অভিষেকের অপেক্ষায় লিটন, কলকাতার সম্ভাব্য একাদশ

২০ এপ্রিল ২০২৩ ১১:৪৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাতে মুখোমুখি লড়াইয়ে নামছে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। এ দুই দলে আছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। কলকাতার ডাগআউটে রয়েছেন লিটন দাস। যদিও এখনো আইপিএল অভিষেক হয়নি টাইগার উইকেটকিপার এই ব্যাটারের। অন্যদিকে, তিন ম্যাচ দিল্লির একাদশের বাইরে থাকার পর সর্বশেষ দুই ম্যাচে সুযোগ পেয়েও তেমন কিছু করতে পারেননি মুস্তাফিজ। এবার মুখোমুখি দেখা যেতে পারে জাতীয় দলের এই দুই সতীর্থকে।

ছাড়পত্র পাওয়া নিয়ে অনেক নাটকীয়তা পার করে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছিলেন টাইগার ওপেনার লিটন দাস। এরপর ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেইজ থেকে সর্বত্রই দেখা গেছে লিটন বন্দনা। তবে কলকাতা শিবিরে যোগ দেওয়ার পর টানা দুই ম্যাচে একাদশের বাইরেই থাকলেন টাইগার উইকেটকিপার ব্যাটার। আর তাই আইপিএল অভিষেকের অপেক্ষাটাও দীর্ঘ হচ্ছে লিটনের।

এদিকে, গুজরাটের বিপক্ষে রিংকু সিং ঝড়ে অবিশ্বাস্য জয়ের পর শেষ দুই ম্যাচে অপরিবর্তিত দল নিয়েই খেলেছে কলকাতা। অবশ্য হারতে হয়েছে দুই ম্যাচেই। আর তাই ধারণা করা হচ্ছে একাদশে বদল আসতে পারে কেকেআরের। গুঞ্জন রয়েছে অভিষেক হতে পারে লিটন দাসের।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলকাতা এখনও পর্যন্ত আসরে ম্যাচ খেলেছে মোট পাঁচটি। যেখানে ৫জন বিদেশী ক্রিকেটারকে খেলিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের মধ্যে একজন ওপেনার, দুইজন অলরাউন্ডার আর বাকি দুইজন পেসার। এই পাঁচজন ছাড়াও জেসন রয় ও লিটন দাসকে একাদশের ভাবনায় রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সবমিলিয়ে বিদেশীদের মধ্যে প্রথম সারির এই সাত জনের মধ্যেই  একাদশের লড়াইটা হবে।

তবে একাদশে জায়গা পেতে লিটনের লড়াইটা মূলত রহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়ের সঙ্গে। গুরবাজ ইতোমধ্যেই আসরে পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন। যেখানে প্রায় ২০ গড়ে তার মোট সংগ্রহ ১০২ রান। আর সর্বশেষ তিন ম্যাচের দিকে তাকালে তার বাজে ফর্মের চিত্রটা আরও পরিষ্কার হবে। তার সর্বশেষ ইনিংসগুলো হচ্ছে যথাক্রমে ৮, ০ ও ১৫ রান। এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে একাদশে গুরবাজের জায়গা কতটা নড়বড়ে হয়ে গেছে।

একাদশে জায়গা পেতে লিটনের আরেক প্রতিদ্বন্দী রয়। আইপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা রয় এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৩ ম্যাচ। ২৯.৯১ গড় ও ১২৯.০২ স্ট্রাইক রেটে রান করেছেন ৩২৯।

এই দুইজনের সঙ্গে জায়গা পাওয়ার লড়াইয়ে লিটনের বড় শক্তির জায়গা হতে পারে তার সাম্প্রতিক ফর্ম। ঘরের মাঠে সর্বশেষ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। আইপিএলে ব্যাটারদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া একটি ফিচার হল স্ট্রাইকরেট, আর এখানটায় বাকি দুইজনের চেয়ে বেশ এগিয়ে লিটন।

সম্ভাব্য একাদশ
লিটন দাস, নারায়ন জগদীশন, বেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, রিংকু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, ইয়াশ শর্মা (ইমপ্যাক্ট প্লেয়ার)।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ