ব্যাটিং করা কঠিন ছিল না মুমিনুল দেখালেন

২৫ মার্চ ২০২৪ ১০:৩৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক:
সিলেটে লঙ্কান ‘সিংহদের’ আক্রমণে বাংলাদেশের ‘টাইগাররা’ দাঁড়াতেই পারলো না। নিজেদের মাঠ, চেনা কন্ডিশন; তবু পাক্কা চারটি দিন অচেনাই লেগেছে বাংলাদেশকে। প্রথম টেস্টের তৃতীয় দিনে লঙ্কানদের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। আহত অবস্থায় ম্যাচটাকে চতুর্থ দিন দুপুর পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব কেবল মুমিনুল হকের। দ্বিতীয় ইনিংসে তার লড়াকু ৮৭* রানে ভর করে বাংলাদেশ কেবল হারের ব্যবধান কমাতে পেরেছে। তবে মুমিনুলের এই লড়াই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একটি বিষয়- মুমিনুল যে মানসিকতায় উইকেটে টিকে থাকলেন, বাকিরা কেন পারলেন না? তার ব্যাটিংয়ে স্পষ্ট হয়েই ধরা পড়েছে- এই উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল না।

লঙ্কানদের দুই ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস টেস্ট মেজাজের অনন্য উদাহরণ হয়েই থেকেছেন পুরোটা সময়। পুরো দলটাকে টেনেছে তাদের অনবদ্য ব্যাটিং। তাতে তৃতীয় দিনেই সফরকারীদের পুঁজি দাঁড়ায় ৫১১ রানের। বলা যায় রানের এই বিশাল পাহাড়েই বাংলাদেশ শুরুতে ম্যাচ থেকে ছিটকে গেছে। এতো বড় লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতার ইতিহাস সেই কোন দলের। সেক্ষেত্রে বাংলাদেশকে জিততে হলে ইতিহাস গড়তে হতো। নাজমুল হোসেন শান্তর দল ইতিহাস রচনা করবেন কি, নিজেরাই বাজে ব্যাটিংয়ের উদাহরণ হয়ে থাকলেন। ম্যাচের তৃতীয় দিনের শেষ বিকালে স্বাগতিক ব্যাটাররা এক ঘণ্টার মতো ব্যাটিং করেছে। তখনই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। ৪৭ রান তুলতেই টপ অর্ডারের ৫ উইকেট হারায় তারা। হাতে দুই দিন থাকলেও শুধু দেখার অপেক্ষা ছিল, হারের ব্যবধান কতটা কমাতে পারে স্বাগতিক দল। শুরুতে যে দৃঢ়তা ছিল না সেটাই দেখা গেলো শেষ দিকে লোয়ার অর্ডারে।

এক পর্যায়ে তো ৫১ রানে ৬ উইকেট হারিয়ে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কাও দেখা যাচ্ছিল। সেটা হয়নি মুমিনুল, মিরাজ, শরিফুলের দৃঢ়তায়। তাদের কারণেই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে অলআউট হয়েছে। শেষ ৫ উইকেটেই যোগ হয়েছে ১৩৫ রান। ১২ চার ও ১ ছক্কায় ১৪৮ বলে ৮৭ রানের ইনিংস খেলেছেন মুমিনুল। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৪৮ মিনিট ক্রিজে থেকে মুমিনুল বুঝিয়ে দিয়েছেন চাইলেই উইকেটে থাকা যায়। সোমবার দিনের শুরুতেই তাইজুল ইসলামের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে ৬৬ রানের জুটি গড়েন তিনি। পরে শরিফুল ইসলামকে নিয়ে যোগ করেছেন আরও ৪৭ রান। শেষ দিকে মুমিনুল একার লড়াইয়ে সেঞ্চুরির কাছে গেলেও সঙ্গীর অভাবে তা করতে পারেননি। ১৪৮ বলে ১২ চার ও ১ ছক্কায় ৮৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তার ব্যাটিং দেখে ড্রেসিংরুমে বসে নিশ্চিত ভাবে আফসোসে পোড়ার কথা লিটন-শান্ত-জাকের হাসানদের। তারা বাজে ব্যাটিংটা না করলে এভাবে খেসারত দিতে হতো না! সঙ্গী হতো না বিশাল পরাজয়! টেস্টে রানের হিসেবে শ্রীলঙ্কার এর চেয়ে বড় জয় আছে আরও একটি। সেটিও ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৪৬৫ রানে। ৩২৮ রানের এই পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতেও যুক্ত হয়েছে আরও হার!

অথচ বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের মধ্য দিয়ে টেবিলের দুইয়ে উঠে গিয়েছিল বাংলাদেশ। পরের টেস্ট হেরে আবার নিচে নেমে যায় দলটি। সোমবার লঙ্কানদের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর ১২ পয়েন্ট নিয়ে নাজমুল হোসেন শান্তর দল সাত নম্বরে নেমে গেছে। আট নম্বরে দক্ষিণ আফ্রিকা এবং সবার নিচে ইংল্যান্ডের অবস্থান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫৬ রানে ৫ উইকেট নিয়েছেন লঙ্কান পেসার কাসুন রাজিথা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের সবকটি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার তিন পেসার রাজিথা, কুমারা ও বিশ্ব ফার্নান্দো। সব মিলিয়ে এই টেস্টে ৩১টি উইকেট গেছে পেসারদের ঝুলিতে। বাংলাদেশের মাটিতে যা রেকর্ড।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ