মায়ামি ৩ ম্যাচে মেসিকে পাবে না

২৭ আগস্ট ২০২৩ ১০:১৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া ডেস্ক:

আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে টানা খেলে যাচ্ছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত আর্জেন্টাইন মহাতারকা ৯ ম্যাচের ৮টিতেই গোল করেছেন। শারীরিক ধকল কমাতে বেশ কিছুদিন ধরে ৩৫ বছর বয়সী মেসিকে বিশ্রামে পাঠানোর আলোচনা চলছে। এর ভেতরও এমএলএসে অভিষেক হয়েছে এই তারকা ফারোয়ার্ডের। তবে কোচ টাটা মার্টিনো জানিয়েছেন, কমপক্ষে তিন ম্যাচে এই মহাতারকাকে পাচ্ছে না মায়ামি। যদিও বিশ্রাম নয়, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতেই তিনি ক্লাব থেকে ছুটি পাচ্ছেন।

বিশ্বকাপ বাছাইয়ের অংশ হিসেবে আগামী ৭ সেপ্টেম্বর ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর লিওনেল স্কালোনির দল দ্বিতীয় বাছাইয়ের ম্যাচটি খেলবে বলিভিয়ায়। ঠিক কাছাকাছি সময়ে ৩১ আগস্ট ন্যাশভিলে এবং ৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসের বিপক্ষে মায়ামির ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোতে মেসির থাকার সম্ভাবনা কম।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আজ (রোববার) ভোরে যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগ এমএলএসে অভিষেক হয়েছে মেসির। যেখানে তাকে শুরুর একাদশে রেখে ঝুঁকি নিতে চাননি কোচ মার্টিনো। ৬০ মিনিটে বদলি ফুটবলার হিসেবে নামার পর সাবেক পিএসজি ফরোয়ার্ড সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ায় একটি গোলও করেছেন। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষের ম্যাচটিতে ইন্টার মায়ামিও জয় পেয়েছে ২-০ ব্যবধানে।

সাম্প্রতিক সময়ে টানা খেলে যাওয়া মেসির নিবেদন নিয়ে ভাবছেন মায়ামি কোচ। ম্যাচের পরই তাই মেসিকে কয়েকদিন বিশ্রামে রাখার কথা জানিয়ে দিয়েছেন মার্টিনো। সেই সঙ্গে আন্তর্জাতিক ব্যস্ততার কারণে ক্লাব থেকে ছুটির সময়ও বাড়ছে। এক বিবৃতিতে আর্জেন্টাইন এই কোচ বলছেন, ‘এটি (নিউইয়র্কের বিপক্ষে) আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জয়। এরপর মেসিকে ছাড়াই আমাদের কিছু সময় কাটাতে হবে। জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ায় অন্তত তিন ম্যাচে তাকে পাবে না মায়ামি। একইভাবে পরের বছরও কিছু সময় যাবে। তবে আমাদের বুঝতে হবে যে সে না থাকলেও আমাদের ভালো ফলাফল দরকার।’

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সময়েও মেসিকে বিবেচনায় রেখেই আসন্ন ম্যাচ দুটির জন্য স্কোয়াড দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলের সংখ্যা বাড়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবার ৬টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে-অফ। এর আগে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৪টি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলে উঠে আসতে হয়েছে।

এদিকে, আগামী বৃহস্পতিবার (৩১ আগস্ট) ন্যাশভিলের বিপক্ষের ম্যাচেও তাকে একাদশে রাখতে চান মায়ামি কোচ। এখন পর্যন্ত মায়ামির জার্সিতে ৯ ম্যাচে ১১টি গোল করেছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। ইতোমধ্যে ক্লাবটির ইতিহাসে প্রথমবারের কোন শিরোপাও (লিগস কাপ) জিতেছেন। এছাড়া যুক্তরাস্ট্রের ওপেন কাপেরও ফাইনালে উঠেছে মায়ামি। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ