার্মানরা। জসুয়া কিমিচের বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির শট কোনোমতে একহাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক। বিরতির আগে সেরা সুযোগটি পায় ডেনমার্কও। কিন্তু বক্সে ঢুকে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড গাসমুস হয়লুন্দ গোলরক্ষককে একা পেয়েও একরাশ হতাশা উপহার দেন।

বিরতির পর ৫১তম মিনিটে ডেনিস ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি পায় জার্মানি। দারুণ স্পট কিকে ডেডলক ভাঙেন কাই হাভার্টজ। নিচু শটে বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। এরপর দ্বিগুণ লিডের সুযোগটিও পান এই তারকা মিডফিল্ডার। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বাইরে মেরে বসেন বল। পরবর্তীতে সেই হতাশা কাটে জামাল মুসিয়ালার গোলে। বক্সে ঢুকে কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান এই বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড। চলতি আসরে ২১ বছর বয়সী ফুটবলারের এটি তৃতীয় গোল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ