সাদমান-মার্শালে দক্ষিণাঞ্চলের রানের পাহাড়

৫ মার্চ ২০২৩ ০৯:২২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
আগের দিনের সেঞ্চুরি ছাড়ানো ইনিংসকে আরও এগিয়ে নিলেন সাদমান ইসলাম। দারুণ ব্যাটিংয়ে উপহার দিলেন প্রথম শ্রেণিতে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি। তিন অঙ্কের দেখা পেলেন মার্শাল আইয়ুবও। তাদের চমৎকার দুটি ইনিংসে বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালে বিশাল স্কোর গড়ল বিসিবি দক্ষিণাঞ্চল। 
কক্সবাজারে বিসিবি মধ্যাঞ্চলের বিপক্ষে রোববার ৫ উইকেটে ৫০০ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণাঞ্চল। পরে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছে মধ্যাঞ্চল। 
দলকে বিশাল সংগ্রহ এনে দেওয়ার পথে ২৪৬ রান করেন সাদমান। বাঁহাতি এই ওপেনারের ৪৪৮ বলের ইনিংসটি সাজান ৩ ছক্কা ও ২৯ চারে। প্রথম শ্রেণিতে তার আগের সেরা ছিল ১৮৯ রান, ২০১৮ সালে জাতীয় লিগে ঢাকা বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে করেছিলেন। 
ছয়ে নেমে ৯ চারে ১২০ রানে অপরাজিত থাকেন মার্শাল। ৬ চারে ৬১ রান করেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক ফজলে মাহমুদ। ৩ উইকেটে ২৩৪ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণাঞ্চল শুরুতেই উইকেট হারায়। আগের দিনের ৫৫ রানের সঙ্গে ৬ রান যোগ করতেই ফজলে মাহমুদ কট বিহাইন্ড হন মুশফিক হাসানের বলে। ভাঙে সাদমানের সঙ্গে তার ১৫৪ রানের জুটি। 
এরপর দলকে এগিয়ে নেন সাদমান ও মার্শাল। প্রথম সেশন পার করে দেন তারা অনায়াসে। ১৩০ রান নিয়ে এদিন খেলতে নামা সাদমান দ্বিতীয় সেশনে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি, ৩৯৪ বলে। কিছুক্ষণ পর মার্শাল পঞ্চাশে পা রাখেন ১৪১ বলে। 
তাদের জুটি দেড়শ পেরিয়ে এগিয়ে যেতে থাকে আরও। এই দুইজনের প্রতিরোধ দ্বিতীয় সেশনেও ভাঙতে পারেনি মধ্যাঞ্চল। তৃতীয় সেশনের শুরুতে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪তম সেঞ্চুরি পূর্ণ করেন মার্শাল, ১৯৭ বলে। কিছুক্ষণ পর সাদমানকে কট বিহাইন্ড করে ২১৮ রানের জুটি ভাঙেন মোহাম্মদ মিঠুন। দলীয় রান পাঁচশ স্পর্শ করলে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে মধ্যাঞ্চলকে কোনো বিপদে পড়তে দেননি সৌম্য সরকার ও আব্দুল মজিদ।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন ২৩৪/৩) ১৬১.৪ ওভারে ৫০০/৫ ডিক্লে. (সাদমান ২৪৬, ফজলে মাহমুদ ৬১, মার্শাল ১২০*, মইন ১৮*; আবু হায়দার ১৯-৪-৭০-১, মুশফিক ২১-৩-৭০-১, শুভাগত ২৩-৪-৬৫-০, শরিফুল্লাহ ২৯-৭-৭০-০, মুরাদ ৫১.৪-১০-১৪৭-২, মোসাদ্দেক ৯-৪-১৮-০, সৌম্য ১.২-০-৭-০, আরিফুল ৩.৪-০-১৪-০, মিঠুন ৪-০-২৩-১)

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিসিবি মধ্যাঞ্চল ১ম ইনিংস: ১১ ওভারে ৩৩/০ (মজিদ ১৬*, সৌম্য ১৫*; খালেদ ৬-১-২৫-০, মইন ৩-০-৩-০, নাজমুল অপু ২-১-৪-০)

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ