যে কারণে ব্রাজিলের কোচ হতে চান না জিদান

১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া ডেস্ক :

২০০৬ সালের বিশ্বকাপের কথা স্মরণ করলে যে বিষয়টি সবার আগে মনে আসে সেটি হল জিনেদিন জিদান। তিনি একাই ফ্রান্সকে ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন। বেশ সম্ভাবনা ছিল শিরোপা জয়েরও। কিন্তু ইতালির বিপক্ষের ম্যাচটিতে মার্কো মাতারাজ্জি নামে এক ডিফেন্ডারকে তিনি মাথা দিয়ে ঢুস দিয়ে বসেন। ঠিক তখনই ফুটবল থেকে করুণ বিদায়ের পাশাপাশি ফরাসিদের শিরোপা স্বপ্নও শেষ হয়ে যায়।
এরপর এই কিংবদন্তী ফুটবলার যুক্ত হন কোচিংয়ে, সফলতা তাকে সব দলের কাছেই কাঙ্ক্ষিত কোচে পরিণত করে। সেই তালিকায় যোগ দেয় ব্রাজিল জাতীয় দলও। তবে এতদিন পর্যন্ত ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে কিছুই জানাননি জিদান। এ বিষয়ে সাবেক সতীর্থের কণ্ঠে জানা গেল জিদানের মতামত।
সাবেক ফরাসি মিডফিল্ডার ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত জিদান রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেন। এরপর কোচিং থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্রামে চলে যান তিনি। তবে ফ্রান্সের কোচ হয়েই জিদান আবার ফিরতে চেয়েছিলেন। কিন্তু দেশটির ফুটবল ফেডারেশন ২০২৬ সাল পর্যন্ত বর্তমান কোচ দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তি নবায়ন করে। ফলে অনেকদিনের ইচ্ছা অপূর্ণ রেখেই ভিন্ন কোন ক্লাবের হয়েই শুরু করতে হবে জিজুকে। কেননা, ব্রাজিলের কোচিংয়ে জিদানের যুক্ত হওয়ার কোন আগ্রহ’ই নেই।
এ বিষয়ে জিদানের সঙ্গে কথা হয়েছে তার সতীর্থ ও ফ্রান্সের প্রাক্তন ফুটবলার রবার্ত পিরেসের। জিদান তাকে ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে অনিচ্ছার কথা জানিয়েছেন। জাতীয় দলের কোচ হলে ফ্রান্সকেই বেছে নিতে চেয়েছিলেন তিনি।
রবার্ত পিরেস জানান, ‘সে ফ্রান্সের কোচ হতে চেয়েছিল। তবে, আমরা জানি যে দিদিয়ের চার বছরের জন্য থেকে যাওয়ায় এটা আর সম্ভব নয়। তাই এখন জিজুকে একটু লক্ষ্য পরিবর্তন করতে হবে। কোনো ক্লাবে যেতে হবে। এটা ঠিক যে খুব বেশি ক্লাব নেই, যারা জিজুকে নিতে পারবে।’
ব্রাজিলের কোচ হওয়ার ক্ষেত্রে ভাষা বড় প্রতিবন্ধক উল্লেখ করে সাবেক এই বিশ্বজয়ী ফরাসি জানান, ‘ব্রাজিলের কোচ হতে হলে আপনাকে খুব ভালো পর্তুগিজ জানতে হবে। এ কারণেই ব্রাজিল তার জন্য সুবিধাজনক জায়গা নয়। তার সঙ্গেও কথা বলে বুঝেছি যে ব্রাজিলের কোচ হওয়ার আগ্রহ তার নেই। এর কারণ ভাষা। সময় ভালো না গেলে চারদিকে কী হচ্ছে, সেটা সে বুঝতে চায়।’
এর আগে, সম্প্রতি ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো অ্যানচেলত্তি। তার সঙ্গে রিয়ালের ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ) অনেক হেভিওয়েট কোচকেই তাদের তালিকায় রাখার গুঞ্জন রয়েছে। কিন্তু এখন পর্যন্ত দেশি-বিদেশি কারো সঙ্গে চুক্তির কূলকিনারা করতে পারেনি। দেশি কোচ নিয়োগে তাদের দীর্ঘদিনের চর্চা ভেঙে এবারই প্রথম ইউরোপসহ বাইরের দেশের কোচদের দিকে ঝুঁকছে সিবিএফ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ