ওয়ানডে বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে বাড়ানো হয়েছে বিমান ভাড়া

১৬ জুলাই ২০২৩ ০৪:৩৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

 খেলারপত্র ডেস্ক:
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শুরুর কাউন্টডাউন চলছে। আইসিসির এই মেগা আসরের আর মাত্র আড়াই মাসের মতো বাকি। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপ খেলতে চিরপ্রতিদ্বন্দ্বী দেশটিতে যাওয়ার বিষয়ে নিশ্চয়তা দেয়নি পাকিস্তান। দেশটির সরকার গঠিত উচ্চ পর্যায়ের এক কমিটির প্রতিবেদনের ওপর তাদের অংশগ্রহণের বিষয়টি নির্ভর করছে। তবে এরই মধ্যে ভারতের সঙ্গে তাদের হতে যাওয়া প্রথম রাউন্ডের ম্যাচের উন্মাদনায় ভাসছে দর্শকরা। সেই ম্যাচকে ঘিরে বাড়ানো হয়েছে বিমান ভাড়া।
ভারত-পাকিস্তানের তীব্র প্রতিদ্বন্দ্বীতা দেখতে বেশ কাঠখড় পোহাতে হয় দর্শকদের। কেননা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দীর্ঘ সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না দল দুটি। ফলে তাদের লড়াই দেখতে অপেক্ষা করতে হয় আইসিসির কোনো ইভেন্ট কিংবা এশিয়া কাপ পর্যন্ত। তবে সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই পাঁচবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান!
আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের এশিয়া কাপের আসর। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। ফলে গ্রুপপর্বেই দল দুটি একবার মুখোমুখি হবে। যদিও এখনও এশিয়া কাপের আনুষ্ঠানিক সূচি জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে শ্রীলঙ্কার ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে ভারত ম্যাচ খেলবে বলে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে।
আইসিসির দেওয়া বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাবর আজম ও রোহিত শর্মার দল। সেই ম্যাচকে ঘিরে বেশ উত্তেজনার দেখা মিলেছে। বিমান সংস্থা ইজিমাইট্রিপ-এর নির্বাহী এবং সহকারী প্রতিষ্ঠাতা নিশাত পিটি জানিয়েছেন, ‘ভারত-পাকিস্তানের ম্যাচের আগে সবসময়ই বিমান-টিকিটের চাহিদা তুঙ্গে থাকে। সে হিসেবে এবারও সাধারণ সময়ের চেয়ে টিকিটের দাম ৬ গুণ বাড়ানো হয়েছে।’
আগামী ১৪ অক্টোবর দিল্লি-আহমেদাবাদ এবং মুম্বাই-আহমেদাবাদ রুটের বিমান ভাড়া বেড়েছে। এর আগে যে ভাড়া ছিল ১৫ হাজার ভারতীয় রুপি, তা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার রুপিতে। অথচ টিকিটের বুকিং তিন মাস আগেই শুরু হয়ে গেছে। বর্তমানে দিল্লি থেকে আহমেদাবাদ কিংবা মুম্বাই থেকে আহমেদাবাদের এক রুটে সরাসরি বিমান যাতায়াত রয়েছে। বিশ্বকাপের সময় সেটি দুই রুটে বাড়ানো হবে।
এর আগে আইসিসি চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচের সূচি ঘোষণার পরই আহমেদাবাদে হোটেলের ভাড়া বৃদ্ধির খবর জানায় সংবাদমাধ্যম। এবার তার সঙ্গে যুক্ত হলো অতিরিক্ত বিমান-ভাড়াও। তার মধ্যে কিছু হোটেলে সিটের ভাড়া এক লাখ রুপির মতো বাড়ানো হয়। অথচ সাধারণত শহরটিতে হোটেলের সিটভাড়া ৫-৮ হাজার রুপির মতো থাকে।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ