মিরাজের বীরত্বে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের

৫ ডিসেম্বর ২০২২ ১২:৫৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক: দ্বীপক চাহারের বল কাভার দিয়ে ঠেলে দিলেন মেহেদী হাসান মিরাজ। সঙ্গে সঙ্গেই যেন বুঝতে পারলেন ঘটনাটা অথবা কে জানে হয়তো বুঝলেন না।

ড্রেসিং রুমের দিকে দৌড় শুরু করলেন, সতীর্থরা এসে জড়িয়ে ধরলেন তাকে। ছোটখাটো এক উৎসবই শুরু হলো ম্যাচের এক কোণায়।
মাঠের বাইরে দাঁড়িয়ে নিশ্চয়ই অবিশ্বাস্যের ঘোর তখনও কাটেনি কারও। মিরাজ কী করলেন, তা ঠিকঠাক বুঝলে তারও একই অবস্থা হওয়ার কথা। শেষ উইকেটে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি গড়েছেন, মোস্তাফিজুর রহমানকে নিয়ে জিতিয়েছেন খাদের কিনারায় যাওয়া দলকে।  

রেকর্ড কিংবা সংখ্যায় এই লড়াই বুঝানো কঠিন। ১৩৪ রানে যখন আফিফ হোসেন ফিরলেন, তখনই স্বপ্নের সীমানা পৌঁছে গেছে প্রায় শেষ প্রান্তে। প্রায় অর্ধেক দর্শকই ছেড়ে গেছেন গ্যালারি। নবম ব্যাটার হিসেবে দুই রান পর ফিরেছিলেন হাসান মাহমুদও। জয়ের সব সম্ভাবনার শেষ হয়ে গিয়েছিল সেখানেই।  

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কিন্তু ‘শেষ’ হয়ে যাওয়া লড়াইয়ে পূর্ণতা দিতে পারলেই তো ইতিহাসের নায়ক হওয়া যায়। মিরাজ যে এই ম্যাচের জন্য হলেও হচ্ছেন তা, তাতে সন্দেহ থাকার কথা কম। এই ব্যাটার কী করেননি!

ঠাণ্ডা থেকেছেন, ভারতের বোলারদের বাউন্ডারি হাঁকিয়ে সচল রেখেছেন রানের গতি। তার সঙ্গী মোস্তাফিজুর রহমানও ছিলেন একই রকম। বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকেও। সংখ্যার সীমানা ছাড়িয়ে তারা ঢুকেছেন বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল এক ইতিহাসে। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এনে দিয়েছেন ১ উইকেটের অবিশ্বাস্য জয়।

এর আগের সময়টুকু ছিল কেবল সাকিব আল হাসানের। সন্ধ্যা নামতে জ্বলে উঠেছিল ফ্লাডলাইট। জ্বলেছে টুকরো টুকরো অনেক আলোও। গ্যালারিতে থাকা হাজার হাজার মানুষের নিজেদের ফোনের বাতি জ্বালিয়েছেন। হয়তো বাংলাদেশ ক্রিকেটের ‘সবচেয়ে উজ্জ্বল আলো’ সাকিব আল হাসানের জন্য অথবা না। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যেন সব আলোতে নামিয়ে দিতে চলেছিলেন অদৃশ্য আধার। মিরাজ-মোস্তাফিজ হতে দেননি তেমন।

সাকিব ম্যাচ ঘুরিয়ে দেওয়া দুই ওভারে দুই দফায় নিলেন চার উইকেট। ব্যাট হাতে করলেন গুরুত্বপূর্ণ রান। কিন্তু তার সব আয়োজন মাটি হয়ে যেতে বসেছিল ব্যাটারদের ব্যর্থতায়। শেষ অবধি রোমাঞ্চকর জয়ে নায়ক হয়েছে মিরাজ-মোস্তাফিজ।

রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ভারত। জবাব দিতে নেমে ২৪ বল হাতে রেখে জয় পায় টাইগাররা।  

অধিনায়কত্বের উদ্বোধনী দিনে টস ভাগ্য সহায় হয় লিটন দাসের। বাংলাদেশের ১৫তম অধিনায়ক আগে ফিল্ডিং বেছে নেন। শুরু থেকে চাপ ধরে রেখে ইনিংসের ষষ্ঠ ওভারে এসে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তখন ডট বলের চাপে ভালোভাবেই পড়েছিল ভারতের ওপর। সেটা থেকে বের হতে মিরাজের বলে রিভার্স সুইপ করতে যান ধাওয়ান। পায়ে বল লেগে সেটি পৌঁছে যায় তার বুকে। এরপর আঘাত হানে স্টাম্পে। প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।  

পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৮ রান করে ভারত। ঠিক এর পরের ওভারেই সাকিবকে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক লিটন। দ্বিতীয় বলেই রোহিতের ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে তাকে বোল্ড করেন তিনি। ৩১ বলে ২৭ রান করে আউট হন ভারতীয় অধিনায়ক।  

এক বল পর আরও এক উইকেটের দেখা পায় বাংলাদেশ। এবার অসাধারণ এক ক্যাচ ধরেন লিটন দাস। সাকিবের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন কোহলি। হালকা হাওয়ায় ভাসা বল অনেকটা গোলরক্ষকের মতো ঝাপিয়ে এক হাতে ধরেন এক্সট্রা কাভার অঞ্চলে দাঁড়িয়ে থাকা লিটন। ১৫ বলে ১ চারে ৯ রান করে ফিরতে হয় কোহলিকে।  

এরপর শ্রেয়াস আয়ারের সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে তোলেন লোকেশ রাহুল। এবার আঘাত হানেন এবাদত হোসেন। ২ চারে ৩৯ বলে ২৪ রান করা আয়ারকে ফিরিয়ে ভেঙে দেন জুটি। উইকেটের পেছনে ক্যাচ দেন ভারতীয় ব্যাটার।  

সাকিবের তিন নম্বর উইকেট ছিলেন ওয়াশিংটন সুন্দর। নিজের দ্বিতীয় স্পেলে ফিরেই তিনি আউট করেন বাউন্ডারি নিয়ে ভুগতে থাকা এই ব্যাটারকে। রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে দাঁড়িয়ে থাকা এবাদত হোসেনের হাতে ক্যাচ দেন কোনো বাউন্ডারি না হাঁকিয়ে ৪৩ বলে ১৯ রান করা সুন্দর।  

এরপর আবারও এক ওভারে দুই উইকেট পান সাকিব। ৩৫তম ওভারে এসে শুরুতে শার্দুল ঠাকুরকে বোল্ড করেন তিনি। এরপর দ্বীপক চাহারকে ফেলেন এলবিডব্লিউয়ের ফাঁদে। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফাইফার পূর্ণ হয় সাকিবের।  

একপ্রান্ত আগলে লম্বা সময় ক্রিজে ছিলেন লোকেশ রাহুল। নবম ব্যাটার হিসেবে এবাদত হোসেনের বলে আউট হন তিনি। ৫ চার ও ৪ ছক্কায় দলের পক্ষে ৭০ বলে সর্বোচ্চ ৭৩ রান আসে তার ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ২ মেডেনসহ ৩৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন সাকিব। ৮ ওভার দুই বল হাত ঘুরিয়ে ৪৭ রান দিয়ে চার উইকেট পেয়েছেন এবাদতও। বাকি উইকেটটি মেহেদী হাসান মিরাজের।

অল্প রানের লক্ষ্য। উইকেট একটু কঠিন জানা ছিল তা। বাংলাদেশের ব্যাটারদের জন্য জরুরি ছিল কেবল উইকেটে টিকে থাকা। কিন্তু সেটিও করতে পারলেন না তারা। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে ফেরত গেলেন নাজমুল হোসেন শান্ত।  

দ্বীপক চাহারের অফ স্টাম্পের সামান্য বাইরের বলে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান উদ্বোধনী ব্যাটার নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। মিডউইকেটে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ তুলে দিয়ে বিজয় ফেরেন মোহাম্মদ সিরাজের বলে। ২ চারে ২৯ বলে ১৪ রান করেন তিনি।  

সাকিব আল হাসান ও লিটন দাসের ৪৮ রানের জুটি এগোচ্ছিল ধীরে ধীরে। কিন্তু হুট করেই সাদামাটা আউট হয়ে যান লিটন। সুন্দরের টার্ন করা বল গ্লাভসে লাগে তার। ৩ চার ও ১ ছক্কায় ৬৩ বলে ৪১ রান করে সাজঘরে ফেরত যান লিটন।  

কিছুক্ষণ পর আউট হয়ে গেছেন সাকিবও। সুন্দরের বল কাভারের উপর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন তিনি। কিন্তু এক্সট্রা কাভারে দাঁড়িয়ে এক হাতে দুর্দান্ত এক ক্যাচ ধরেন কোহলি।  

দুই ব্যাটারকে হারানোর পর আশার আলো হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এই দুই ব্যাটার ধীরস্থির খেলছিলেন, তাতেও কোনো সমস্যা ছিল না। কিন্তু উইকেটে টিকতে পারেননি তারা।  

প্রথমে শার্দুল ঠাকুরের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৫ বল খেলেও কোনো বাউন্ডারি না হাঁকিয়ে কেবল ১৪ রান করেন তিনি। এরপর ৪৫ বলে ১৮ রান করা মুশফিক ফেরেন মোহাম্মদ সিরাজের বলে ইনসাইড এজে বোল্ড হয়ে। তার ব্যাট থেকেও কোনো বাউন্ডারি আসেনি।  

১২ বলে ৬ রান করা আফিফ হোসেনের দারুণ এক ক্যাচ ধরেন মোহাম্মদ সিরাজ। এরপর হার ছিল নিয়তি। কিন্তু মিরাজ হাল ধরেন তখন। মোস্তাফিজুর রহমানের সঙ্গে গড়েন ৫১ রানের জুটি। বাংলাদেশের হয়ে শেষ উইকেট জুটিতে সর্বোচ্চ। ৪ চার ও ২ ছক্কার ইনিংসে ৩৯ বলে ৩৮ রান করেন তিনি। তার সঙ্গী মোস্তাফিজ ২ চারে ১১ বলে ১০ রান। অবিশ্বাস্য এক জয়ের সাক্ষী হয় ক্রিকেট বিশ্ব।  

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ