আমার হয়ে ব্যাট কথা বলুক: ইশান

১১ ডিসেম্বর ২০২২ ০৮:১৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক: রোহিত শর্মা ইনজুরিতে ছিটকে যাওয়াতেই সুযোগ পেয়েছেন ইশান কিশান। সেই সুযোগ শুধু কাজেই লাগাননি, অনেকগুলো রেকর্ড নিজের করে নিয়েছেন। সর্বকনিষ্ঠ হিসেবে ডাবল সেঞ্চুরির পাশাপাশি দ্রুততম ডাবলের রেকর্ডটিও করেছেন। তারপরও পরের ম্যাচে ইশান একাদশে থাকবেন কিনা তা নিয়ে আছে সংশয়! যদিও ভারতীয় দলে এটা খুবই স্বাভাবিক ঘটনা।

আজিঙ্কা রাহানের পরিবর্তে ভারতীয় টেস্ট দলে জায়গা পেয়েই অভিষেকে ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিলেন করুন নায়ার। কিন্তু রাহানে ফিরলে পরের ম্যাচে পানি টানতে হয়েছিল তাকে।

ইশানের ভাগ্যে কি তেমন কিছুই ঘটবে? ইশান অবশ্য সেসব নিয়ে একদমই চিন্তিত নন। শনিবার সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল যে পরের ম‌্যাচটি খেলতে পারবেন কিনা। এমন প্রশ্ন শুনে সামান্যতম অপ্রস্তুত হতে দেখা যায়নি কিশানকে। কারণ তিনি ভালো করেই জানেন ভারতীয় দলে এই রকম ঘটছে প্রতিনিয়তই।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতীয় এই ওপেনার বলেছেন, ‘আমি জানি না (সুযোগ পাবো কিনা)। এসব নিয়ে চিন্তাও করি না। হাতে যেটা আছে, যখনই সুযোগ পাবো ভালো করার চেষ্টা করবো। আমি কথা বলতে চাই না। আমার হয়ে ব্যাট কথা বলুক।’

২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ইশানের। এই সময়ে ভারত ২৬টি ম্যাচ খেললেও তিনি খেলেছেন নয়টি। পারফরম‌্যান্স আহামরি খারাপ ছিল না। তিনটিতে হাফসেঞ্চুরি পেয়েছেন, যার মধ্যে একটিতে নব্বইয়ের ঘরে গিয়ে আউট হয়েছেন। শনিবার নিজের দশম ম্যাচে ইশান নিজেকে চেনালেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মাত্র ১২৬ বলে ২১০ রানের ভয়ঙ্কর এক ইনিংস খেলে ব্যাটিং দানব ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন।

এই কীর্তির পরও আগামী ম‌্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে ইশান উদ্বিগ্ন নন। বরং সিনিয়রদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে দারুণ আনন্দিত তিনি, ‘আমরা নিয়মিত ম‌্যাচ খেলছি, এটা ভালো দিক। সিনিয়রদের দলে এসেছি সেটাও ভালোদিক। প্রথম দুই ম‌্যাচে খেলার সুযোগ পাইনি। এখানে খেলার জন‌্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। যখনই আপনি সুযোগ পাবেন, সর্বোচ্চটা দিতে হবে।’

দ্বিতীয় উইকেটে ২৯০ রানের জুটি গড়েন ইশান। বিরাট কোহলির সঙ্গে ব‌্যাটিং করতে পেরে নিজের প্রতিক্রিয়ায় এই ব্যাটার বলেছেন, ‘বিরাট ভাইকে ব‌্যাটিংয়ে নামতে দেখে খুব আনন্দিত হয়েছি। চিন্তা করেছি, কী দারুণ সুযোগ তার সঙ্গে ব‌্যাট করার। অবশ‌্য আমি চিন্তা করতে পারিনি জুটি এতোটা বড় হবে। নন স্ট্রাইক প্রান্ত থেকে তার মতো একজনের ব‌্যাটিং দেখতে পারা দারুণ উপভোগ‌্য। তারা কীভাবে নিজেকে শান্ত রাখে, কিভাবে বোলারদের টার্গেট করে, কি চেষ্টা করে, কেন চেষ্টা করে। জুটি গড়ার পথে আমরা সর্বত্র কথা বলেছি। চেষ্টা করবো তার সঙ্গে এরকম আরও জুটি গড়ার।’

বয়সভিত্তিক দলের কোচ রাহুল দ্রাবিড়কেই এখন কোচ হিসেবে পেয়েছেন কিশান। ইনিংস শেষে রাহুলের মুখে হাসি দেখে আনন্দিত কিশান নিজেও, ‘রাহুল বেশ খুশি ছিল। সে জানতো সে আমাকে চাইলেই সুযোগ দিতে পারবে না। কারণ আমাদের দলের ওজন অনেক ভারী। সেজন‌্য সে খুশি ছিল আমি সুযোগটি কাজে লাগিয়েছি। সত‌্যি বলতে এই পর্যায়ে আপনি খুব কম সুযোগ পাবেন। বড় খেলোয়াড় এই সুযোগগুলো লুফে নিয়েই বড় হয়।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ