হাসারাঙ্গাকে সরিয়ে শীর্ষে ফিরলেন রশিদ খান

২৯ মার্চ ২০২৩ ১০:২৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজ হারানোর পথে বল হাতে রশিদ খানের গুরুত্বপূর্ণ অবদানের ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। আইসিসির এই সংস্করণের বোলারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার।
পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। ৭১০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির এক নম্বর বোলার এখন রশিদ। দুইয়ে নেমে যাওয়া শ্রীলঙ্কার লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গার পয়েন্ট ৬৯৫।
পাকিস্তানের বিপক্ষে প্রথম কোনো দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই ট্রফি ঘরে তোলে আফগানিস্তান। প্রতিবেশী দেশটিকে প্রথম দুই ম্যাচে হারিয়ে ২-১ ব্যবধানে জিতে নেয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ইতিহাস গড়ার এই পথচলায় রশিদ তিন ম্যাচে নেন তিন উইকেট। মোট ১২ ওভার বোলিং করে রান দেন ৬২। এতে গত নভেম্বরের পর আবারও ফেরেন শীর্ষে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ক্যারিয়ারে প্রথমবার এক নম্বরে উঠেছিলেন তিনি।
সিরিজে ৪ উইকেট নেওয়া মুজিব উর রহমান এগিয়েছেন দুই ধাপ, আছেন ৮ নম্বরে। ৫ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ফজলহক ফারুকি। পাকিস্তানের বোলারদের মধ্যে শাদাব খান, মোহাম্মদ ওয়াসিমের উন্নতি হয়েছে।
টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করে দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর অগ্রগতি দুই ধাপ, অবস্থান ষষ্ঠ। তার সতীর্থ রিজা হেনড্রিকস ৮ ধাপ এগিয়ে এখন দ্বাদশ স্থানে। বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৬ বলে ১১৮ রান করা ব্যাটসম্যান ৯২ ধাপ এগিয়ে এখন ১৭তম স্থানে।
ভারত-অস্ট্রেলিয়া ও বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেও বিবেচনায় এসেছে এবারের হালনাগাদে। আইরিশদের বিপক্ষে তৃতীয় ম্যাচে অপরাজিত ৪১ রান করে তামিম ইকবাল দুই ধাপ এগিয়েছেন। বাংলাদেশের অধিনায়কের অবস্থান এখন ২০তম।
ভারত অধিনায়ক রোহিত শর্মার উন্নতি এক ধাপ, আছেন আটে। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও অ্যালেক্স কেয়ারি এগিয়েছেন তালিকায়। যথারীতি ওয়ানডের এক নম্বর ব্যাটসম্যান পাকিস্তানের বাবর আজম। বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থানে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড।
ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেট নেওয়া অস্ট্রেলিয়া লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা তিন ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে। ওই সিরিজে না খেলেও উন্নতি হয়েছে প্যাট কামিন্সের। অস্ট্রেলিয়া অধিনায়ক দুই ধাপ এগিয়ে আছেন ১৬ নম্বরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই যথারীতি অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ