বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি

১২ এপ্রিল ২০২৩ ০৮:৫৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
আর্লিং হালান্ডের মৌসুমের ৪৫তম গোলে বায়ার্ন মিউনিখকে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগের খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের মাইলফলক স্পর্শ করেছেন হালান্ড। এই তালিকায় তিনি মোহাম্মদ সালাহ (২০১৭/১৮) ও রুড ফন নিস্তেরলয়কে (২০০২/০৩) পিছনে ফেলেছেন। ইংলিশ চ্যাম্পিয়নদের হয়ে স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন রড্রি ও বার্নান্ডো সিলভা। মঙ্গলবার এই পারফরমেন্সে এই প্রথমবারের মত ইউরোপিয়ান আসরের শিরোপা জয়ে অবশেষে সিটিকে টপ ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২০১৬ সালে বায়ার্ন মিউনিখ ছাড়ার পর এই প্রথম সাবেক ক্লাবের বিপক্ষে কোন ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন সিটি বস পেপ গার্দিওলা। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, কাজ এখনো শেষ হয়ে যায়নি। গার্দিওলা বলেন, ‘আমি সেখানে তিন বছর ছিলাম। আমি জানি ইউরোপে এই দলটি সত্যিই বিশেষ কিছু। এই ধরনের দলকে বিদায় করতে হলে দুটি ম্যাচেই ভাল খেলতে হবে, শুধুমাত্র একটি ম্যাচে নয়। আমি জানি আজ আমরা কি করেছি। তারাও দুই থেকে তিন গোল করতে সক্ষম। আমরা আমাদের যোগ্যতা আজ প্রমান করেছি।’ ২০২১ সালে বর্তমান বায়ার্ন বস থমাস টাচেলের চেলসির কাছে পরাজিত হয়ে শিরোপা বঞ্চিত হয়েছিল গার্দিওলার সিটি। তিন সপ্তাহেরও কম সময় আগে টাচেল বায়ার্নের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। টাচেল বিশ্বাস করেন তার দলের এর থেকেও বেশী কিছু প্রাপ্য ছিল।

টাচেল বলেন, ‘আমি চেষ্টা করছি খেলোয়াড়দের ফলাফলের ওপর গুরুত্ব না দিতে। কারণ এই ধরনের ফলাফল আমাদের প্রাপ্য না। এটা আমাদের স্বাভাবিক পারফরমেন্স ছিলনা। আজ আমি অনেক ভাল কিছু দেখেছি, সে কারনেই শুধুমাত্র ফলাফলে উপর গুরুত্ব দিতে চাচ্ছিনা। সাইডলাইনে থেকে আমি বেশ গর্ববোধ করছিলাম, কারণ পুরো ম্যাচে বায়ার্ন তাদের সাহস দেখিয়েছে।’

বছর খানেক আগে বায়ার্নের মত বেশ কিছুই ইউরোপিয়ান জায়ান্টদের আগ্রহ সত্বেও শেষ পর্যন্ত হালান্ডকে দলে ভিড়িয়েছিল সিটি। আজকের এই রাতটার মতই কিছু দেখার অপেক্ষায় ছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। দুর্দান্ত পারফরমেন্সে হালান্ড আরো একবার প্রমান দিলেন নতুন প্রজন্মে কেন তিনি সেরা। ম্যাচের শুরুতেই গোলের ভাল একটি সুযোগ পেয়েও তিনি কাজে লাগাতে পারেনি। তার দূর্বল শটটি সহজেই বায়ার্ন গোলরক্ষক ইয়ান সোমারের হাতে সরাসরি ধরা পড়ে। বিপরীতে জামাল মুসিয়ালার শট দারুন দক্ষতায় ব্লক করে রুবেন দিয়াস সিটিকে রক্ষা করেছেন। ইতিহাদ স্টেডিয়ামে ২৭ মিনিটে  কার্লিং শটে স্বাগতিকদের এগিয়ে দেন রড্রি।  ম্যানুয়েল নয়্যারের ইনজুরির কারণে জানুয়ারিতে জরুরী ভিত্তিতে সোমারকে দলভূক্ত করেছিল বায়ার্ন। সুইস এই গোলরক্ষক কাল বেশ কিছু বল সেভ করে আস্থার প্রতিদান দিয়েছেন।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এর মধ্যে শুরুটা হয়েছিল ইকে গুনডোগানকে হতাশ করার মাধ্যমে। কিন্তু সোমারের এই পারফরমেন্স সত্তেও বায়ার্ন শুরুটা ভাল করতে পারেনি। সাবেক ক্লাবের বিপক্ষে লেরয় সানে দুইবার গোলের সুযোগ হাতছাড়া করেন। তার শক্তিশালী শট রুখে দেন সিটি গোলরক্ষক এডারসন। মাথিস ডি লিট ও কিংসলে কোম্যানের হেড সিটির রক্ষনভাগের কারণে জালের ঠিকানা খুঁজে পায়নি। ম্যাচের শেষ ২৫ মিনিট ঘুড়ে দাঁড়ায় সিটি। ম্যাচ শেষের ২০ মিনিট আগে হালান্ডের দারুন এক ক্রস থেকে ব্যবধান দ্বিগুন করেন সিলভা। এরপরপরই জুলিয়ান আলভারেজের শট দুর্দান্তভাবে রুখে দিয়ে সোমার আরো একবার বায়ার্নকে রক্ষা করেন। কিন্তু তারপরও থেমে যায়নি সিটি। জন স্টোনসের বাড়ানো পাসে ডান পায়ের জোড়ালো শটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন হালান্ড। আলভারেজের আরো একটি শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। রড্রির হেড কর্ণারের সাহায্যে রক্ষা করেন সোমার।  টানা তৃতীয়বারের মত সেমিফাইনালে পথে সিটিকে বাঁধা দিতে হলে দ্বিতীয় লেগে বায়ার্নকে সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ঐতিহাসিক এক ম্যাচ উপহার দিতে হবে।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ