লিটন-সাকিবদের তাণ্ডবে সিরিজ বাংলাদেশের

২৯ মার্চ ২০২৩ ০৯:৫২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক:
কী নাম দেওয়া যায়, সাইক্লোন, টর্নেডো নাকি টাইফুন? আইরিশ বোলাররা বলতে পারেন, ‘নাম যেটাই হোক, তাণ্ডব তো একই!’  চট্টলার ২২ গজে লিটন কুমার দাস ও রনি তালুকদার ব্যাট হাতে যা করলেন, সেটিকে আসলে বলা যায় তাণ্ডবলীলা। সেই বিধ্বস্ত জনপদে পরে দাপটে ছড়ি ঘোরালেন সাকিব আল হাসানও। প্রথমে ব্যাটিংয়ে, এরপর বোলিংয়ে। সব মিলিয়ে পর্যদুস্ত আয়ারল্যান্ড, একগাদা রেকর্ডের ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ।
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বুধবার আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে প্রত্যাশিতভাবেই এক ম্যাচ বাকি রেখে সিরিজ জিতল বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার টসের পরই নামে বৃষ্টি। খেলা নেমে আসে ১৭ ওভারে। খেলা শুরু হতেই শুরু হয় লিটন ও রনির ঝড়। চার-ছক্কার মালা সাজিয়ে উদ্বোধনী জুটির রেকর্ড গড়েন দু’জন। বাংলাদেশ তোলে ৩ উইকেটে ২০২ রান। রান তাড়ায় লড়াই জমাতেই পারেনি আইরিশরা। ১৭ ওভারে করতে পারে তারা ১২৫।
লিটন-রনির জুটিতে ১২৪ রান আসে স্রেফ ৫৬ বলে। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে যা সেরা উদ্বোধনী জুটি। দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে লিটন শেষ পর্যন্ত আউট হন ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ৪১ বলে ৮৩ রানে। আগের ম্যাচে দারুণ ফিফটিতে ম্যাচের সেরা হওয়া রনি এবার ২৩ বলে করেন ৪৪।
সেই ধারা ধরে রেখে তিনে নেমে ২৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন সাকিব। ব্যাটিং সাফল্যের রেশ নিয়ে জ্বলে ওঠেন তিনি বল হাতেও। নিজের প্রথম বলে উইকেট নিয়ে শুরু, ৪ ওভারে ২২ রানে নেন ৫ উইকেট।
এই পরিক্রমায় টিম সাউদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারের শীর্ষে উঠে যান তিনি। আরও বেশ কিছু অর্জনে নিজেকে রাঙিয়ে তোলেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচের সেরাও তিনিই।
গ্যারেথ ডেল্যানির লেগ স্পিন দিয়ে ম্যাচ শুরু করে আয়ার‌ল্যান্ড। প্রথম ওভারে আসেনি কোনো বাউন্ডারি। পরের ওভারে মার্ক অ্যাডায়ারকে বাউন্ডারিতে পাঠান রনি-লিটন দু’জনই। সেখান থেকে যে রান উৎসব শুরু হলো, আর থামাথামি নেই। চতুর্থ ওভারে অবশ্য বড় একটি সুযোগ পেয়েছিল আয়ারল্যান্ড। অ্যাডারের বলে পুল শটে ক্যাচ দিয়েছিলেন লিটন। কিন্তু সীমানায় জর্জ ডকরেলের হাত ফসকে উল্টো হয়ে যায় ছক্কা। ১৬ রানে জীবন পেয়ে লিটন পরের দুই বলে বাউন্ডারিতে দলকে পৌঁছে দেন পঞ্চাশে। টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের দ্রুততম দলীয় ফিফটি (২১ বলে)।
এরপর লিটনের নিজের রেকর্ডের পালা। ফিফটি ছুঁতে তার লাগে স্রেফ ১৮ বল। অতীত হয়ে যায় ২০০৭ বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুলের ২০ বলে ফিফটির রেকর্ড। আরেকপ্রান্তে রনির ব্যাটও ছিল উত্তাল। নবম ওভার শেষে তার রান ছিল ২২ বলে ৪৪, মানে স্ট্রাইক রেট ২০০। তারপরও তাকে সেভাবে নজরে পড়ছিল না, লিটনের স্ট্রাইক রেট যে তখন প্রায় আড়াইশ! ৪৩ বলে আসে দলের শতরান, এই সংস্করণে এটিও বাংলাদেশের রেকর্ড।
শেষ পর্যন্ত রনির বিদায়ে থামে রেকর্ড গড়া জুটি। লেগ স্পিনার বেন হোয়াইটকে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েন তিনি। সাকিব তিনে নেমে শুরু করেন প্রথম বলেই বাউন্ডারিতে। লিটনের সেঞ্চুরিকে তখন মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু সেই মাইলফলক তার ধরা দেয়নি।
দশম ওভারে আঁটসাঁট বোলিংয়ে বাউন্ডারি দেননি হ্যারি টেক্টর। পরের ওভারে হোয়াইটও প্রথম ৫ বলে দেননি কোনো বাউন্ডারি। লিটনের মনোভাব বুঝেই হয়তো ওভারের শেষ বলটি অনেক বাইরে করেন হোয়াইট, টার্ন করে যা যাচ্ছিল আরও বাইরে। অস্থির হয়ে ওঠা লিটন সেই বলকে তাড়া করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। থামে তার ১০ চার ও ৩ ছক্কার ইনিংস।
লিটন বিদায় নিলেও ঝড় থামেনি। তৃতীয় উইকেটে লিটন ও তাওহিদ হৃদয় গড়েন ২৯ বলে ৬১ রানের জুটি। ১৩ বলে ২৪ রান করে হৃদয় বিদায় নেয় ইনিংস শেষের একটু আগে। অপরাজিত রয়ে যান সাকিব। প্রথমবারের মতো টানা দুই টি-টোয়েন্টিতে দুইশ স্পর্শ করে বাংলাদেশ। আগের ম্যাচে তারা করেছিল ২০৭।
ওই রান তাড়া করা কঠিন হলেও এমন ব্যাটিং বান্ধব উইকেটে অসম্ভব ছিল না। আইরিশরা নানা সময়েই বড় রান তোলার সামর্থ্য আগে দেখিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু ইনিংসের শুরুতেই টালমাটাল তাদের আশা। প্রথম বলেই আউট অধিনায়ক পল স্টার্লিং! তাসকিন আহমেদের আউট সুইঙ্গারে উইকেটের পেছনে দুর্দান্ত ডাইভিং ক্যাচ নেন লিটন।
পরের ওভারেই আরেকটি ধাক্কা। এবার সাকিবের বলে সুইপ করতে গিয়ে আউট লর্ক্যান টাকার।
তৃতীয় ওভারে নাসুম আহমেদকে টানা দুই ছক্কায় পাল্টা আক্রমণের ইঙ্গিত দেন টেক্টর। কিন্তু সাকিবের কোনো জবাব তাদের জানা ছিল না। রস অ্যাডায়ারকে বোল্ড করে দেন তিনি আর্ম ডেলিভারিতে। ডেল্যানি ক্রিজে গিয়ে একটি ছক্কার পর আউট হয়ে যান ওই ওভারেই। শেষ নয় ওখানেই। পরের ওভারেও সাকিব ধরেন জোড়া শিকার। ডকরেল ও টেক্টরকে ফিরিয়ে পূর্ণ করেন ৫ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার দ্বিতীয়।
একাধিক ৫ উইকেট আছে এই সংস্করণে আরও ১১ জনের। তবে অধিনায়ক হিসেবে সাকিবই প্রথম। ম্যাচে ৪ বা ততোধিক উইকেট পেলেন সাকিব সপ্তমবার। এখানে তিনিই সবার ওপরে।
৪৩ রানে ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের ইনিংস তখন একরকম ধ্বংসস্তুপ। সেখানে দাঁড়িয়ে লড়াই করেন কার্টিস ক্যাম্পার। স্রোতের বিপরীতে খেলে ৩টি করে চার-ছক্কায় ফিফটি করেন তিনি ২৯ বলে। পরের বলেই দারুণ ইয়র্কারে তার বেলস উড়িয়ে দেন তাসকিন।
ক্যাম্পারের সঙ্গে শেষ দিকে গ্রাহাম হিউমের ১৭ বলে ২০ রানের ইনিংস বাংলাদেশকে পেতে দেয়নি রেকর্ড ব্যবধানের জয়। তবে তাতে আপত্তি খুব একটা থাকার কথা নয় সাকিবদের। টি-টোয়েন্টিতে প্রথমবার টানা পাঁচ ম্যাচ জিতল বাংলাদেশ। আগের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে জয় এসেছি ৩-০তে। এবার একই ব্যবধানে আয়ারল্যান্ডকে হারানোর অপেক্ষা। সিরিজের শেষ ম্যাচটি শুক্রবার।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ