অপারেশন থিয়েটারে শুয়ে রোগী দেখলেন বিশ্বকাপ

৯ ডিসেম্বর ২০২২ ০৮:১১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কাতারে চলছে ফিফা ফুটবল বিশ্বকাপের জমজমাট আসর। বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া ইভেন্টটি শুরুর পর থেকে যেন ফুটবল জ্বরে কাঁপছে সবাই। ফুটবল জ্বরের এই ছোঁয়া যেন লেগেছে হাসপাতালের অপারেশন থিয়েটারেও।

আর তাই হয়তো অপারেশন থিয়েটারে চিকিৎসক অস্ত্রপচারে ব্যস্ত থাকলেও রোগী দেখছেন বিশ্বকাপের ফুটবল ম্যাচ। রোগীর সেই ফুটবল খেলা দেখার একটি ছবিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সংবাদমাধ্যম বলছে, অপারেশন থিয়েটারে রোগীর অস্ত্রোপচার করছেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচার নিয়ে কোনও মাথাব্যথাই নেই ‘অপারেশন টেবিলে’ শুয়ে থাকা রোগীর! তবে কী তিনি অজ্ঞান? না সেটিও নয়, রোগী দিব্যি জেগে রয়েছেন আর তার চোখ রয়েছে টিভির দিকে। তখন টিভিতে সম্প্রচারিত হচ্ছে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ। এমন ছবিই প্রকাশ্যে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মূলত কাতার বিশ্বকাপ শুরুর পর থেকে ফুটবল-জ্বরে ভুগছে গোটা বিশ্ব। ব্যতিক্রম নন ওই রোগীও। অস্ত্রোপচারের সময় যেন খেলা দেখায় ব্যাঘাত না ঘটে, সে কারণে ওই রোগীর জন্য অস্ত্রোপচার কক্ষে টেলিভিশনের বন্দোবস্ত করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের কিয়েলসে শহরে।

সংবাদমাধ্যম বলছে, গত ২৫ নভেম্বর ওই রোগীর শরীরের নিম্নাংশে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের জন্য রোগীর নিম্নাংশে অ্যানেস্থেশিয়া করা হয়। তবে তার জ্ঞান ছিল। তাই অপারেশন টেবিলে শুয়ে দিব্যি টিভিতে খেলার আনন্দ উপভোগ করেছেন ওই রোগী।

এ নিয়ে একটি ছবি ভাইরালও হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অস্ত্রোপচার করছেন চিকিৎসকরা। আর ‘অপারেশন টেবিলে’ শুয়ে টিভি দেখছেন ওই রোগী। সে দিন ইরান ও ওয়েলসের মধ্যে খেলা ছিল। আর সেই ছবিতেই মজেছেন অনেকেই।

এদিকে ভাইরাল এই ছবিটি প্রখ্যাত ভারতীয় শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার দৃষ্টি আকর্ষণ করেছে। পরে টুইটারে নিজের অ্যাকাউন্টে সেটি শেয়ার করেন তিনি। সেখানে তিনি তার অনুসারীদের জিজ্ঞাসা করেছেন, লোকটি কোনও ধরনের ট্রফি পাওয়ার যোগ্য কিনা।

আনন্দ মাহিন্দ্রা পোল্যান্ডের টুইট থেকে ওই নোট শেয়ার করেছেন, যার ক্যাপশনে লেখা আছে, ‘পোল্যান্ডের একজন মানুষ মেরুদণ্ডের অ্যানেস্থেশিয়ার মাধ্যমে অস্ত্রোপচারের সময়ও বিশ্বকাপের খেলা দেখছিলেন। ছবিটি কিয়েলসের ওই হাসপাতাল কর্তৃপক্ষই শেয়ার করেছে।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ নভেম্বর অপারেশনের আগে ওই রোগী চিকিৎসকদের জিজ্ঞাসা করেছিলেন, তারা অস্ত্রোপচার করার সময় তিনি ওয়েলস এবং ইরানের মধ্যকার ম্যাচটি দেখতে পারেন কিনা। পরে তার অনুরোধ মঞ্জুর করা হয় এবং অপারেশন থিয়েটারে একটি টেলিভিশন সেট আনা হয়।আর সেখানেই রোগী খেলা দেখেন আর চিকিৎসকরা করেন অস্ত্রোপচার।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ