মেসির হাতেই বিশ্বকাপ দেখতে চান সুমন-সাইফউদ্দিন

১৮ ডিসেম্বর ২০২২ ০৯:১৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক: লিওনেল মেসির দেড় যুগ ক্যারিয়ারে প্রায় সবই পেয়েছেন। বাকি রয়েছে কেবল বিশ্বকাপ ছুঁয়ে দেখা। সেই বিশ্বকাপ ট্রফি আলিঙ্গনের খুব কাছেই রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। রোববার রাতে লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এই ফাইনাল ম্যাচকে ঘিরে বাংলাদেশেও চলছে উন্মাদনা। এই জোয়ার বয়ে গিয়েছে ক্রিকেট অঙ্গনের খেলোয়াড়, কোচ আর বোর্ড পরিচালকদের মধ্যেও। ঢাকা পোস্টের সঙ্গে আলাপচারিতায় ক্রিকেট জগতের এসব মানুষেরা তুলে ধরেছেন ফাইনাল নিয়ে তাদের মতামত।

বাংলাদেশ দলের তারকা ওপেনার সৌম্য সরকার অবশ্য বলতে নারাজ কারা জিতবে বিশ্বকাপ। ফাইনাল প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন, ‘আমি তো ব্রাজিল ভাই। আমার বিশ্বকাপ শেষ হয়ে গেছে।’

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিসিবির বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু অবশ্য বলছেন ভিন্ন কথা। বললেন, ‘ফুটবলে সব দলই সমান। তবে বাস্তবতা হচ্ছে আমি যেহেতু মেসিকে চিনি। আমার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার সেহেতু আমি আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছি।’

এদিকে টাইগারদের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন অবশ্য আর্জেন্টিকে এগিয়ে রেখে বলছেন, ‘আর্জেন্টিনাকে এগিয়ে রাখছি, আমি মেসিকে সাপোর্ট করি, আর্জেন্টিনাকে সাপোর্ট করি। ফাইনালে তাই মেসিদেরই এগিয়ে রাখবো।’

দেশসেরা ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম অবশ্য লিওনেল মেসির কারণেই আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন। বলেছেন, ‘আর্জেন্টিনা বোধহয় একটু এগিয়ে আছে, মেসির কারণে। মেসি এখন খুবই ভয়ংকর। মেসি এখন গোল করছে, তবে আমার মনে হয় মেসি এখন গোল করানোর যে তাগিদ সেটিতেও দারুণ করছে। সে এখন দলকে দিয়ে গোল করানোর চেষ্টা করছে এটা বিপক্ষে দলের জন্য বিপদজনক।’

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছেন, ‘কঠিন প্রশ্ন, ফ্রান্স খুবই ভালো দল। কিন্তু এই বিশ্বকাপে আর্জেন্টিনাও খুবই ভালো খেলছে। আমার মনে হয় মেসির আর্জেন্টিনা এগিয়ে থাকবে। তাদের দলকে এবার ভয়ংকর মনে হচ্ছে।’

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরেক পরিচালক ও ক্রিকেট অপরাশেন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, ‘আমি তো আসলে জার্মানির সাপোর্টার। ফ্রান্স অনেক শক্তিশালি দল, তবে আমি চাই আর্জেন্টিনা জিতুক। কারণ মেসি, আমি তার অনেক বড় ভক্ত। মেসি কখনো বিশ্বকাপ জেতেনি আমি চাই ওরা জিতুক।’

বাংলাদেশ জাতীয় দলের আরেক ওপেনার নাঈম শেখ অবশ্য দুই-দলের সুযোগই দেখছেন। কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখতে নারাজ এই ওপেনার। বলছেন, ‘ফাইনাল ম্যাচ, কাউকে কিন্তু পিঁছিয়ে রাখার সুযোগ নেই। কে জিতবে এটা বলা কঠিন। আমি কোনো দলকে ৪৯ বা ৫১ এমন বলতে পারছি না। দু’দলই ৫০-৫০ অবস্থায় আছে। কাতার বিশ্বকাপে বড় দল ছোট দল বলে কিছু নেই। শেষ ম্যাচে মরক্কো হারলেও দারুণ খেলেছে। এ কারণে কোনো দলকে ছোট করে দেখার সুযোগ থাকছে না।’

অপেক্ষা শেষে রোববার রাতেই জানা যাবে কাতার বিশ্বকাপ জিততে যাচ্ছে কারা। লিওনেল মেসির প্রথম নাকি কিলিয়ান এমবাপ্পের দ্বিতীয় বিশ্বকাপ সেটা সময়ই বলে দিবে। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ