বার্নাব্যুতে ভিয়ারিয়ালের কাছে ধরা খেল রিয়াল

৯ এপ্রিল ২০২৩ ১২:৩০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

চরম নাটকীয়তা ভরা লা লিগায় আরেকটি নাটক মঞ্চস্থ হয়ে গেল। তিনদিন আগেই ক্যাম্প ন্যুতে ৪-০ ব্যবধানে হার দেখেছিল বার্সেলোনা। এবার সান্তিয়াগো বার্নাব্যুতে দু’বার এগিয়ে গেলেও জয় পায়নি কার্লো আনচেলত্তির দল। ১৩ মাস পর ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারের স্বাদ দিয়েছে ভিয়ারিয়াল।

শনিবার (৮ এপ্রিল) রাতে রিয়ালের তিক্ততার ম্যাচে জয়ের নায়ক ভিয়ারিয়ালের নাইজেরিয়ান উইঙ্গার স্যামুয়েল চুকুওয়ে। তার দুই গোলের পর পরের বার স্কোরশিটে নাম তোলেন লুইস মোরালেস। অন্যদিকে, ভিয়ারিয়ালের আত্মঘাতি গোলের পর রিয়ালের হয়ে ভিনিসিয়াস জুনিয়র এক গোল করেন। কিন্তু তাদের হার ঠেকাতে পারেনি সেটি। ফলে সফরকারীরা ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

এদিন ম্যাচের মাত্র ১৬ মিনিটে এগিয়ে যায় আনচেলত্তির শিষ্যরা। মার্কো অ্যাসেনসিওর শট প্রতিপক্ষ ফুটবলার পাউ তরেসের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। এর মিনিট দুয়েক আগেই এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। মাঝমাঠ থেকে ফ্রি কিকে বল পেয়ে যান অরক্ষিত ভিনিসিয়াস। কিন্তু ‘ওয়ান-অন-ওয়ানে’ সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার বাঁকানো শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দুই গোল করা চুকুওয়ে ভিয়ারিয়ালের জয়ের নায়ক


এরপর ১৮ এবং ২৬ মিনিটে ভিয়ারিয়াল দুটি সুযোগ নষ্ট করে। প্রথমে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নেন অ্যালেক্স বায়েনা। পরের মিনিটে ডাবল সেভে ব্যবধান বাড়তে দেননি সফরকারী গোলরক্ষক রেইনা। বেনজেমার পর রদ্রিগোর শটও চমৎকার রিফ্লেক্সে ফিরিয়ে দেন তিনি। ২৬তম মিনিটে চুকুওয়ে’র শট বার ঘেঁষে চলে যায়। ২৯ মিনিটে আবারও ভিয়ারিয়ালের আক্রমণ। প্রায় ৩০ গজ দূর থেকে বায়েনার বুলেট গতির শট কোনোমতে ফিরিয়ে দেন থিবো কোর্তোয়া।

মিনিট পাঁচেক পরই একটুর জন্য বল লক্ষ্যে রাখতে পারেননি ভিয়ারিয়ালের আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। তবে ৩৯ মিনিটে সফরকারীরা সমতায় ফিরে। ডি বক্সের মাথায় বল পেয়ে পায়ের কারিকুরিতে নাচোকে এড়িয়ে এগিয়ে যান চুকুওয়ে। চুয়ামেনি চ্যালেঞ্জ জানানোর আগেই পেনাল্টি স্পটের কাছ থেকে কোর্তোয়াকে এড়িয়ে তিনি জাল খুঁজে নেন। যোগ করা সময়ে এগিয়ে যাওয়ার সুযোগ পান নাচো। অ্যাসেনসিও থেকে পাওয়া বলে লাফিয়ে কোনোমতে মাথা ছোঁয়াতে পারেন নাচো, কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ গোলে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস। ডি বক্সের বাইরে দানি সেবায়োসের কাছ থেকে পাওয়া বল চার ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর ৫৩ ও ৬৩ মিনিটে দুটি সুযোগ হাতছাড়া করেন ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়াস। প্রথমবার বল বাইরে এবং দ্বিতীয় সুযোগটি প্রতিপক্ষ ফুটবলারের গায়ে মেরে নষ্ট করেন। এর মাঝেই ৬০ মিনিটে করিম বেনজেমাকে তুলে নেন আনচেলত্তি। সামনে দলের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তিনি অবশ্য এদিন বেশ কয়েকজন ফুটবলারকে খেলাননি।

দুর্দান্ত কারিকুরিতে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস


৭০তম মিনিটে মোরালেসের গোলে সমতা ফেরায় ভিয়ারিয়াল। চুকুওয়ে’র ক্রস মানু ত্রিগেরোসের পায়ে লাগলে পেয়ে যান একটু আগেই বদলি নামা মোরালেস। তার দ্বিতীয় চেষ্টার শট কোর্তোয়াকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও পরে ভিএআরের রিভিউয়ে রেফারির সিদ্ধান্ত পাল্টায়। ৮০ মিনিটে দুর্দান্ত গোলে ভিয়ারিয়ালকে ফের এগিয়ে নেন চুকুওয়ে। ডি বক্সের বাইরে বল পেয়ে অসাধারণ এক বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন তিনি। ঝাঁপিয়েও নাগাল পাননি কোর্তোয়া। সেই গোলই রিয়ালের হার নিশ্চিত করে।

এর আগে ২০২২ সালের মার্চে সর্বশেষ বার্নাব্যুতে বার্সার কাছে হেরেছিল রিয়াল। এরপর ১৩ ঘরের মাঠে তারা অপরাজিত ছিল। এ নিয়ে ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭১ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।

মাত্র আট দিনের মধ্যে তিন ম্যাচ খেলবে রিয়াল। প্রথমটিতে কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে আনচেলত্তির দল। কদিন পর তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে খেলবে চেলসির বিপক্ষে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ