প্রচ্ছদ    খেলাধুলা   লাখ টাকার টেবিল টেনিসে চ্যাম্পিয়ন...

লাখ টাকার টেবিল টেনিসে চ্যাম্পিয়ন শাওন স্টর্ম

১৬ জুলাই ২০২৩ ০৩:২৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

 খেলারপত্র ডেস্ক:
শাওন স্ম্যাশ আপ টেবিল টেনিস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে শাওন স্টর্ম।  কলাবাগান ল্যাব অ্যাইড আইকনিক ভবনে অনুষ্ঠিত ফাইনালে শাওন স্টর্ম ৩-০ সেটে হারিয়েছে উত্তরা টিটি একাডেমিকে। শাওন স্টর্মের হয়ে খেলেছেন মানস চৌধুরী, জাভেদ আহমেদ ও মুফরাদুল খায়ের হামজা। আর উত্তরা টিটি একাডেমির হয়ে খেলেছেন মাসুদ রানা পরাগ, রিফাত মাহমুদ সাব্বির, জুবাইর আহমেদ।  
এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়ে শাওন স্ট্রোম হারায় আসাদ টিটি দলকে। এরপর দ্বিতীয় সেমিফাইনালে উত্তরা টিটি একাডেমি জয় পায় মোহাম্মদ আলী ফাইটার্স দলের বিপক্ষে।  এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে-শাওন স্টর্ম, ধানমন্ডি টিটি ক্লাব, ফিউচারস স্পোর্টিং ক্লাব, উত্তরা টিটি একাডেমি,  মিরপুর টিটি একাডেমি, শাওন এভারগ্রিন, মোহাম্মদ আলী ফাইটার্স, এলিটস টিটি ক্লাব, ব্রেইনক্রাফট টিটি ক্লাব, আসাদ টিটি দল, টিম ডার্ক হর্স, লালবাগ লিওপার্ডস। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছেন শাওন গ্রুপের পরিচালক ফরহাদ শরীফ।  
টুর্নামেন্টের প্রাইজমানি ১ লাখ টাকা। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল পেয়েছে ৫০ হাজার টাকা। রানার্স আপ ৩০ হাজার টাকা। এছাড়া সেমিফাইনালিস্ট দুই দলকে দেওয়া হয়েছে ১০ হাজার করে টাকা।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ কিসলু। এ সময় উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় ক্যাপ্টেন মাকসুদ আহমেদ, পৃষ্ঠপোষক ফরহাদ শরীফ।  
ফেডারেশনের বাইরে প্রথমবারের মতো ব্যক্তিপর্যায়ের উদ্যোগে আয়োজন করা হয়েছে এমন বড় মাপের টেবিল টেনিস টুর্নামেন্ট। প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে শাওন স্টর্ম। দলের অন্যতম সেরা খেলোয়াড় মানস চৌধুরী স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত, ‘সামনেই আগামী ২২ জুলাই থেকে শুরু হবে জাতীয় চাম্পিয়নশিপ। এর আগে এটা আমাদের জন্য প্রস্তুতিমূলক মহড়া হয়ে গেল। ব্যক্তিগতভাবে জাতীয় দলের খেলোয়াড়েরা আসায় টুর্নামেন্টের মর্যাদা বেড়েছে। এরকম টুর্নামেন্ট আমরা শুধু ব্যক্তি পর্যায়ে নয় ফেডারেশন থেকেও নিয়মিতভাবে আশা করি। এখানে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড় অংশ নিয়েছে তারাও নতুন একটা প্লাটফর্ম পেয়েছে খেলাধুলা চর্চা করার জন্য।’
টুর্নামেন্টের আয়োজক ও প্রধান সমন্বয়ক জাতীয় দলের খেলোয়াড় জাভেদ আহমেদ। এই টুর্নামেন্টে তিনি প্রচুর সাড়া পেয়েছেন। টুর্নামেন্ট শেষে তার মুখে ছিল স্বস্তির হাসি, ‘এখানে যত জাতীয় দলের খেলোয়াড় তাদের প্রতি কৃতজ্ঞ। ওদের জন্যই এত সুন্দরভাবে টুর্নামেন্টটি শেষ করতে পেরেছি। আমি আমাদের পৃষ্ঠপোষক ফরহাদ শরীফের সঙ্গে আলোচনা করেছি। তিনিও এই টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বসিত। পরবর্তীতে আশা করি বড় পরিসরে আরও বেশি খেলোয়াড় নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে পারব। ’

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা